এক্সপ্লোর

Howrah Train Disruption: রিষড়ায় অশান্তি- বন্ধ ট্রেন! হাওড়ায় কার্যত জনসমুদ্র! ভোগান্তি যাত্রীদের

Rishra Violence: হাওড়া স্টেশনে আটকে পড়েছেন বহু যাত্রী। বাড়ি ফেরত যেতে সমস্যা হচ্ছে। আটকে পড়েছেন বহু দূরপাল্লার ট্রেনের যাত্রীও।

হাওড়া: রিষড়ায় উত্তেজনা ও ঝামেলার কারণে প্রবল সমস্যায় নিত্যযাত্রীরা। রিষড়ার চার নম্বর রেল গেটের কাছে ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ ওঠে, বোমা ছোড়ারও অভিযোগ ওঠে। তারপরেই নিরাপত্তার প্রশ্ন তুলে ১০টা থেকে বন্ধ করা হয় ট্রেন চলাচল। তার জেরে হাওড়া স্টেশনে আটকে পড়েছেন বহু যাত্রী। বাড়ি ফেরত যেতে যেমন সমস্যা হচ্ছে। তেমনই আটকে পড়েছেন বহু দূরপাল্লার ট্রেনের যাত্রী।

শুধু হাওড়া স্টেশন নয়। রিষড়া, কোন্নগর-সহ আরও কিছু স্টেশনে এই বিক্ষোভ ছড়িয়েছে। কেন দ্রুত ট্রেন চালু করা যাচ্ছে না, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন যাত্রীরা। হাওড়া স্টেশন কার্যত জনসমুদ্র। হাওড়া থেকে আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে অফিস-ফেরত যাত্রীরা আটকে পড়েন হাওড়া ও বিভিন্ন স্টেশনে। প্রায় ২ ঘণ্টার উপর বন্ধ ছিল ট্রেন চলাচল। পরে প্রায় সাড়ে বারোটার একটু আগে আপ তারকেশ্বর লোকাল ছাড়া হয়। তার কিছুক্ষণ পরেই ছাড়ে আপ হাওড়া-বর্ধমান লোকাল। ফলে কিছুটা হলেও যাত্রী চাপ কমে। তবুও বহু সংখ্যক যাত্রী ট্রেনের অপেক্ষায় রয়েছে হাওড়া স্টেশনে।

ধাক্কা দূরপাল্লার ট্রেনেও:
হাওড়া থেকে প্রতি মূহূর্তে দূরপাল্লার ট্রেন ছাড়ে। রাতের বেলাও অনেক ট্রেন ছাড়ে। এই ঝামেলার কারণে দূরপাল্লার ট্রেনও থমকে গিয়েছে।

পূর্ব রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, 'রাত ১০টা থেকে শ্রীরামপুরের দিকে যাওয়ার গেট বন্ধ করতে পারছি না। তাই ট্রেন চালাতে পারছি না। রাত ১০টা থেকে হাওড়া-ব্যান্ডেল শাখায় ট্রেন চলাচল বন্ধ। দূরপাল্লার ট্রেনও দাঁড়িয়ে। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে আমরা পরিষেবা বন্ধ রেখেছি। দুন এক্সপ্রেস, কাঠগুদাম এক্সপ্রেস আটকে রয়েছে। আমরা চাই না কারও কোনও ক্ষতি হোক। যতক্ষণ না আমরা গেট বন্ধ করতে পারছি ততক্ষণ ট্রেন চালাতে পারব না।'

নতুন করে অশান্ত রিষড়া, অশান্তির জেরে হাওড়া-বর্ধমান মেন লাইনে ট্রেন বন্ধ। রিষড়ায় ট্রেন লক্ষ্য করে পাথর বৃষ্টি, বোমাবাজির অভিযোগ। রিষড়ার ৪ নম্বর রেল গেটে ট্রেন লক্ষ্য করে হামলার অভিযোগ। রেল লাইনের উপর উঠে বিক্ষোভ, বন্ধ মেন লাইনে ট্রেন চলাচল। বিক্ষোভকারীদের হঠাতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। এদিন পুলিশের দিকেও পাথর ছোড়া হয়। পুলিশের একটি গাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। চন্দননগর পুলিশ কমিশনারেট এবং জেলার পুলিশের তরফে বিপুল বাহিনী রাস্তায় নেমেছে। বিভিন্ন এলাকায় টহল দিতে দেখা যাচ্ছে পুলিশকে।

আরও পড়ুন: পঞ্চায়েত ভোটের টিকিট বিলি নিয়ে অসিত মজুমদারকে 'হুঁশিয়ারি', পোস্টার পড়ল চুঁচুড়ায়

 

সেরা শিরোনাম

West Bengal News Live: বরফ গলল না, বিলের পক্ষেই DMK, সিদ্ধান্তে অনড় এম কে স্ট্যালিন
বরফ গলল না, বিলের পক্ষেই DMK, সিদ্ধান্তে অনড় এম কে স্ট্যালিন
Kolkata Resturant: সল্টলেকের FE ব্লকে খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান, ১৪ দিনের জন্য বন্ধ 'কষে কষা' রেস্তোরাঁ
সল্টলেকের FE ব্লকে খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান, ১৪ দিনের জন্য বন্ধ 'কষে কষা' রেস্তোরাঁ
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
West Bengal News Live Updates: কালনা থানার পর এবার লালবাজারে সাইবার সেলে অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কালনা থানার পর এবার লালবাজারে সাইবার সেলে অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ

ভিডিও

NCPI News:
Mamata Banerjee:
Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget