এক্সপ্লোর

Hooghly: পঞ্চায়েত ভোটের টিকিট বিলি নিয়ে অসিত মজুমদারকে 'হুঁশিয়ারি', পোস্টার পড়ল চুঁচুড়ায়

TMC MLA Asit Majumdar: পঞ্চায়েত ভোটের টিকিট বিলি নিয়ে, তৃণমূল বিধায়ক অসিত মজুমদারকে হুঁশিয়ারি দিয়ে পোস্টার পড়ল হুগলির চুঁচুড়ায়।লেখা, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জড়িত তৃণমূল নেতাদের টিকিট দিলে বিধায়ককে এলাকায় ঢুকতে দেওয়া হবে না।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) টিকিট বিলি নিয়ে, তৃণমূল বিধায়ক (TMC MLA Asit Majumdar) অসিত মজুমদারকে হুঁশিয়ারি দিয়ে পোস্টার (Poster) পড়ল হুগলির চুঁচুড়ায় (Chinsurah)। তাতে লেখা হয়েছে, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জড়িত তৃণমূল নেতাদের টিকিট দিলে বিধায়ককে এলাকায় ঢুকতে দেওয়া হবে না। তৃণমূল বিধায়কের অভিযোগ, সবটাই বিজেপির চক্রান্ত। পাল্টা কটাক্ষ করেছে গেরুয়া শিবির।

কী হয়েছে?
নিয়োগ দুর্নীতিকাণ্ড নিয়ে এমনিতেই উত্তাল রাজ্য রাজনীতি!! লাগাতার বিরোধী আক্রমণের মুখে পড়তে হচ্ছে শাসকশিবিরকে। এই আবহে পঞ্চায়েতের টিকিট নিয়ে পোস্টার পড়ল হুগলির চুঁচুড়ার রাজহাট এলাকায়। ইঙ্গিতপূর্ণ ভাবে ওই পোস্টারে শিক্ষক নিয়োগ দুর্নীতির প্রসঙ্গ টেনে স্থানীয় তৃণমূল বিধায়ক অসিত মজুমদারকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। পোস্টারে লেখা হয়েছে,'শিক্ষক নিয়োগ দুর্নীতির টাকা খাওয়া নেতাদের পঞ্চায়েতের টিকিট দিলে বিধায়ককে এলাকায় ঢুকতে দেওয়া হবে না।' আরও তাৎপর্যপূর্ণ হল, পোস্টার দেওয়া হয়েছে তৃণমূলেরই নামে! সোমবার সকালে চুঁচুড়ার রাজহাটের একাধিক জায়গায় এই পোস্টার দেখা যায়। পোস্টারের নেপথ্যে বিজেপির চক্রান্ত দেখছেন স্থানীয় তৃণমূল বিধায়ক। আর বিজেপি বলছে, পুরোটাই শাসকের গোষ্ঠীদ্বন্দ্বের ফসল।

কী বলছেন বিধায়ক?
চুঁচুড়ার বিধায়কের কথায়, 'এটা বিজেপির চক্রান্ত। তৃণমূল যাঁরা করেন, তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা করেন। জীবনের চেয়েও বেশি ভালবাসেন। যাঁরা তৃণমূল করেন, তাঁরা সিম্বল ভালবাসেন। সিম্বল তো দেবে দল। এর সঙ্গে বিধায়কের কোনও সম্পর্ক নেই। তৃণমূলের কর্মীরা এত অবাধ্য, উচ্ছৃঙ্খল নয়। এই কাজ বিজেপির।' পাল্টা দিয়েছে বিজেপিও। বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউ অবশ্য বলেন, 'বিজেপি নিয়ে বিধায়কের ম্যানিয়া তৈরি হয়ে গেছে। নিজেদের গোষ্ঠীকোন্দল স্বীকার করতে চাইছেন না। বিজেপির ঘাড়ে দোষ চাপিয়ে পাশ কাটাতে চাইছেন। এভাবে পাশ কাটানো যায় না। করে কম্মে খেয়েছেন। এখন দলের লোকেরাই আঙুল তুলছে।' নিয়োগ দুর্নীতিকাণ্ডে বলাগড়ের বহিষকৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির পর, এই অসিত মজুমদারের বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ করেছিলেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। বলেছিলেন, 'চুঁচুড়ার বিধায়কও এখানে কম যুক্ত নেই। তাঁরও অনেক রকমের অনেক কিছু পাওয়া যাচ্ছে। সেও অনেককে চাকরি দিয়েছে।' হুগলির বিজেপি সাংসদের এই অভিযোগ উড়িয়ে চুঁচুড়া আদালতে তাঁর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। তবে গত ১২ মার্চ, অসিত মজুমদারের সম্পত্তি বৃদ্ধির উৎস জানতে চেয়ে পোস্টার পড়েছিল চুঁচুড়ার ঘড়ির মোড় এলাকায়। এক মাসের মধ্যে ফের পোস্টার পড়ল তাঁর বিরুদ্ধে।

আরও পড়ুন:গাড়ি ঘিরে দু'দিক থেকে ২ জন চালায় গুলি, ২৫ সেকেন্ডের হাড়হিম করা অপারেশনে খুন কয়লা মাফিয়া

সেরা শিরোনাম

West Bengal News Live: ৮ দিন পার, কেন এখনও কলকাতা মেডিক্যালে অধরা হামলাকারীরা? প্রশ্ন তুলে পথে চিকিৎসকরা
৮ দিন পার, কেন এখনও কলকাতা মেডিক্যালে অধরা হামলাকারীরা? প্রশ্ন তুলে পথে চিকিৎসকরা
News Live Updates: মল্লিকবাজারের বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
মল্লিকবাজারের বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
West Bengal News Live: কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
Calcutta High Court: হুগলিতে শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের ঘটনায় ফাঁসির সাজা বহাল রইল, তবে আগামী ৩ মাস কার্যকর করা যাবে না
হুগলিতে শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের ঘটনায় ফাঁসির সাজা বহাল রইল, তবে আগামী ৩ মাস কার্যকর করা যাবে না

ভিডিও

Voter List | রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ঘোষণা । নাম না থাকলে কী করবেন?
Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget