এক্সপ্লোর

RSS : 'বাঙালি হেনস্থা' নিয়ে BJP-TMC তরজার মাঝেই RSS জানিয়ে দিল স্পষ্ট অবস্থান ! BJPর সুরেই সুর নাকি ভিন্ন মত?

বাংলাভাষীদের হেনস্থা নিয়ে এবার সামনে এল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের অবস্থান। RSS সূত্রে দাবি, ভাষা নিয়ে কোনও বিরোধ তারা সমর্থন করে না। সকলে মিলেমিশে থাকাকেই তারা সমর্থন করে।

 

ঝিলম করঞ্জাই, কলকাতা : বিধানসভা ভোটের আগে এরাজ্য়ে অন্য়তম প্রধান ইস্য়ু দু'টি। বাংলাদেশি অনুপ্রবেশ এবং বাংলাভাষীদের বাংলাদেশি তকমা দিয়ে হেনস্থা। বিজেপি যেখানে বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে সরব, সেখানে বাংলাভাষীদের হেনস্থার অভিযোগকে অস্ত্র করেছে তৃণমূল। এই আবহে বাংলাভাষীদের হেনস্থা নিয়ে এবার সামনে এল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের অবস্থান। RSS সূত্রে দাবি, ভাষা নিয়ে কোনও বিরোধ তারা সমর্থন করে না। সকলে মিলেমিশে থাকাকেই তারা সমর্থন করে।

কী বলছে RSS ?           

অন্য়দিকে RSS সূত্রে দাবি, বিভিন্ন বিষয়ে তৃণমূল সরকারের অবস্থানেও তারা সন্তুষ্ট নয়।  সূত্রের দাবি, RSS শীর্ষনেতৃত্ব মনে করেন, তৃণমূল সরকার নাগরিকদের একটা বড় অংশকে বঞ্চিত করছে। সকলের জন্য এক আইন, জনকল্যাণ এবং সুরক্ষা কাম্য় হলেও, তৃণমূল সরকার তা দিচ্ছে না।

স্বয়ংসেবক সঙ্ঘের ১০০ বছর পূর্ণ হবে শিগগিরিই     

এবার বিজয়া দশমীতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের ১০০ বছর পূর্ণ হচ্ছে। আর সঙ্ঘের শতবর্ষ যেদিন হবে, সেই বিজয় দশমীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এর আগে ২০১৮ সালে, নাগপুরে RSS-এর সদর দফতরে প্রশিক্ষণ শিবিরের সমাপ্তি অনুষ্ঠানে অংশ নেন আরেক প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্য়ায়। আদ্যোপান্ত কংগ্রেসি হয়েও ২০১৮-য় সকলকে চমকে দিয়ে আরএসএসের আমন্ত্রণে নাগপুরে গিয়ে ভাষণ দিয়েছিলেন প্রণব মুখোপাধ্যায়। বিশেষজ্ঞদের অনেকের কথায়, রাজীব গান্ধীর সঙ্গে মতান্তরের জেরে ১৯৮৬ সালে কংগ্রেস ছেড়ে পৃথক দল গঠন করা যদি প্রণব মুখোপাধ্যায়ের রাজনীতির এক তাৎপর্যপূর্ণ অধ্যায় হয়, তাহলে অবশ্যই আরেক চমকে দেওয়ার মতো ঘটনা হল ২০১৮ সালে আরএসএসের আমন্ত্রণে নাগপুরে যাওয়া এবং ভাষণ দেওয়া । 

শতবর্ষে কী কী কর্মসূচি RSS এর?                       

শতবর্ষ উদযাপনকে সামনে রেখে সারা দেশে একগুচ্ছ কর্মসূচি নিয়েছে RSS। সঙ্ঘ প্রধান মোহন ভাগবত-সহ শীর্ষ নেতারা বিভিন্ন জায়গায় ঘুরছেন। সংগঠনের অবস্থান দেশের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। কোন কোন বিষয়ে প্রচার করতে হবে, তা নিয়ে সদস্য়দের সচেতন করা হচ্ছে।

বিধানসভা ভোটের আগে RSS-এর কী কী কর্মসূচি ?

অন্য়দিকে, বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গেও RSS-এর তৎপরতা বাড়ছে। বাংলায় এসে ১১ দিন থেকে গেছেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত। হাওড়ার উলুবেড়িয়ায়, দু-দিন ব্যাপী বিশেষ সমন্বয় বৈঠকও করেছে RSS। সেখানে হাজির ছিলেন রাজ্য বিজেপির শীর্ষস্তরের নেতানেত্রীরা। 

 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল, তাঁর সামনেই ভাঙচুর করা হল পার্টি অফিসে
সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল, তাঁর সামনেই ভাঙচুর করা হল পার্টি অফিসে
West Bengal News Live : নন্দীগ্রামে ভোটারদের আস্থা অর্জনে রুটমার্চ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর
নন্দীগ্রামে ভোটারদের আস্থা অর্জনে রুটমার্চ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর
Anubrata Mondal : মমতার আমলের দোর্দণ্ডপ্রতাপ কেষ্টই হামলার মুখে, উঠল 'জয় শ্রীরাম' স্লোগান ; বিজেপি বলল...
মমতার আমলের দোর্দণ্ডপ্রতাপ কেষ্টই হামলার মুখে, উঠল 'জয় শ্রীরাম' স্লোগান ; বিজেপি বলল...
West Midnapore: অজিত মাইতির পর এবার পুলিশের জালে প্রাক্তন বিধায়কের গাড়ির চালক ও তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তি
অজিত মাইতির পর এবার পুলিশের জালে প্রাক্তন বিধায়কের গাড়ির চালক ও তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তি

ভিডিও

School Syllabus : রাজ্যে নতুন সরকার আসার পর এবার বদল আসছে মাধ্যমিক স্তরের পাঠ্যক্রমে | ABP Ananda
Kolkata News : স্কুলে কেন আন্তর্জাতিক দার্শনিক, রাজনীতিবিদদের ছবি? অম্বেডকর, নেতাজির ছবি কোথায়?
Milan Pradhan: Nandigram-এর Congress-এর প্রার্থী মিলন প্রধানের জেলমুক্তি
Anubrata Mondal News | চেয়ারে বসে কেষ্ট, সামনেই ভাঙা হল টেবিল
Anubrata Mondal - Birbhum News | সিউড়িতেই অনুব্রত মণ্ডলের সামনেই পার্টি অফিসে তাণ্ডব | ABP ANANDA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram By Election 2026 : জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
Rohit Sharma: সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
Kolkata News : কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
India vs West Indies: তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
Shatarup Ghosh: দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
Srijit Mukherji: সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
Indian Cricket Team: নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
Embed widget