এক্সপ্লোর

RG Kar News: 'বুঝতেই পারিনি RG কর হাসপাতাল রাক্ষসের একটা জায়গা', ফের ডুকরে উঠলেন নির্যাতিতার বাবা

Doctors Protest Rally: জয়েন্ট প্ল্য়াটফর্ম অফ ডক্টরসের ডাকে, কলেজ স্কোয়ার থেকে রবীন্দ্র সদন মিছিলে পা মেলাল প্রায় ৬০ টি সংগঠন।

কলকাতা : আর জি করকাণ্ডে দ্রুত বিচার-সহ একাধিক দাবিতে, ফের কলকাতায় চিকিৎসকদের মিছিল। জয়েন্ট প্ল্য়াটফর্ম অফ ডক্টরসের ডাকে, কলেজ স্কোয়ার থেকে রবীন্দ্র সদন মিছিলে পা মেলাল প্রায় ৬০ টি সংগঠন। মিছিলে পা মেলালেন অসংখ্য় মানুষ! প্রতিবাদ মুখর হয়ে উঠল রাজপথ ! বুধবার, মহালয়ার দিন মহামিছিল ও সমাবেশের ডাক দিয়েছে জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। তার আগে এদিন ডাক্তারদের ডাকে বিরাট প্রতিবাদী মিছিল রবীন্দ্র সদনে পৌঁছালে সেখানকার মঞ্চে নিজের যন্ত্রণার কথা তুলে ধরলেন আরজি করে নিহতের বাবা।

তিনি বললেন, "জীবনটাকে তছনছ করে দিয়েছে। শুধু আমার মনে একটা কথা, ১৪০ কোটি লোকের বাঁচার অধিকার আছে। শুধু আমার মেয়ের বাঁচার অধিকারটা ছিনিয়ে নিয়েছে। কত যন্ত্রণা তাকে দিয়েছে। অসহ্য যন্ত্রণা সহ্য করেছে। তা সত্ত্বেও এতদিন হয়ে গেল, আমরা বিচারের কোনও প্রসেস দেখতে পাচ্ছি না। যাঁরা গ্রেফতার হয়েছেন তাঁরা প্রমাণ লোপাটের জন্য হয়েছেন। তাঁরা কেন প্রমাণ লোপাট করেছেন ? সেই উত্তর এখনও আমরা পাইনি। নিশ্চয়ই কাউকে আড়াল করার জন্য প্রমাণ লোপাট করেছেন। পুলিশ আমাদের সহযোগিতা করেনি। উল্টে আমরা যখন আরজি করে পৌঁছেছি, ওই অবস্থার মধ্যে হাসপাতালে সেমিনার রুমের গেটের বাইরে সাড়ে ৩ ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। সেই সময়টা যে কী যন্ত্রণার ছিল, আমি জীবনে কোনওদিন কাউকে বোঝাতে পারব না। আর ভুলতেও পারব না। আপনারা সবাই আছেন বলে আজ দুটো কথা বলতে পারছি। প্রথম দিকে আমরা প্রচণ্ড আতঙ্কের মধ্যে ছিলাম। আজ আপনারা আমার পাশে এসে দাঁড়িয়েছেন। সবাইকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না। সবাইকে কুর্নিশ জানাচ্ছি। যতদিন না আমি বিচার পাই, সবার কাছে আমার এটুকু অনুরোধ থাকবে আপনারা আমার পাশে থাকবেন। আমরা নিশ্চয়ই বিচার পাব। আপনাদের এই উপস্থিতি সত্যি আশার সঞ্চার করে। আশা করছি, নিশ্চয়ই কিছু না কিছু একটা হবে। আমরা অপেক্ষা করছি। সুপ্রিম কোর্ট ও সিবিআইয়ের উপর পূর্ণ আস্থা রাখছি। আপনারাও রাখুন। আস্তে আস্তে ধীরে ধীরে চেষ্টা করছি, যদি বিচারটা আমরা ছিনিয়ে আনতে পারি। বিচারটা সহজে পাওয়া যাবে না। এটা আমরা ভালই বুঝতে পারছি। যে স্বাস্থ্য দফতরের অধীনে আমি মেয়েটাকে আরজি করে দিয়েছিলাম, সে গিয়েছিল রোগী পরিষেবা দিতে। পড়াশোনা করতে। আজ সেই প্রিন্সিপ্যাল  প্রমাণ লোপাটের অভিযোগে জেলবন্দি। তাহলে বুঝতে হবে কোন রাক্ষসের কাছে আমি দিয়েছিলাম মেয়েটাকে। প্রথমে আমরা বুঝতে পারিনি যে, আরজি কর হাসপাতাল এত রাক্ষসের একটা জায়গা। আশা করি, আপনার যখন আছেন নিশ্চয়ই এর বিচার পাব।"

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।      

সেরা শিরোনাম

Kolkata News: সকাল থেকে টানা বৃষ্টি, স্ট্র্যান্ড রোডে ভেঙে পড়ল গাছ, চলাচল ব্যহত এই অংশে
সকাল থেকে টানা বৃষ্টি, স্ট্র্যান্ড রোডে ভেঙে পড়ল গাছ, চলাচল ব্যহত এই অংশে
HC On Abhishek Banerjee:
HC On Abhishek Banerjee: "কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেককে..", এবার কি তবে বড় কোনও নির্দেশ বিচারপতির ? "মানতে আপনি বাধ্য"
News Live Updates: বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের এই তিন হেভিওয়েট, যোগ দেবেন প্রসেনজিৎ-ইউসূফ পাঠানও ?
বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের এই তিন হেভিওয়েট, যোগ দেবেন প্রসেনজিৎ-ইউসূফ পাঠানও ?
Kolkata Metro: মাটির ভিতর থেকে বাইরে আত্মপ্রকাশ করছে 'দুর্গা', জোকা-ধর্মতলা পার্পল লাইনে প্রথম পর্যায়ের টানেলিংয়ের কাজ শেষ
মাটির ভিতর থেকে বাইরে আত্মপ্রকাশ করছে 'দুর্গা', জোকা-ধর্মতলা পার্পল লাইনে প্রথম পর্যায়ের টানেলিংয়ের কাজ শেষ

ভিডিও

Baruipur Incident | প্রভাসের এনকাউন্টারে খুশি মানুষ, কিন্তু কেন? কী বলছেন মনোবিদরা?
Ritabrata Banerjee | দশ বছর আগে শুরু হয়েছিল বেইমানির সলতে পাকানো! কেন বললেন ঋতব্রত?
Barun Biswas Murder Files : নিহত বরুণ বিশ্বাসের বাড়িতে CID, নতুন করে শুরু হবে তদন্ত?
Baruipur Incident | এনকাউন্টারে মৃত্যু মূল অভিযুক্তের,
Baruipur Incident | সন্দেহের বশে গণপিটুনি, ইন্দ্রজিতের মৃত্যুতে হাহাকার ইন্দ্রজিতের পরিবারে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget