এক্সপ্লোর

RG Kar News: 'এ এক কন্যাহারা মায়ের আর্তি...', কী আবেদন জানালেন RG Kar -এ নিহত নির্যাতিতার মা ?

Supreme Court: আর জি কর মেডিক্য়ালে ধর্ষণ-খুন কাণ্ডে CBI-এর স্টেটাস রিপোর্ট দেখে মঙ্গলবার উদ্বেগ প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়।

সুকান্ত মুখোপাধ্য়ায়, কলকাতা : আরজি কর মেডিক্য়ালে তরুণী চিকিৎসককে খুন-ধর্ষণের ঘটনায় ধৃত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার ওসির বিরুদ্ধে আরও চাঞ্চল্যকর অভিযোগ করল নিহত নির্যাতিতার পরিবার। তাঁদের দাবি, তদন্তকে ভুল পথে পরিচালিত করেছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি। থানায় তাঁদের অনেক পুলিশ ঘিরে রেখেছিল বলেও দাবি করেছেন তাঁরা।

আর জি কর মেডিক্য়ালে তরুণী চিকিৎসককে খুন-ধর্ষণের ঘটনায় ইতিমধ্যেই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই। মঙ্গলবার, তাঁদের বিরুদ্ধে আরও চাঞ্চল্যকর দাবি করল নির্যাতিতার পরিবার। নিহত নির্যাতিতার মা বলেন, নিহত নির্যাতিতার মা বলেন, "শুধু দু'জন কেন, আরও অনেকেই জড়িত। আমরা যখন আবার দেহ সংরক্ষণ করব বলে গিয়েছিলাম, টালা থানার সামনে গিয়ে অনেক পুলিশ আমাদের ঘিরে রেখেছিল। ওদেরও তদন্তের আওতায় এনে জেরা করা উচিত। "

এ প্রসঙ্গে নিহত নির্যাতিতার বাবা বলেন, "প্রথম থেকেই তো আমরা দেখে আসছি, তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে। নইলে ওই পরিস্থিতির মধ্যে আমাদের তিন-সাড়ে তিন ঘণ্টা বাইরে নিয়ে বসিয়ে রাখা হয়েছে কেন ? ভেতরে এত লোক ঘোরাঘুরি করছে। আমরা তো বুঝতে পারছিলাম। আমার স্ত্রী গিয়ে পুলিশের পায়ে পড়ে...এত লোককে ভিতরে ঢুকতে দিচ্ছেন, আমাদের একটু ঢুকতে দিন। কিন্তু, আমাদের ঢুকতে দেওয়া হয়নি। তার মানেটা কী ? তথ্যপ্রমাণ লোপাট তো হয়েছেই। তারজন্য পুলিশ এবং প্রশাসন দুজনেই দায়ী। কলেজ কর্তৃপক্ষও দায়ী।"

আর জি কর মেডিক্য়ালে ধর্ষণ-খুন কাণ্ডে CBI-এর স্টেটাস রিপোর্ট দেখে মঙ্গলবার উদ্বেগ প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়।
এখানেই শেষ নয়, CBI-এর রিপোর্ট দেখে তিনি আরও বলেন, মনে হচ্ছে CBI গোটা বিষয়টা সামনে আনার দিকেই এগোচ্ছে। স্টেটাস রিপোর্টে কী আছে, তা প্রকাশ্যে আনলে তদন্ত ক্ষতিগ্রস্ত হবে। OC গ্রেফতার হয়েছেন। তদন্তে গুরুত্বপূর্ণ বিষয় বেরিয়ে আসবে। CBI প্রমাণ নষ্ট এবং কার কী খামতি ছিল, তা খতিয়ে দেখছে। যে সব দিকে নজর দিতে বলা হয়েছিল, CBI সবদিক খতিয়ে দেখছে।

এ প্রসঙ্গে নিহতের পরিবারকে জানতে চাওয়া হয়, সুপ্রিম কোর্টে আপনারা একটা চিঠি দিয়েছিলেন। তাতে পরিষ্কার ভাষায় একটা জায়গায় লেখা রয়েছে, আপনারা দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য ওসি টালাকে বলেছিলেন ? কিন্তু, তিনি মানতে চাননি। এপ্রসঙ্গে নির্যাতিতার বাবা বলেন, "হ্যাঁ, এক ঘণ্টা ওখানে বসেছিলাম যদি কোনও সুরাহা করতে পারি। ওখানে যারা পুলিশ ছিল তাদের বলেছিলাম। আমাদের তো গাড়ি থেকে নামতেই দেওয়া হচ্ছিল না।"

অন্যদিকে মা বলেন, "আমরা তো প্রথম থেকেই বলছি বিচলিত হওয়ার মতোই ঘটনা। কারণ, আমার মেয়ে ওখানে অনডিউটি অবস্থায় হাসপাতালের মতো সুরক্ষিত জায়গায় যেভাবে তার নৃশংস হত্যা হয়েছে তার উপরেও যেভাবে তথ্যপ্রমাণ লোপাটের ব্যবস্থা হয়েছে প্রশাসনের থেকে সেগুলো তো জঘন্য অপরাধ। এগুলো তো বিচলিত হওয়ার মতোই। গা শিউরে ওঠার মতো ব্যাপার। " এর পাশাপাশি তাঁর আবেদন, "সারা রাজ্যবাসী, দেশবাসী, বিশ্বাসী সবাইকে বলছি, সবাই আমার মেয়ের জন্য যেভাবে পাশে দাঁড়িয়েছেন, যতদিন না বিচার পাই ততদিন যেন আমার পাশে এভাবেই দাঁড়ান। এ এক কন্যাহার মায়ের আর্তি।"

অন্যদিকে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা যাঁরা নিরাপত্তার দাবি জানিয়ে যাচ্ছেন সমানে, তাঁদের উদ্দেশে নিহত নির্যাতিতার বাবা বলেন, "নিজেদের সম্পূর্ণ সুরক্ষাটা যেন নিজেরাই বুঝে নেন। কারণ, এখন যা পরিস্থিতি চলছে তাতে নিজেদের সুরক্ষা নিজেদেরই বুঝে নিতে হবে। সুরক্ষা সবার আগে দরকার।"

সবমিলিয়ে, ঘটনার ৪০ দিন পরও প্রশ্ন অনেক। কিন্তু, উত্তর অধরাই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: নেতাজীকে অসম্মান, অবশেষে ক্ষমা চাইলেন অনন্ত মহারাজ, দায়ের হল FIR
নেতাজীকে অসম্মান, অবশেষে ক্ষমা চাইলেন অনন্ত মহারাজ, দায়ের হল FIR
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
Anant Maharaj On Netaji: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের
নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget