এক্সপ্লোর

RG Kar Protest : 'মমতাকে জেতাতে অনেক পরিশ্রম করেছিলাম, মনে হচ্ছে পাপ করেছি' অনশন মঞ্চে অশীতিপর বৃদ্ধ

বাড়িতে বসে থাকতে পারেননি পূর্ব মেদিনীপুরের কাঁথির বাসিন্দা রথীন্দ্রনাথ পতি। সটান চলে এসেছেন ধর্মতলার অনশন মঞ্চে।  

ঐশী মুখোপাধ্যায়, কলকাতা : আর জি কর-কাণ্ডে জুনিয়র ডাক্তারদের আন্দোলনে দিন দিন বাড়ছে সাধারণ মানুষের সমর্থন। একাদশীতে অরন্ধন পালন থেকে অনশন মঞ্চে দূর দূরান্ত থেকে যোগদান, সবেতেই দেখা গেল সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত যোগদান। শুধু কলকাতার মানুষ নয়, বিভিন্ন জেলা থেকে এলেন মানুষ, বিদেশ থেকে দেশে ফিরেও অনেকে এসে দাঁড়ালেন অনশনরত চিকিৎসক পড়ুয়াদের পাশে। রবিবার অনশন মঞ্চে দেখা গেল একাধিক অন্যরকম ছবি। যেমন, রবিবার দণ্ডি কেটে ধর্মতলার অনশন মঞ্চে পৌঁছলেন বরানগরের এক বাসিন্দা। আবার জুনিয়র ডাক্তারদের পাশে থাকার বার্তা দিতে কাঁথি থেকে ছুটে এলেন এক বৃদ্ধ। ক্যালিফোর্নিয়া থেকে পুজোর ছুটি কাটাতে কলকাতায় আসা চিকিৎসকও দূরে থাকতে পারলেন না কলকাতার চিকিৎসকদের আন্দোলন থেকে । অন্যদিকে আর জি কর-কাণ্ডে বিচারের দাবিতে রবিবার অরন্ধন পালন করলেন নাগরিকদের একাংশ। আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের ডাকে সাড়া মিলল খাস কলকাতা থেকে জেলাতেও। 

সময়ের সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের ভিড় বেড়েছে ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অনশনমঞ্চে। রবিবারও যার অন্যথা হল না। তারই মধ্যে এবিপি আনন্দের ফ্রেমবন্দি পূর্ব মেদিনীপুরের কাঁথির বাসিন্দা রথীন্দ্রনাথ পতি। কর্মজীবনে ছিলেন শিক্ষক। এখন বয়স আশি পেরিয়েছে। অনেক ডাক্তার-ইঞ্জিনিয়ারের ছোটবেলার পড়াশোনার ভিত গড়ে উঠেছে তাঁর হাতেই। আর জি কর-কাণ্ডের পর, ১০ দফা দাবিতে ধর্মতলায় যখন জুনিয়র ডাক্তারদের অনশনের এক সপ্তাহের বেশি সময় কেটে গিয়েছে, তখন আর বাড়িতে বসে থাকতে পারেননি পূর্ব মেদিনীপুরের কাঁথির বাসিন্দা রথীন্দ্রনাথ পতি। সটান চলে এসেছেন ধর্মতলার অনশন মঞ্চে।  

আক্ষেপের সুরে বললেন, ' মমতাকে জেতাতে অনেক পরিশ্রম করেছিলাম। এখন মনে হচ্ছে পাপ করেছি। সেই পাপক্ষালন করতে এসেছি। এখনও কেন রাষ্ট্রপতিশাসন জারি হবে না এই রাজ্যে। মুখ্যমন্ত্রী কী করে এখনও বসে আছেন...' 

সব মিলিয়ে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনে সুবিচার এবং জুনিয়র ডাক্তারদের দাবির পাশে দাঁড়ানো মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে রাজ্য সরকার ও আন্দোলনকারীদের টানাপোড়েন। কবে মিলবে সমাধানসূত্র ? কবে বিচার পাবেন আরজি করের নির্যাতিতা ?  উত্তরের অপেক্ষা আন্দোলনকারীরা, উত্তরের অপেক্ষায় দেশ।  

 

আরও পড়ুন : রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ, আদালতে ফের 'ধাক্কা' সন্দীপ ঘোষের     

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে        

সেরা শিরোনাম

West Bengal News Live : পুলিশকে মারতে গেলে, চোখ দেখালে, হুমকি দিলে মামলা হবে : মুখ্যমন্ত্রী
পুলিশকে মারতে গেলে, চোখ দেখালে, হুমকি দিলে মামলা হবে : মুখ্যমন্ত্রী
District News: এই নিয়ে দ্বিতীয়বার, বক্সার জঙ্গল থেকে পালিয়ে গেল বাঘিনী! অস্বস্তিতে বনদফতর
এই নিয়ে দ্বিতীয়বার, বক্সার জঙ্গল থেকে পালিয়ে গেল বাঘিনী! অস্বস্তিতে বনদফতর
Eastern Railway: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা, এই স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনের সময়সূচি বদল, জরুরি ঘোষণা পূর্ব রেলের
টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা, এই স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনের সময়সূচি বদল, জরুরি ঘোষণা পূর্ব রেলের
North Bengal Train: এবার উত্তরবঙ্গে যাওয়ার স্পেশাল ট্রেন চালু, কোন স্টেশন থেকে কোনদিন, কখন ছাড়বে?
এবার উত্তরবঙ্গে যাওয়ার স্পেশাল ট্রেন চালু, কোন স্টেশন থেকে কোনদিন, কখন ছাড়বে?

ভিডিও

Kalyan Banerjee | বাঁকুড়ায় নিজের বাড়িতে শ্যামা-আরাধনায় মাতলেন কল্যাণ
Kali Puja 2026: হালিশহরে সাধক রামপ্রসাদের বাড়ির পুজো, নিষ্ঠা ভরে রীতি মেনে মাতৃ আরাধনা | ABP Ananda
CM Suvendu Adhikari | ''কোনওরকম তোলাবাজি, সিন্ডিকেট বরদাস্ত করা হবে না'', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Kali Puja 2026: কামাখ্যা মন্দিরে রীতি মেনে যজ্ঞ, ভক্তদের ভিড় | Maa Kamakhya Temple | ABP Ananda
Kalipuja 2026 | তারাপীঠে আজও ভক্ত সমাগম। চলছে মায়ের আরাধনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget