এক্সপ্লোর

Rice Price Hike: ক্রমেই ঊর্ধ্বমুখী চালের দাম, অগ্নিমূল্য বাজারদরে মধ্যবিত্তের মাথায় হাত

এবার চালের দামেও আগুন।  বিক্রেতাদের দাবি, প্রায় সব ধরনের চালের দামই গত এক মাসে গড়ে ১০-১৫ টাকা বেড়েছে। মানিকতলা বাজারে, যে মাসুরি চাল কিছুদিন আগেও মিলত ৩০ টাকায়।

সঞ্চয়ন মিত্র, কলকাতা: শাক-সবজি, মাছ-মাংস থেকে রান্নার গ্যাস (Fuel)। সবকিছু অগ্নিমূল্য ছিলই। এবার চালের দামেও ছ্যাঁকা। বিক্রেতাদের দাবি, প্রায় সব ধরনের চালের দামই গত এক মাসে গড়ে ১০-১৫ টাকা বেড়েছে। মাথায় হাত ক্রেতাদের। বিক্রেতাদের দাবি, জোগানের ঘাটতির জন্যই বাড়ছে দাম। 

দিনে দিনে বোঝার ভারে ন্যূব্জ হয়ে পড়ছে সাধারণ মানুষ। চাপ বাড়তে বাড়তে নাজেহাল অবস্থা! এই অবস্থায় ফের আরও মরার ওপর খাড়ার ঘা। ফের রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (RBI)!

এই নিয়ে গত ৪ মাসে ৩ বার বাড়ানো হল রেপো রেট। আর এর সরাসরি প্রভাব সাধারণ মানুষের ওপর পড়বে। কারণ এর ফলে গৃহঋণে EMI ফের বাড়ার আশঙ্কা। এর আগে বিভিন্ন বেসরকারি ব্যাঙ্ক রেপো রেট বাড়ার পরই EMI বাড়িয়ে দিয়েছিল। এবার ফের বাড়ানো হল রেপো রেট!

তাই মধ্যবিত্তের সঙ্কট আরও বাড়িয়ে ফের EMI বাড়তে পারে। আর শুধু লাগাতার ঋণের EMI বাড়াই নয়। যে ভাবে সব জিনিসের দাম বাড়ছে, তাতে পেট চালানোও দিনে দিনে কঠিন হয়ে পড়ছে! শাক-সবজি, মাছ-মাংস থেকে রান্নার গ্যাস। সবকিছুই অগ্নিমূল্য। 

এবার চালের দামেও আগুন।  বিক্রেতাদের দাবি, প্রায় সব ধরনের চালের দামই গত এক মাসে গড়ে ১০-১৫ টাকা বেড়েছে। মানিকতলা বাজারে, যে মাসুরি চাল কিছুদিন আগেও মিলত ৩০ টাকায়। এখন কেজিপ্রতি তাই কিনতে হচ্ছে ৩৫ টাকায়। 

মিনিকিট চালের দাম ৪০ টাকা থেকে বেড়ে হয়েছে ৫০ টাকা। কেজিপ্রতি চামনমণি চাল কিনতে এখন গুণতে হচ্ছে ৫৫টাকা। বাঁশকাঠি চালের দাম ঘুরছে ৬০-৬৫ টাকার আশেপাশে। কেজিপ্রতি গোবিন্দভোগ চাল কিনতে গুণতে হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা। আগেই সেঞ্চুরি হাঁকিয়েছিল বাসমতী। এখন কেজিপ্রতি বাসমতী চালের দাম হয়েছে ১২০ টাকা। 

চালের দাম এতটা বেড়ে যাওয়ায় ক্রেতাদের মাথায় হাত। বিক্রেতাদের দাবি, জোগানের ঘাটতির জন্যই বাড়ছে দাম। সব জিনিসের দাম এভাবে লাগাতার বেড়ে চললে, মানুষ খাবে কী? চলবে কী করে? এমনই অজস্র প্রশ্নের ভিড়ে এখন দিশেহারা মধ্যবিত্ত। 

আরও পড়ুন: Hooghly News : ট্রেনের ইঞ্জিন বিকল, সকাল থেকে বিপর্যস্ত ব্যান্ডেল কাটোয়া শাখার ট্রেন চলাচল

সেরা শিরোনাম

Chandranath Rath Muder : চন্দ্রনাথ রথকে হত্যা করিয়েছিল কে, কী উদ্দেশ্যে ? বড় দাবি অর্জুন সিংয়ের, নাম করে হুঁশিয়ারি
চন্দ্রনাথ রথকে হত্যা করিয়েছিল কে, কী উদ্দেশ্যে ? বড় দাবি অর্জুন সিংয়ের, নাম করে হুঁশিয়ারি
West Bengal News Live : 'এবার মিলবে পাপের ফল', ইন্দ্রনীলের গ্রেফতারির পরই কড়া প্রতিক্রিয়া বুদ্ধদেব ভট্টাচার্যের সন্তানের
'এবার মিলবে পাপের ফল', ইন্দ্রনীলের গ্রেফতারির পরই কড়া প্রতিক্রিয়া বুদ্ধদেব ভট্টাচার্যের সন্তানের
Arjun on Kajal : 'আগে তুলে নেওয়া দরকার', কাজল শেখকে গ্রেফতারির দাবি মন্ত্রীর
'আগে তুলে নেওয়া দরকার', কাজল শেখকে গ্রেফতারির দাবি মন্ত্রীর
West Bengal News Live: 'যতবার ভোটে, ততবার হার', মমতার সঙ্গে এবার অভিষেককেও হারানোর চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
'যতবার ভোটে, ততবার হার', মমতার সঙ্গে এবার অভিষেককেও হারানোর চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর

ভিডিও

CM Suvendu Adhikari: Mamata Banerjee, Abhishek Banerjee-র বিরুদ্ধে ফের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী
Indranil Sen: গ্রেফতার ইন্দ্রনীল, সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদন প্রত্যাহার প্রাক্তন মন্ত্রীর
Mamata TMC News: 'সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণা', গ্রেফতার মমতা তৃণমূল কংগ্রেসের অজিত মাহাতো
Kakoli Ghosh Dastidar | Indranil -কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন Kakoli, কী বললেন তিনি?
Ayushman Card | সরকারি কর্মীদের স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান কার্ড জমা দেওয়ার সময়সীমা বাড়াল রাজ্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget