এক্সপ্লোর

Asansol: খনিতে ধস পরিদর্শনে অগ্নিমিত্রাকে 'গো-ব্যাক' স্লোগান, 'দায়িত্ব নিতে হবে তৃণমূলকে' দাবি বিজেপি নেত্রীর

"১১ বছর রাজত্ব করছে তৃণমূল কেন পুনর্বাসন করা হল না? এই দুর্ঘটনার জন্যই কি অপেক্ষা করছিল?"

আসানসোল: রাতে আসানসোলের ডামরায় ইসিএলের খনি এলাকায় ধস। ফাটল ধরে রাস্তা থেকে বাড়ির দেওয়াল ও মেঝেতে। আতঙ্কে এলাকাছাড়া প্রায় ১৫টি পরিবার। সকালে ঘটনাস্থল পরিদর্শনে গেলে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলকে 'গো ব্যাক' স্লোগান দেন ক্ষুব্ধ বাসিন্দারা। বিধায়কের সঙ্গে বাদানুবাদও শুরু হয়। আসানসোল দক্ষিণের বিধায়কের দাবি, বাম আমলে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়। রাজনীতি করার জন্যই এতদিন তা কার্যকর করেনি তৃণমূল, অভিযোগ বিজেপি বিধায়কের।    

অগ্নিমিত্রা পলের কথায়, "এখানেও তৃণমূলেরা এসে অশান্তি করছে। যারা এই এলাকায় থাকেও না। তাঁরা এখানে এসে রাজনীতি করছে। বলছেন গো ব্যাক। বামফ্রন্ট আমলে পুনর্বাসনের জন্য টাকা দেওয়া হয়েছিল। ১১ বছর রাজত্ব করছে তৃণমূল কেন পুনর্বাসন করা হল না? এই দুর্ঘটনার জন্যই কি অপেক্ষা করছিল? তারপর রাজনীতির খেল খেলবে? এর দায়িত্ব নিতে হবে তৃণমূলকে। 

আরও পড়ুন, গঙ্গায় ফের শুরু হয়েছে ভাঙন, একে একে তলিয়ে যাচ্ছে বাড়ি

এই ঘটনায় এখনও তৃণমূলের প্রতিক্রিয়া মেলেনি। আসানসোলের প্রাক্তন মেয়র এবং ওই ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর জিতেন্দ্র তিওয়ারির দাবি, খনি থেকে কয়লা তোলার পর বালি দিয়ে ভরাট না করায়, প্রায়ই ওই এলাকায় ধস নামছে। অবিলম্বে পুনর্বাসনের দাবি জানিয়ে গোটা ঘটনার জন্যই ইসিএলকেই দায়ী করেছেন তিনি। ইসিএল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি।     

আরও পড়ুন, পণের দাবিতে নির্যাতন, বিয়ের ৪ মাসের মধ্যেই আত্মহত্যা গৃহবধূর

গতকাল রাত সাড়ে ১০টা নাগাদ ইসিএলের কালীপাহাড়ি খনি সংলগ্ন এলাকায় ধস নামে। নিমেষের মধ্যে ফাটল ধরে যায় রাস্তা থেকে শুরু করে বাড়ির দেওয়াল, মেঝেতে। সকালে এলাকা ছেড়ে পালাতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। রাতেই ছুটে যায় পুলিশ প্রশাসন । কোনওভাবে রাত পার করে সকাল হতেই বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে পালাতে থাকেন বাসিন্দারা। গোটা ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।    

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sona Pappu News: ৩৭৭৬৭৪০০০ টাকা আত্মসাৎ! সোনা পাপ্পুর বিরুদ্ধে ১০০ পাতার চার্জশিট দিল ইডি
৩৭৭৬৭৪০০০ টাকা আত্মসাৎ! সোনা পাপ্পুর বিরুদ্ধে ১০০ পাতার চার্জশিট দিল ইডি
Madan Mitra : 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগ দেওয়ার ২দিনের মধ্যে 'কালীঘাট-তৃণমূল'-এর কর্মসূচিতে মদন মিত্র
'ঋতব্রত-তৃণমূল'-এ যোগ দেওয়ার ২দিনের মধ্যে 'কালীঘাট-তৃণমূল'-এর কর্মসূচিতে মদন মিত্র
West Bengal News Live : বহরমপুরের কাছে স্কুলের পুলকারে ট্রেনের ধাক্কা, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫
বহরমপুরের কাছে স্কুলের পুলকারে ট্রেনের ধাক্কা, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫
TMC News : কোয়েলের পর তৃণমূলের রাজ্যসভার আরও এক সাংসদও ইস্তফার পথে ? শুরু জল্পনা
কোয়েলের পর তৃণমূলের রাজ্যসভার আরও এক সাংসদও ইস্তফার পথে ? শুরু জল্পনা

ভিডিও

Haroa ED Investigation: হাড়োয়ায় ED, উত্তরপ্রদেশ ATS-এর তল্লাশি, প্রচুর টাকা, সোনার হদিশ!
Meera Bhattacharya ।
TMC News:
Diamond Harbour Sebashray: অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর PA সুমিত রায় ছাড়া খোকন বেহরার নামেও FIR
TMC 21st July : মেয়ো রোডে 'ঋতব্রত-তৃণমূল'র ২১ জুলাইয়ের সমাবেশ, প্রস্তুতি নিয়ে বৈঠকে নেতৃত্ব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget