এক্সপ্লোর

Ritabrata Banerjee :'মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কোথায় ? গোটাটাই তো হাইজ্যাকড হয়ে গেছে' ফের বিস্ফোরক ঋতব্রত

তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে বহিষ্কার করে তৃণমূল । তারপরই তাঁদের পরবর্তী পদক্ষেপ ঘিরে শুরু হয় জল্পনা।


কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা:  বিদ্রোহের ধাক্কায় ডুবছে তৃণমূলের তরী?  স্পিকারের কাছে জমা পড়তে পারে বিদ্রোহী ব্লকের চিঠি? বিধানসভায় পৌঁছে মঙ্গলবার ফের বিস্ফোরক বহিষ্কৃত তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বললেন,'মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই তৃণমূল কংগ্রেস কোথায়? গোটা পার্টিকেই তো হাইজ্যাক করেছে I-PAC'। ফের একবার নিশানায় আইপ্যাক। বিধানসভা ভোটে  তৃণমূল ধাক্কা খাওয়ার পর দলের অন্দর থেকে বারবার শোনা গিয়েছে  I-PAC বিরোধী বক্তব্য। তৃণমূল দলেরই একাধিক বেসুরো নেতা, আঙুল তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ভোটকুশলী সংস্থা I-PAC এর বিরুদ্ধে। সোমবারই তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে বহিষ্কার করে তৃণমূল । তারপরই তাঁদের পরবর্তী পদক্ষেপ ঘিরে শুরু হয় জল্পনা। মঙ্গলবার সেই জল্পনার পারদ আরও চড়িয়ে দিয়ে, ঋতব্রত পৌঁছে যান বিধানসভায়। আর ঠিক তার আগেই ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন মন্ত্রী তাপস রায়। লেখেন, 'প্রায় ৫০ জন তৃণমূল বিধায়ককে নিয়ে বিধানসভায় পৌঁছে গেছেন ঋতব্রত। খেলা হবে'।

বিধানসভায় ঢোকার আগে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, 'কেন চোর স্লোগান শুনতে হল অভিষেককে? দুর্নীতি নিয়ে একাধিকবার I-PAC-কে জানানো হয়েছিল। গোটা পার্টিকে হাইজ্যাক করেছে I-PAC'। সেই সঙ্গে ঋতব্রত প্রশ্ন তোলেন, 'আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই তৃণমূল কংগ্রেস কোথায়?' অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের দিকেই ঋতব্রতর আক্রমনের নিশানা। কথা বলার সময় তিনি বারবার 'ক্যামাক স্ট্রিট কোম্পানি'শব্দবন্ধটির উল্লেখ করেন। এরপরই বিধানসভা ভবনে ঢুকে যান ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।    

এদিনই আবার মন্ত্রী তাপস রায়ের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করা হয়,'তৃণমূল কংগ্রেস ভেঙে চুরমার। মহারাষ্ট্রের মতো অবস্থা তৃণমূলের। প্রায় ৫০ জন তৃণমূল বিধায়ককে নিয়ে বিধানসভায় পৌঁছে গেছেন ঋতব্রত। খেলা হবে'। তাপস রায়ের এই পোস্টেই বাড়ছে জল্পনা, প্রশ্ন উঠেছে, বিদ্রোহের ধাক্কায় ডুবছে তৃণমূলের তরী? স্পিকারের কাছে জমা পড়তে পারে বিদ্রোহী ব্লকের চিঠি?তৃণমূলের পরিষদীয় দলে ভাঙন কি সময়ের অপেক্ষা? 

সইজালকাণ্ডে অস্বস্তিতে পড়ে দুই বিধায়ককে সোমবার বহিষ্কার করে তৃণমূল। বহিষ্কৃত হয়েই সদ্যজয়ী বিধায়করা আক্রমণ করেন দলকে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূল দলটা উঠে যাবে, থাকবে না। এন্টালির সন্দীপন সাহা আক্রমণ করে বলেন, দলের মধ্যে প্রতিবাদ করার কোনও পরিবেশ নেই। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নীতিহীন বলে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।  

আরও পড়ুন : টিভি-মিস্ত্রি থেকে প্রাসাদের মালিক, আন্ডারগ্রাউন্ড চেম্বার! বিরাট দুর্নীতির অভিযোগে আটক তৃণমূলের প্রাক্তন বিধায়ক

 

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |
Durga Puja 2026 | দমদমের হিন্দুস্তান ভলান্টিয়ার্সে ফুটে উঠল একটুকরো পুরুলিয়া

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget