এক্সপ্লোর

RG Kar Protest : 'লুকোচুরি খেলা বন্ধ করুন' সরকারকে কড়া বার্তা সিনিয়র চিকিৎসকদের

তাই 'আলাপনবাবুর মতো সবকিছু তুচ্ছ-তাচ্ছিল্য না করে' প্রশাসনের ঠান্ডা মাথায় ভেবে দেখা দরকার। বলছেন সিনিয়র চিকিৎসকরা ।

ধর্মতলায় অনশন আন্দোলনের নবম দিন। অনশনরত ডাক্তারি পড়ুয়াদের স্বাস্থ্য়ের ক্রমশ অবনতি হচ্ছে।  অনিকেত মাহাতোর পর, গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন, আন্দোলনের অন্যতম মুখ অনুষ্টুপ মুখোপাধ্য়ায়। চিকিৎসক তনয়া পাঁজাও গুরুতর অসুস্থ। তবুও অনশন থেকে সরতে নারাজ। কিন্তু সমাধান সূত্র এখও মেলেনি। এক অনশনকারী অসুস্থ হয়ে পড়লে যোগ দিচ্ছেন অন্য কেউ। এতটুকুও কমেনি আন্দোলনের ঝাঁঝ। 

আর জি কর-কাণ্ডে বিচারের দাবিতে এবং, আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের প্রতি সংহতি জানিয়ে, নতুন করে প্রতীকী আংশিক কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছে কলকাতার একাধিক বেসরকারি হাসপাতাল। অ্যাপোলো হাসপাতালের চিকিৎসক শিবব্রত বন্দ্যোপাধ্যায় জানালেন, ''বেসরকারি ক্ষেত্র হলেও তাঁরা আন্দোলনে যোগ দিয়েছেন, কারণ তাঁদের সন্তান সম জুনিয়র চিকিৎসকরা না-খেয়ে রাস্তায় বসে আছেন, সেখানে তাঁদের তো ছেড়ে দেওয়া যায় না। তাই 'আলাপনবাবুর মতো সবকিছু তুচ্ছ-তাচ্ছিল্য না করে' প্রশাসনের ঠান্ডা মাথায় ভেবে দেখা দরকার। ''

সোমবার সকাল ৬টা থেকে  বুধবার সকাল ৬ পর্যন্ত আংশিক কর্মরিরতি শুরু করেছেন শহরের নামি-দামি বেসরকারি হাসপাতালের ডাক্তাররা। ৪৮ ঘণ্টা আংশিক কর্মবিরতি চলীকালিন বেসরকারি হাসপাতালগুলির জরুরি বিভাগ ছাড়া সব পরিষেবা বন্ধ থাকবে। তালিকায় আছে, অ্যাপোলো, মণিপাল, মেডিকা, আর এন টেগোর, ফর্টিস, পিয়ারলেস হাসপাতেল , আলিপুরের উডল্যান্ডস মাল্টি স্পেশালিটি, CMRI, BM বিড়লা, কোঠারি এবং বেহালার নারায়ণা স্পেশালিটি হাসপাতালের চিকিৎসকরাও। 

সিনিয়র চিকিৎসক ভাস্কর পাল আরও কড়া বার্তা দিলেন। 'স্বাস্থ্য মন্ত্রী বলছেন , আমি কিছু জানতাম না, স্বাস্থ্য সচিবকে সরানো হবে না...কাউকে তো একটা দায়িত্ব নিতে হবে।  দায়িত্বটা কার ! আমরা চাই এটা তাড়াতাড়ি মিটুক। আমরা বলেছি, সোমবার সকাল ৬ টা থেকে কর্মবিরতিতে যাব। আমি নিশ্চিত মুখ্য সচিব মনোজ পন্থ বা তার কেউ এই প্রেস কনফারেন্সটা শুনছেন। যদি শুনে থাকেন, তাহলে হাত জোড় করে বলব,  লুকোচুরি খেলা বন্ধ করুন। মনোজ পন্থকে অনুরোধ করব, আপনি নিজে অনশন মঞ্চে আসুন। আমাদের বাধ্য করবেন না, সোমবার সকাল ছটায় এটা করতে।' 

বেসরসারি হাসপাতালের চিকিৎসকদের একাংশের বক্তব্য, সরকার সাড়া দিচ্ছে না বলেই জটিল পরিস্থিতি তৈরি হয়েছে।  ডায়াগনিস্টিক সেন্টার, প্রাইভেট চেম্বারেও কর্মবিরতি করার আহ্বান জানিয়েছেন বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা। 

আরও পড়ুন :                     

'মমতাকে জেতাতে অনেক পরিশ্রম করেছিলাম, মনে হচ্ছে পাপ করেছি' অনশন মঞ্চে অশীতিপর বৃদ্ধ

 

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget