এক্সপ্লোর

Andal Eastern Coalfields: নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা

Andal Parashkol Colliery: জানা গিয়েছে, রাতের দিকে একদল দুষ্কৃতী অস্ত্র হাতে কোলিয়ারিতে ঢোকে। তারা প্রথমে ডিউটিতে থাকা শ্রমিকদের ভয় দেখিয়ে তাঁদের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়।

মনোজ বন্দ্যোপাধ্যায়, অণ্ডাল, পশ্চিম বর্ধমান: অস্ত্র হাতে কোলিয়ারিতে ঢুকে নিরাপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাটের অভিযোগ। রাতের ডিউটিতে থাকা খনি শ্রমিক, হাজিরা কর্মী এবং বাতি জ্বালানোর শ্রমিকদের কাছ থেকেও মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠছে একদম দুষ্কৃতীর বিরুদ্ধে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে খনি শ্রমিকদের মধ্যে।           

আরও পড়ুন: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই

জানা গিয়েছে, রাতের দিকে একদল দুষ্কৃতী অস্ত্র হাতে কোলিয়ারিতে ঢোকে। অভিযোগ, তারা প্রথমে ডিউটিতে থাকা শ্রমিকদের ভয় দেখিয়ে তাঁদের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। কোলিয়ারির টেলিফোনও ভাঙচুর করা হয় বলে অভিযোগ।           

আরও পড়ুন: বিজেপি সরকারের ১০০ দিন, "বিস্তারিত বক্তব্য কালই...", আর কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?

অভিযোগ, দুষ্কৃতীরা কোলিয়ারিতে তামার তার চুরি করতে এসেছিল। নিরাপত্তারক্ষীরা বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁদের উপর হামলা করে ওই দুষ্কৃতীরা। কোলিয়ারির তিনজন নিরাপত্তারক্ষীকে একটি ঘরের মধ্যে আটকে রেখে মারধর করা হয় বলে অভিযোগ। তাঁদের কাছ থেকেও মোবাইল, এটিএম থেকে টাকা তোলার কার্ড এবং সঙ্গে থাক সব টাকা-পয়সা ছিনিয়ে নিয়ে যায় দুষ্কৃতীরা।           

আরও পড়ুন: চালু হল 'আয়ুষ্মান ভারত' ও 'মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা', এবার রাজ্যের সব মানুষ পাবেন এই সুবিধা, মুখ্যমন্ত্রী বললেন...

ঘটনার পর আতঙ্কিত খনি শ্রমিকরা। কোলিয়ারির বিএমএস নেতা তথা খনি শ্রমিক ভগবান দাস জানান, বহু বছর পর এই কোলিয়ারিতে এই ধরনের চুরির ঘটনা ঘটল। তাঁর প্রশ্ন, রাতের ডিউটিতে যদি শ্রমিকদের নিরাপত্তা না থাকে, তাহলে তাঁরা নিশ্চিন্তে কাজে আসবেন কীভাবে? এই ঘটনার পর প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। পাশাপাশি ইসিএলের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ কী ভূমিকা পালন করছিল, তা নিয়েও প্রশ্ন উঠেছে খনি এলাকায়।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় অণ্ডাল থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। কয়েকদিন আগেই কাজরা এলাকায় অস্ত্রের মুখে ইসিএলের একাধিক আবাসনে চুরির অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছিল অণ্ডাল থানার পুলিশ। তার পর ফের একই ধরনের ঘটনায় অস্বস্তিতে প্রশাসন।

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Advertisement

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Embed widget