এক্সপ্লোর

Rose Valley Money Refund: রোজভ্যালির টাকা ফেরতের প্রক্রিয়া শুরু, কীভাবে ফেরত পাবেন অর্থ?

West Bengal News: কেউ টাকা জমাচ্ছিলেন মেয়ের বিয়ের জন্য। কেউ আবার প্রতিদিন ১০ টাকা করে গচ্ছিত রেখেছিলেন রোজভ্যালিতে।

কলকাতা: তিলতিল করে গড়ে তোলা সঞ্চয় হারিয়েছিলেন হাজারে হাজারে মানুষ। দীর্ঘদিন বাদে এবার ক্ষণিক আশার আলো দেখছেন রোজভ্যালির আমানতকারীরা। এবার দ্বিতীয় দফায় রোজভ্যালির আমানতকারীদের (Rose Valley Money Refund) প্রায় ৪৫০ কোটি টাকা ফেরতের প্রক্রিয়া শুরু করল অ্য়াসেট ডিজপোজাল কমিটি।

টাকা ফেরতের প্রক্রিয়া শুরু: কেউ টাকা জমাচ্ছিলেন মেয়ের বিয়ের জন্য। কেউ আবার প্রতিদিন ১০ টাকা করে গচ্ছিত রেখেছিলেন রোজভ্যালিতে। কিন্তু স্বপ্ন চুরমার হয়ে গেছে। দীর্ঘদিন বাদে একটু আশার আলো। দ্বিতীয় দফায় রোজভ্যালির আমানতকারীদের টাকা ফেরতের প্রক্রিয়া শুরু করল অ্য়াসেট ডিজপোজাল কমিটি। আমানতকারীদের প্রায় ৪৫০ কোটি ফেরত দেওয়া হবে। দ্রুত শুরু হবে সেই প্রক্রিয়া। টাকা ফেরতের ঘোষণার পর আমানতকারীদের প্রশ্ন কীভাবে ফেরত পাওয়া যাবে টাকা? অ্যাসেট ডিসপোজাল কমিটির চেয়ারপার্সন ও অবসরপ্রাপ্ত বিচারপতি দিলীপ শেঠ বলেন, "যারা এখনও দরখাস্ত করেননি, তারা তাড়াতাড়ি দরখাস্ত করুন। ওড়িশা থেকে যে টাকা পাওয়া গেছে, সেই টাকা সমস্ত আমানতকারীদের ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। যখনই সেই টাকা ADC- র হাতে এসে পৌঁছবে। যে কোনও সাইবার ক্যাফেতে গিয়ে, রোজভ্যালির ওয়েবসাইটে গিয়ে, ADC- র ওয়েবসাইট rosevalleyadc.com-এ তে গিয়ে যেন আপলোড করেন। সেখানে সমস্ত প্রক্রিয়া বলা আছে, কীভাবে দরখাস্ত করতে হবে, এবং কী কী তথ্য লাগবে সেগুলো সব সেখানে দেওয়া আছে।''                  

গত বছরের অগাস্টে, প্রথম দফায় ১৯ কোটি ৪০ লক্ষ টাকা তুলে দিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রোজভ্যালিকাণ্ডে প্রতারিতদের হাতে সেই টাকা তুলে দিয়েছিল অ্যাসেট ডিসপোজাল কমিটি। ইডি সূত্রে খবর, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা রোজভ্য়ালির বহু সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। যার বর্তমান বাজারমূল্য প্রায় ৪৫০ কোটি টাকা। এবার সেইসব সম্পত্তি বিক্রি করেই আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হবে। আর তাতেই আশার আলো দেখছেন আমানতকারীরা। লেকটাউনের পল্লিশ্রী কলোনীর দাস পরিবার ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত প্রতি মাসে ৩৪০০ টাকা করে জমা করেছিলেন রোজভ্যালিতে। টাকা ফেরতের আগে একদিন হঠাৎই উল্টোডাঙার অফিসে তালা ঝুলতে দেখেন। রোজভ্য়ালিতে প্রতারিত আমানতকারী দেবী দাস বলেন, "মেয়ের বিয়ে ছিল। ধারদেনা করে, এজেন্টও জানায়নি। এখন টাকা ফেরত পেলে ভালোই হয়।''

আরও পড়ুন: Weather Update: গরম-অস্বস্তির মাঝেই কালবৈশাখীর পূর্বাভাস বঙ্গে, দুর্যোগের আশঙ্কা এই জেলাগুলিতে

সেরা শিরোনাম

Bengali News Live: সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ
সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ
NCPI MP in Lok Sabha: সাংসদপদ খারিজ নিয়ে চিঠির উত্তর দিতে আবারও সময় চাইল NCPI, এই নিয়ে চতুর্থবার সময় বৃদ্ধির অনুরোধ সুদীপ বন্দ্যোপাধ্যায়দের
সাংসদপদ খারিজ নিয়ে চিঠির উত্তর দিতে আবারও সময় চাইল NCPI, এই নিয়ে চতুর্থবার সময় বৃদ্ধির অনুরোধ সুদীপ বন্দ্যোপাধ্যায়দের
Durga Puja 2026: দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ বেলুড় মঠের, ১৯ অক্টোবর সকাল ৯ টায় হবে কুমারী পুজো
দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ বেলুড় মঠের, ১৯ অক্টোবর সকাল ৯ টায় হবে কুমারী পুজো
Biman Bhattacharya: প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে এবার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে এবার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget