এক্সপ্লোর

RG Kar News: ভিডিওগ্রাফি বা লাইভ স্ট্রিমিং ছাড়াই শেষবার বৈঠকে আহ্বান, যাচ্ছেন কি আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা ?

Junior Doctors Protest: বিকেল ৫টায় কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে আসতে বলে চিঠি পাঠিয়েছেন মুখ্যসচিব।

কলকাতা : দীর্ঘ টালবাহানার পর গত পরশুও ভেস্তে গিয়েছিল মুখ্যমন্ত্রী-জুনিয়র চিকিৎসকদের বৈঠক। শেষমেশ তাঁরা যখন লাইভ স্ট্রিমিং ও ভিডিওগ্রাফি ছাড়াই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করার জন্য এগিয়ে যান, সেই সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী আর বৈঠক সম্ভব নয় বলে তাঁদের জানিয়ে দেন, এমনই দাবি জুনিয়র চিকিৎসকদের। এই পরিস্থিতিতে একরাশ ক্ষোভ নিয়ে ধর্নাস্থলে ফিরে ক্ষোভ উগরে দিয়েছিলেন আন্দোলনকারী চিকিৎসকরা। এই পরিস্থিতিতে আজ ফের জুনিয়র চিকিৎসকদের বৈঠকের আহ্বান জানানো হয়েছে। বিকেল ৫টায় কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে আসতে বলে চিঠি পাঠিয়েছেন মুখ্যসচিব। তবে, কোনও লাইভ স্ট্রিমিং বা ভিডিওগ্রাফি হবে না এবং এটাই শেষবার তাঁদের আহ্বান জানানো হচ্ছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। এই পরিস্থিতিতে জুনিয়র চিকিৎসকরা বৈঠকে বসেছেন । কী বলছেন তাঁরা ?

এক আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক বললেন, "আমরা অবশ্যই বৈঠকে যাওয়ার জন্য প্রস্তুত। একটা সিদ্ধান্তে তো আসা উচিত। আমাদের প্রাথমিক যে ৫ দফা দাবি ছিল সেগুলো মাননীয়াকে মানতেই হবে। আগের দিন এমন একটা পরিস্থিতি হয়েছিল যে আমাদের প্রতিনিধিরা বলতে বাধ্য হয়েছিলেন যে মিনিটসে তাঁরা সন্তুষ্ট। তবে, প্রকৃতপক্ষে কী হবে তা এখনও বলা যাচ্ছে না। তবে আমি চাইব, স্বচ্ছতার জন্য হয় লাইভ স্ট্রিমিং বা দুই পক্ষের ভিডিওগ্রাফি অবশ্যই করা হয়। মিটিংয়ের জন্য আমরা প্রস্তুত। বললেন, আমাদের প্রতিনিধিরা এখনই যেতে প্রস্তুত। এই অচলাবস্থা এখনই কাটার প্রয়োজন আছে। কিন্তু, আমাদের প্রাথমিক যে দাবি, বিচার চাই।" 

শনিবার বেলায় আচমকাই স্বাস্থ্য়ভবনের বাইরে ধর্নাস্থলে পৌঁছে যান মুখ্য়মন্ত্রী। জুনিয়র চিকিৎসকদের আলোচনায় বসার আহ্বান জানান। তাঁর ডাকে সাড়া দিয়ে আন্দোলনকারীরাও কালীঘাটে পৌঁছে যান। কিন্তু তারপরই তৈরি হয় জট। লাইভ স্ট্রিমিং ও ভিডিওগ্রাফি ছাড়াই বৈঠকের কথা বলা হয় আন্দোলনকারীদের। কিন্তু, তাতে তাঁরা রাজি হননি। যদি মুখ্যমন্ত্রী তাঁদের বৈঠক করার জন্য অনুরোধ করেন। দীর্ঘক্ষণ সেই টালবাহানা চলে। এরপর মুখ্য়মন্ত্রী ঘরে ঢুকে যান। দাঁড়িয়ে থাকেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। এর বেশ কিছুক্ষণ বাদে স্বাস্থ্য়প্রতিমন্ত্রী ও মুখ্য়সচিবের সঙ্গে তাঁদের আলোচনা হয়। নিজেদের মধ্যে আলোচনা করে বৈঠকে রাজি বলে জানিয়েও দেন জুনিয়র চিকিৎসকরা। কিন্তু, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে বলে তাঁদের জানিয়ে দেওয়া হয়। কিছুক্ষণ বাদে কালীঘাটে মুখ্য়মন্ত্রীর বাড়ি থেকে বেরিয়ে আসেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। ফিরে যান ধর্না মঞ্চে। সেখানে পৌঁছে ক্ষোভ উগড়ে দেন তাঁরা।

এরপর আজ আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের ফের বৈঠকে আহ্বান জানানো হয়। বিকেল ৫টায় কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে আসতে বলে চিঠি মুখ্যসচিবের।
'বৈঠকের কোনও ভিডিওগ্রাফি বা লাইভ স্ট্রিমিং হবে না। বৈঠকের লিখিত কার্যবিবরণী সই করে উভয়পক্ষকে দিয়ে দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য পঞ্চম তথা শেষবার আবেদন করা হচ্ছে।' ফের সুপ্রিম কোর্টের নির্দেশিকার কথা উল্লেখ করে আন্দোলনরত ডাক্তারদের চিঠি দিয়েছে সরকার।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: সব জেলায় হালকা-মাঝারি নয়, এখনও ভুগতে হতে পারে কিছু জেলাকে, রাজ্যের এই অংশে অতি ভারী বর্ষণের কমলা সতর্কতা জারি করল IMD
সব জেলায় হালকা-মাঝারি নয়, এখনও ভুগতে হতে পারে কিছু জেলাকে, রাজ্যের এই অংশে অতি ভারী বর্ষণের কমলা সতর্কতা জারি করল IMD
News Live: নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Birbhum Money Gold Recovered: সরকারি বাসের চালক মিনারের বাড়িতে কীভাবে এল এত টাকা-সোনা? কীভাবে উত্থান টুলু মণ্ডলের আত্মীয়ের?
সরকারি বাসের চালক মিনারের বাড়িতে কীভাবে এল এত টাকা-সোনা? কীভাবে উত্থান টুলু মণ্ডলের আত্মীয়ের?
Birbhum Money Gold Recovered: ডাকাত দলই পাইয়ে দিল বীরভূমের মিনারের বাড়ির সাড়ে ২৮ কোটি নগদ, ১৫ কেজি সোনার বাট-বিস্কুট
ডাকাত দলই পাইয়ে দিল বীরভূমের মিনারের বাড়ির সাড়ে ২৮ কোটি নগদ, ১৫ কেজি সোনার বাট-বিস্কুট

ভিডিও

Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!
Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
Farmer Protest At Bhopal: কৃষক বিদ্রোহে ফের উত্তপ্ত ভোপাল
Blood Scam: দানের রক্তেও 'রাহাজানি'! ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget