এক্সপ্লোর

Mahua Moitra Kali Controversy : ' তোমাদের মত মূর্খদের ভয় পাই না ' কালী-মন্তব্য বিতর্কে মহুয়া মৈত্রর ট্যুইট

Mahua Moitra Kali Controversy Update : মহুয়া আরও একটি ট্যুইটে লেখেন, বাঙালি যে দেবীর পুজো করেন, তিনি নির্ভীক !  

কলকাতা : বিতর্কের মধ্যেই ফের ট্যুইট করলেন মহুয়া মৈত্র। সেখানে স্পষ্টতই বিজেপিকে তীব্র খোঁচা দিলেন বিজেপিকে। অন্যদিকে তাঁর মন্তব্যকে 'ব্যক্তিগত মত' বলার পর তৃণমূলকেও ট্যুইটারে আনফলো করলেন মহুয়া।  মহুয়া মৈত্রর এই মন্তব্যকে হাতিয়ার করে তৃণমূলকে আক্রমণ করে চলেছে গেরুয়া শিবির। সুকান্ত-দিলীপ থেকে শুভেন্দু, সকলেই একের পর এক ট্যুইটে বিদ্ধ করছেন তৃণমূল সাংসদে। মা কালী নিয়ে মহুয়া মৈত্রর মন্তব্যের প্রতিবাদ করে, বিক্ষোভে নেমেছে বিজেপি। বউবাজার থানায় ডেপুটেশন জমা দেন  বিজেপি মহিলা মোর্চার কর্মীরা।

মা কালীর প্রসঙ্গে বিজেপির প্রতিক্রিয়াকে কটাক্ষ করে মহুয়া মৈত্র ফের ট্যুইট করেন, '' আমি কালীর উপাসক। আমি কোনও কিছুকে ভয় পাই না। তোমাদের মত মূর্খদের ভয় পাই না। তোমাদের গুণ্ডাদের ভয় পাই না। তোমাদের পুলিশকে ভয় পাই না। এবং অবশ্যই তোমাদের ট্রোলকেও ভয় পাই না। সত্যের আলাদা করে পিছন থেকে কোনও মদতের প্রয়োজন হয় না। '' 

মহুয়া আরও একটি ট্যুইটে লেখেন, বাঙালি যে দেবীর পুজো করেন, তিনি নির্ভীক !  

যদিও এ প্রসঙ্গে তৃণমূলের তরফে ট্যুইট করে জানানো হয়েছে, মহুয়া মৈত্রর মন্তব্য সম্পূর্ণভাবে ব্যক্তিগত এবং দল কোনওভাবে ওই মন্তব্য সমর্থন করে না। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এ ধরনের মন্তব্যের কড়া নিন্দা করছে বলেও ট্যুইট বার্তায় জানিয়েছে শাসকদল ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee Sebaashray: সেবাশ্রয়ের চিকিৎসকদের জন্য 'সহায়িকা' ! কী ওষুধ কতটা দিতে হবে, ম্যানুয়ালে লেখা সবই, বাড়ছে সন্দেহ
Abhishek Banerjee Sebaashray: সেবাশ্রয়ের চিকিৎসকদের জন্য 'সহায়িকা' ! কী ওষুধ কতটা দিতে হবে, ম্যানুয়ালে লেখা সবই, বাড়ছে সন্দেহ
Weather Today: আর কয়েক ঘন্টা পর স্থলভাগে ঢুকছে নিম্নচাপ, দফায় দফায় ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গে দুর্যোগের শুরু
আর কয়েক ঘন্টা পর স্থলভাগে ঢুকছে নিম্নচাপ, দফায় দফায় ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গে দুর্যোগের শুরু
Saayoni Ghosh : প্রশ্নফাঁস রুখতে কড়া কেন্দ্র, আজ সংসদে পরীক্ষা-বিল, কী বললেন সায়নী ঘোষ
প্রশ্নফাঁস রুখতে কড়া কেন্দ্র, আজ সংসদে পরীক্ষা-বিল, কী বললেন সায়নী ঘোষ
Arms Recovered: ফের পুকুর থেকে উদ্ধার অস্ত্র, বিপাকে তৃণমূল নেতা, আগেই গ্রেফতার হয়েছিলেন তিনি, জুড়ল নয়া মামলা
ফের পুকুর থেকে উদ্ধার অস্ত্র, বিপাকে তৃণমূল নেতা, আগেই গ্রেফতার হয়েছিলেন তিনি, জুড়ল নয়া মামলা

ভিডিও

Bidhannagar News: বিধাননগরের বুকে গড়ে উঠতে চলেছে স্পোর্টস অ্যাকাডেমি
Blood Donation Camp: রক্তদান শিবিরের আয়োজনে ৮৭ নম্বর ওয়ার্ড নাগরিক সম্মেলন
SIP Academy: মেধাবী ছাত্র-ছাত্রীদের নিয়ে অঙ্কের প্রতিযোগিতার আয়োজনে 'সিপ একাডেমি'
Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget