এক্সপ্লোর

RG Kar Protest: লাইভ স্ট্রিমিংয়ে এখনও না সরকারের, জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক কি হচ্ছে?

Nabanna: আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে বেরিয়ে এলেন সরকারের শীর্ষ কর্তারা। জুনিয়র চিকিৎসকেরা লাইভ স্ট্রিমিংয়ের দাবি থেকে এখনও সরে আসতে রাজি নন।

কলকাতা: রাজ্য সরকারের সঙ্গে জুনিয়র চিকিৎসকদের স্নায়ুযুদ্ধ চরমে। লাইভ স্ট্রিমিং না হলে বৈঠকে যাব না, জানালেন জুনিয়র চিকিৎসকরা (Junior Doctors)। জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজিপির। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে বেরিয়ে এলেন সরকারের শীর্ষ কর্তারা।

জুনিয়র চিকিৎসকেরা লাইভ স্ট্রিমিংয়ের দাবি থেকে এখনও সরে আসতে রাজি নন। 'মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকের লাইভ স্ট্রিমিং হয়, এখন কেন হবে না?' স্বচ্ছতার স্বার্থে নবান্নে বৈঠকের লাইভ স্ট্রিমিংয়ে অনড় জুনিয়র চিকিৎসকরা।

নবান্ন সভাঘরে উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যসচিব মনোজ পন্থ বলেছেন, 'জুনিয়র ডাক্তারদের ৩২ জনের প্রতিনিধিকেই আমরা বৈঠকে যোগ দিতে অনুমতি দিয়েছিলাম। কিন্তু জুনিয়র ডাক্তাররা লাইভ স্ট্রিমিংয়ের দাবিতে অনড়। লাইভ স্ট্রিমিং নয়, আমরা পুরো বৈঠকের ভিডিওগ্রাফির জন্য প্রস্তুত। মুখ্যমন্ত্রী বিকেল ৫টা থেকে অপেক্ষা করছেন।' আমরা খোলা মনে আলোচনা চাইছি, মন্তব্য মুখ্যসচিবের।

RG কর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও নৃশংস হত্যার প্রতিবাদে, ন্যায়বিচারের দাবিতে ও অপরাধীদের কঠোরতম শাস্তি চেয়ে কোটি কোটি সাধারণ মানুষের সঙ্গে আন্দোলন করছেন জুনিয়র চিকিৎসকেরাও। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অপসারণ-সহ পাঁচ দফা দাবি নিয়ে স্বাস্থ্যভবন অভিযানে গিয়েছিলেন জুনিয়র চিকিৎসকেরা। সেখানে ধর্না অবস্থান শুরু করেন চিকিৎসকেরা।

এর আগেও কয়েক দফায় নবান্নের সঙ্গে চিঠির লেনদেন হয়েছে জুনিয়র চিকিৎসকদের। শুরুর দিকের চিঠিতে মুখ্য়মন্ত্রীর উপস্থিতির উল্লেখ ছিল না আলাদা করে। পরের দিকে জুনিয়র চিকিৎসকদের পাঠানো চিঠিতে সাফ লেখা হয়েছিল যে, বৈঠকে থাকছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। গতকাল জুনিয়র চিকিৎসকেরাও মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলার দাবি জানিয়েছিলেন। সেই দাবিতেই সিলমোহর দিয়ে (RG Kar Case) নবান্ন থেকে জানানো হয় যে, মুখ্যমন্ত্রী বৈঠকে থাকবেন।

এর আগে বুধবার সন্ধে ৬টায় জুনিয়র চিকিৎসকদের প্রথমবার নবান্নে ডাকা হয়েছিল। তাঁরা না যাওয়ায়, সন্ধে সাড়ে সাতটা নাগাদ নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ, এবং ডিজি রাজীব কুমার। সেখান থেকে চন্দ্রিমা অভিযোগ করেন, 'যা ঘটেছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। খুবই বেদনাদায়ক। আমরা এর নিন্দা করছি। অপরাধীদের যাতে শাস্তি হয়, তার জন্য বিধানসভায় বিলও পাস হয়েছে। তার পরও আলোচনা নিয়ে গতকাল থেকে টানাটানি চলছে।'

আরও পড়ুন: কোথায় সেই পেশিবহুল চেহারা! WWE সুপারস্টার বাতিস্তা কি অসুস্থ?

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
TMC News: ‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Fake Currency Recovery: বর্ধমানে চারচাকা গাড়ি থেকে উদ্ধার ১ লক্ষ টাকার জাল নোট, গ্রেফতার মহিলা-সহ ৩
বর্ধমানে চারচাকা গাড়ি থেকে উদ্ধার ১ লক্ষ টাকার জাল নোট, গ্রেফতার মহিলা-সহ ৩

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget