এক্সপ্লোর

Hooghly News : ট্রেনের ইঞ্জিন বিকল, সকাল থেকে বিপর্যস্ত ব্যান্ডেল কাটোয়া শাখার ট্রেন চলাচল

ব্যান্ডেল কাটোয়া শাখায় একটি স্পেশাল ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। এর ফলে বহুক্ষণ ট্রেন চলাচল বিঘ্নিত হয়। 

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি : শুক্রবার। সকাল সকাল কেউ যাচ্ছিলেন অফিসে, কেউ বা ব্যবসায়, কেউ আবার শিক্ষপ্রতিষ্ঠানে। সেই সময়ই ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ব্রেক কষল ব্যান্ডেল কাটোয়া শাখার নিত্যযাত্রীদের জীবনযাত্রার স্বাভাবিক ছন্দে। 

ঘড়িতে তখন সকাল সাড়ে  ৯ টা। ব্যান্ডেল স্টেশনে থিকথিকে ভিড়। ব্যান্ডেল কাটোয়া শাখার বেশিরভাগ স্টেশনেই এই সময় যাত্রীদের চাপ। তখনই ঘটল বিপত্তি। ব্যান্ডেল কাটোয়া শাখায় একটি স্পেশাল ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। এর ফলে বহুক্ষণ ট্রেন চলাচল বিঘ্নিত হয়। 

আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ

ব্যান্ডেল কাটোয়া শাখায়  আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয় সকাল সাড়ে নটা থেকে। ব্যান্ডেল কাটোয়া শাখার সোমরা বাজার ও বেহুলা স্টেশনের মাঝামাঝি একটি স্পেশাল ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার পরই দুর্ভোগের সূচনা। এর ফলে আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। ব্যান্ডেল থেকে নবদ্বীপ কাটোয়া যাওয়ার বিভিন্ন স্টেশনে ট্রেন দাঁড়িয়ে পড়ে

ভোগান্তির মুখে পড়েন রেল যাত্রীরা।কাটোয়া থেকে একটি ইঞ্জিন নিয়ে গিয়ে স্পেশাল ট্রেনটি নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলে রেলওয়ে সূত্রে খবর ।রেলের অফিসারদের নিয়ে স্পেশাল ট্রেনটি জঙ্গিপুর যাচ্ছিল বলে জানা গেছে ।

আরও পড়ুন :

'সরকারি চাকরি দেব বলে ১ কোটিরও বেশি টাকা তুলেছি', স্পষ্ট স্বীকারোক্তি ভাঙড়ের শিক্ষকের

মাস কয়েক আগে থার্ড লাইন সম্প্রসারণের জন্য  ৭২ ঘণ্টা বন্ধ ছিল ব্যান্ডেল ও মগরার মধ্যে ট্রেন চলাচল। তখনও সমস্যায় পড়েন সেখানকার নিত্যযাত্রীরা। তারপর ফের জুন মাসে ভোগান্তির মুখে পড়েন নিত্যযাত্রীরা। বকেয়া কাজের জন্য প্রায় এক মাস ব্যান্ডেল শাখায় অন্তত ৩০০ টি লোকাল ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেয় পূর্ব রেল। রেলের তরফে জানানো হয়, ইন্টারলকিংয়ের কাজ শেষ হলেও কিছু কাজ তখনও বাকি । ৩ জুলাই পর্যন্ত ব্যান্ডেল শাখায় প্রতিদিন ১০টি লোকাল ট্রেন বাতিল করা হয়

বন্ধ নিউ জলপাইগুড়ি-দার্জিলিং টয় ট্রেন পরিষেবা

আজ থেকে তিনদিনের জন্য বন্ধ নিউ জলপাইগুড়ি-দার্জিলিং টয় ট্রেন পরিষেবা। নর্থ-ইস্ট ফ্রন্টিয়ার রেলের তরফে জানানো হয়েছে, কার্শিয়ং থেকে ঘুমের মাঝে লাইন মেরামতির জন্য রবিবার, ৭ অগাস্ট পর্যন্ত বন্ধ থাকছে নিউজলপাইগুড়ি-দার্জিলিং টয় ট্রেন চলাচল। সামনে পুজোর মরশুম, সেই সময় পাহাড়ে ভিড় বাড়বে পর্যটকদের। তার আগে যাত্রীদের চাপ কম থাকায় টয় ট্রেন পরিষেবা বন্ধ রেখে লাইন মেরামতের সিদ্ধান্ত।



সেরা শিরোনাম

November Astrology: মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..

ভিডিও

Municipal Election: BJP এবং NCPI-এর সম্পর্কের ভবিষ্য়ৎ নিয়ে এখনও চলছে নানা জল্পনা | ABP Ananda
Municipal Election: পুরভোটে কি শেষ অবধি BJP-NCPI জোট হবে? | ABP Ananda
CM Suvendu Adhikari: ইঙ্গিতপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর, ইঙ্গিত কি তাহলে ঋতব্রত শিবিরের দিকে? | ABP
TMC: মমতা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নথি ছিনতাইয়ের চেষ্টার মতো অভিযোগ তুলল গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস
Municipal Election: পুরভোটে BJP কি জোট করবে NCPI-এর সঙ্গে? এনিয়ে এখনও নেই কোনও স্পষ্ট উত্তর | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
November Astrology: মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Behala News: আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
TN Former Minister Arrested : গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
Tiger Shroff Shootout: টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
CM Suvendu Adhikari On Mamata :মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
Embed widget