এক্সপ্লোর

RG Kar Protest: আমরা অত্যন্ত হতাশ, নির্বাক, ফিরে যেতে হচ্ছে, জানালেন জুনিয়র চিকিৎসকরা

RG Kar Protest: আমাদের ঘাড়ধাক্কা দেওয়া হল। বলা হল, না আর আলোচনা সম্ভব নয়। তার মানে কি প্রথম থেকে এটাই উদ্দেশ্য ছিল? প্রশ্ন জুনিয়র চিকিৎসকদের।

কলকাতা: নবান্নের পুনরাবৃত্তি কালীঘাটে। ভেস্তে গেল মুখ্যমন্ত্রী-আন্দোলনকারী বৈঠক (RG Kar Case)। নিস্ফলা বৈঠক, মুখ্যমন্ত্রীর বাড়ির দুয়ার থেকে ফিরলেন জুনিয়র ডাক্তাররা।

যদিও বৈঠক বাতিল হওয়ার পর ক্ষোভ উগরে দিলেন জুনিয়র চিকিৎসকেরা। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক বলেন, 'আমরা বলেছিলাম, লাইভ স্ট্রিমিং যদি নাও করা যায়, স্বচ্ছতার জন্য দু পক্ষকেই ভিডিও রেকর্ডিং করতে দেওয়া হোক। তাতে ওরা বললেন, না দু পক্ষকে ভিডিও করতে দেওয়া যাবে না। আমরাই ভিডিও করব। এবং সেই যে ভিডিও, কবে সুপ্রিম কোর্ট বলবে, তারপর তোমাদের দেওয়া হবে।'

ওই আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক আরও বলেন, 'আমরা বারবার বললাম যে, ভিডিও যদি করেন তা ইমিডিয়েট আমাদের পাওয়া উচিত। যদি লাইভ স্ট্রিমিং না করতে পারি, তাহলে ওই ভিডিওটা আমাদের কাছে থাকবে প্রমাণ হিসাবে। যে ওই ভিডিওটা কোনওভাবে ট্যাম্পার করা হয়নি, এডিট করা হয়নি। কিন্তু বললেন না, সঙ্গে সঙ্গে দেওয়া যাবে না। আমরা ফের আলোচনা করলাম নিজেদের মধ্যে। মুখ্যমন্ত্রী বাইরে এলেন। বললেন বৃষ্টিতে ভিজছো। এসো চা খেয়ে যাও। বললেন, ভিডিও আমরা করে রাখবো। সুপ্রিম কোর্ট বললে দেব।'

তিনি যোগ করেন, 'আমরা মুখ্যমন্ত্রীর প্রতি সম্মান রেখে, তাঁর চেয়ারের প্রতি সম্মান রেখে আমরা ভিডিওগ্রাফি ছাড়াই বৈঠক করতে রাজি হয়ে যাই। বৈঠকের যখন মিনিটস করা হবে, উনি সই করবেন, আমরা করব। ভাবলাম, আমরা আস্থা রাখি। উনি যখন নিজে এসে বললেন, নিজে রিকোয়েস্ট করলেন, তাঁর তো একটা সম্মান আছে। আমরা বললাম, দরকার নেই ভিডিও। আমাদের শুধু মিনিটসটুকু দেওয়া হোক। আমরা বৈঠক করতে রাজি। তখন হঠাৎ করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এসে বললেন, অনেক দেরি হয়ে গিয়েছে, আর সম্ভব নয়। আমরা ২ ঘণ্টা ৩ ঘণ্টা অপেক্ষা করেছি। আর সম্ভব নয়। হয় আপনারা বেরিয়ে যান, না হলে আপনাদের বাস ডেকে বার করে দেওয়া হবে।'

জুনিয়র চিকিৎসকেরা ক্ষোভের সঙ্গে বলেছেন, 'আমরা যে তিন চার ঘণ্টা ধরে বৃষ্টিতে ভিজছি। ৩৫ দিন ধরে আন্দোলন করছি। তারপর আমাদের ঘাড়ধাক্কা দেওয়া হল। বলা হল, না আর আলোচনা সম্ভব নয়। তার মানে কি প্রথম থেকে এটাই উদ্দেশ্য ছিল? আমরা স্বচ্ছতার উদ্দেশে ভিডিওগ্রাফি চেয়েছিলাম। আমরা অত্যন্ত হতাশ, নির্বাক, ফিরে যেতে হচ্ছে।'

আরও পড়ুন: পুরুষ-নারী বিভেদ দূর হোক, মহিলাদের উন্নয়নে বিশেষ উদ্যোগ মহম্মদ শামির

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
Bishnupur: ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget