এক্সপ্লোর

Coal Smuggling Case: কয়লা পাচারকাণ্ডে আজ ইডি-র জিজ্ঞাসাবাদ, ছেলেকে কোলে নিয়ে সিজিও কমপ্লেক্সে রুজিরা

ইডি সূত্রে খবর, কয়লা পাচারকাণ্ডে তদন্তের কেন্দ্রে রয়েছে ব্যাঙ্ককের ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ইডি-র দাবি, সেখানে জমা পড়েছে কয়লা পাচারের টাকা। ইডি সূত্রে দাবি, ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছ থেকে তারা জানতে পারে, বিদেশি ব্যাঙ্কে ওই অ্যাকাউন্টের মালিক রুজিরা নরুলা।

কলকাতা: কয়লা পাচারকাণ্ডে (Coal Smuggling Case) সিবিআইয়ের (CBI) পর এবার ইডি-র মুখোমুখি রুজিরা বন্দ্যোপাধ্যায় (Rujira Banerjee)। এদিন ১১টার মিনিট কয়েক পরেই শিশুপুত্রকে কোলে নিয়ে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে (Saltlake CGO Complex) পৌঁছন অভিষেক-পত্নী। সূত্রের খবর, রুজিরাকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি থেকে কলকাতায় এসেছে ইডি-র অফিসারদের একটি দল।দলে রয়েছেন দুই মহিলা অফিসার।

ব্যাঙ্ককের ব্যাঙ্ক অ্যাকাউন্ট: ইডি সূত্রে খবর, কয়লা পাচারকাণ্ডে তদন্তের কেন্দ্রে রয়েছে ব্যাঙ্ককের ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ইডি-র দাবি, সেখানে জমা পড়েছে কয়লা পাচারের টাকা। ইডি সূত্রে দাবি, ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছ থেকে তারা জানতে পারে, বিদেশি ব্যাঙ্কে ওই অ্যাকাউন্টের মালিক রুজিরা নরুলা। ইডি-র দাবি, রুজিরা নরুলাই রুজিরা বন্দ্যোপাধ্যায়। ইডি সূত্রে দাবি, প্রাথমিকভাবে ওই অ্যাকাউন্ট সম্পর্কে তিনি কিছু জানেন না বলে দাবি করেছেন রুজিরা।

জল্পনা বাড়াচ্ছে হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট: ইডি সূত্রে খবর, দিল্লি থেকে আসা তদন্তকারীদের হাতে এসেছে বেশ কিছু হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট। ব্যাঙ্ককের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও হোয়াটসঅ্যাপ চ্যাপের স্ক্রিনশট সামনে রেখেই এদিন অভিষেক-জায়া রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হবে। খবর সূত্রের। 

এর আগে দিল্লিতে ইডি-র সদর দফতরে একাধিকবার ডাকা সত্ত্বেও হাজিরা দেননি রুজিরা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, কলকাতায় গিয়ে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারে ইডি। সেই সূত্রেই আজ সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে অভিষেক-জায়াকে, খবর সূত্রের। 

অন্যদিকে, বিধাননগর কমিশনারেটের তরফে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে সিজিও কমপ্লেক্স। সমস্ত গেট বন্ধ করে দেওয়া হয়েছে। পরিচয়পত্র দেখিয়ে ভিতরে ঢুকতে হচ্ছে সরকারি কর্মীদের। 

কিছুদিন আগে কয়লা পাচারকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের (Rujira Banerjee) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে দিল্লির (Delhi) পাতিয়ালা হাউস কোর্ট, খবর সূত্রের। ইডি (Enforcement Directorate) সূত্রে খবর, জামিনযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় অভিষেক-পত্নীর নামে। ২০ অগাস্টের মধ্যে আদালতে হাজিরার নির্দেশও দেওয়া হয় রুজিরা বন্দ্যোপাধ্যায়কে।   

আরও পড়ুন:  Swasthya Bhawan: পাভলভে চরমে দুর্নীতি, শহরে বাকি মানসিক হাসপাতালগুলির অবস্থা জানতে চাইল স্বাস্থ্য দফতর

সেরা শিরোনাম

West Bengal News Live : পুলিশকে মারতে গেলে, চোখ দেখালে, হুমকি দিলে মামলা হবে : মুখ্যমন্ত্রী
পুলিশকে মারতে গেলে, চোখ দেখালে, হুমকি দিলে মামলা হবে : মুখ্যমন্ত্রী
District News: এই নিয়ে দ্বিতীয়বার, বক্সার জঙ্গল থেকে পালিয়ে গেল বাঘিনী! অস্বস্তিতে বনদফতর
এই নিয়ে দ্বিতীয়বার, বক্সার জঙ্গল থেকে পালিয়ে গেল বাঘিনী! অস্বস্তিতে বনদফতর
Eastern Railway: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা, এই স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনের সময়সূচি বদল, জরুরি ঘোষণা পূর্ব রেলের
টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা, এই স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনের সময়সূচি বদল, জরুরি ঘোষণা পূর্ব রেলের
North Bengal Train: এবার উত্তরবঙ্গে যাওয়ার স্পেশাল ট্রেন চালু, কোন স্টেশন থেকে কোনদিন, কখন ছাড়বে?
এবার উত্তরবঙ্গে যাওয়ার স্পেশাল ট্রেন চালু, কোন স্টেশন থেকে কোনদিন, কখন ছাড়বে?

ভিডিও

Kalyan Banerjee | বাঁকুড়ায় নিজের বাড়িতে শ্যামা-আরাধনায় মাতলেন কল্যাণ
Kali Puja 2026: হালিশহরে সাধক রামপ্রসাদের বাড়ির পুজো, নিষ্ঠা ভরে রীতি মেনে মাতৃ আরাধনা | ABP Ananda
CM Suvendu Adhikari | ''কোনওরকম তোলাবাজি, সিন্ডিকেট বরদাস্ত করা হবে না'', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Kali Puja 2026: কামাখ্যা মন্দিরে রীতি মেনে যজ্ঞ, ভক্তদের ভিড় | Maa Kamakhya Temple | ABP Ananda
Kalipuja 2026 | তারাপীঠে আজও ভক্ত সমাগম। চলছে মায়ের আরাধনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget