এক্সপ্লোর

Nandigram BJP Protest: RG Kar-কাণ্ডের প্রতিবাদে নন্দীগ্রামে থানা ঘেরাও BJP-র, পুলিশের সঙ্গে ধুন্ধুমার, ধস্তাধস্তি

BJP Nandigram Protest: বিক্ষোভকারীদের সামনে পুলিশের বাধা ঢাল হয়ে দাঁড়াতে পারেনি। থানা চত্বরে ঢুকে পড়েন তাঁরা।

বিটন চক্রবর্তী এবং শিবাশিস মৌলিক, কলকাতা: আর জি কর কাণ্ডের প্রতিবাদে নন্দীগ্রামে থানা ঘেরাও বিজেপির। এই ঘটনা নিয়ে বিজেপি-পুলিশ ধুন্ধুমার পরিস্থিতি। থানার গেট পেরিয়ে পুলিশকে ধাক্কা দিয়ে ভিতরে বিজেপি কর্মী-সমর্থকরা। পুলিশের সঙ্গে বিজেপি কর্মী-সমর্থকদের ধস্তাধস্তি। মিছিলের পুরোভাগে ছিলেন মহিলারা। তাঁদের রুখতে থানার গেট আটকে ব্যারিকেড করেছিল পুলিশ ও RAF. কিন্তু বিক্ষোভকারীদের সামনে পুলিশের বাধা ঢাল হয়ে দাঁড়াতে পারেনি। থানা চত্বরে ঢুকে পড়েন তাঁরা। রাস্তায় অবস্থানে বসে পড়েন অনেকে। বেশ কিছুক্ষণ ধরে চলে বিক্ষোভ। 


প্রসঙ্গত, আর জি কর-কাণ্ডে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে ফের পথে বিজেপি। গতকাল স্বাস্থ্য ভবন অভিযানের পর, শুভেন্দু অধিকারীর ডাকে আজ রাজ্যজুড়ে থানা ঘেরাও কর্মসূচি গেরুয়া শিবিরের। উত্তর ২৪ পরগনার ঘোলায় থানা ঘেরাও কর্মসূচিতে অংশ নেবেন বিরোধী দলনেতা শুভেন্দু  অধিকারী। বেহালায় থানা ঘেরাও কর্মসূচিতে অংশ নেবেন রূপা গঙ্গোপাধ্যায়। সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষরাও আজ থানা ঘেরাও কর্মসূচিতে অংশ নেবেন। গতকাল বিজেপির স্বাস্থ্য ভবন অভিযানে আটক করা হয় শুভেন্দু  অধিকারী, শমীক ভট্টাচার্যদের। বিরোধী দলনেতাকে আটক করে বিধাননগর পূর্ব থানায় নিয়ে যাওয়া হয়। প্রতিবাদ কর্মসূচি থেকেই এদিন রাজ্যজুড়ে থানা ঘেরাওয়ের ডাক দেন শুভেন্দু অধিকারী।      

অন্যদিকে, আর জি কর-কাণ্ডের প্রতিবাদে আজও শ্যামবাজারে ধর্নায় বিজেপি। পাঁচ দিনের ধর্না কর্মসূচির আজ তৃতীয় দিন। আদালতের অনুমতিতে বেলা ১২টা থেকে রাত ৯টা অবধি  শ্যামবাজার মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের সামনে মঞ্চ বেঁধে ধর্না চালিয়ে যাচ্ছে বিজেপি শিবির। রবিবার পর্যন্ত চলবে ধর্না।  

আরও পড়ুন, বেতন পাবেন না ১৩ লক্ষ সরকারি কর্মী! এই নির্দেশ জারি হলে Salary-তে বড় কোপ, দেশের এই রাজ্য নিল বড় সিদ্ধান্ত

এদিকে, তরুণী চিকিৎসককে খুন-ধর্ষণের ঘটনায় দ্রুত বিচার চেয়ে আজ CBI অফিসে যাচ্ছেন আর জি কর মেডিক্যালের প্রতিবাদী ডাক্তারি পড়ুয়ারা। দুপুরে সল্টলেকের CGO কমপ্লেক্সে CBI-এর আঞ্চলিক অফিসে যাবে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের একটি প্রতিনিধি দল। CBI তদন্তভার হাতে নেওয়ার পর ১০ দিন পার। কেন্দ্রীয় গোয়েন্দাদের তদন্তের গতিপ্রকৃতি নিয়ে ইতিমধ্যেই অসন্তোষ প্রকাশ করেছেন প্রতিবাদী চিকিৎসকদের একাংশ। CBI কী করছে? কেন এখনও দোষীদের গ্রেফতার করা গেল না? এমন একাধিক প্রশ্ন তুলে গত বুধবারই CGO-র সামনে থেকে প্রতীকী প্রতিবাদ জানিয়ে স্বাস্থ্য ভবন অভিযান করেছিলেন ডাক্তারবাবুরা। দ্রুত বিচার চেয়ে এবার CBI অফিসে যাচ্ছেন প্রতিবাদী চিকিৎসকরা।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

West Bengal News Live: বরফ গলল না, বিলের পক্ষেই DMK, সিদ্ধান্তে অনড় এম কে স্ট্যালিন
বরফ গলল না, বিলের পক্ষেই DMK, সিদ্ধান্তে অনড় এম কে স্ট্যালিন
Kakoli on Abhishek Banerjee: এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হুইপ জারি করলেন কাকলি ঘোষ দস্তিদার
Kakoli on Abhishek Banerjee: এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হুইপ জারি করলেন কাকলি ঘোষ দস্তিদার
Sudip Banerjee on Meeting: 'আগামিকাল আমাদের ভোট সংখ্যা ২০-এর বেশি হলেও হতে পারে', বৈঠক থেকে বেরিয়ে বললেন সুদীপ বন্দ্যোপাধ্যায়
'আগামিকাল আমাদের ভোট সংখ্যা ২০-এর বেশি হলেও হতে পারে', বৈঠক থেকে বেরিয়ে বললেন সুদীপ বন্দ্যোপাধ্যায়
Sudip Bandyopadhyay: ডিলিমিটেশন বিল: 'থ্রি লাইন হুইপ' জারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, 'গ্রাহ্য়ের মধ্য়েই আনছি না', মন্তব্য সুদীপ বন্দ্যোপাধ্যায়ের
ডিলিমিটেশন বিল: 'থ্রি লাইন হুইপ' জারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, 'গ্রাহ্য়ের মধ্য়েই আনছি না', মন্তব্য সুদীপ বন্দ্যোপাধ্যায়ের

ভিডিও

NCPI News:
Mamata Banerjee:
Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget