এক্সপ্লোর

Rujira Banerjee : CGO কমপ্লেক্সে ইডি আধিকারিকদের মুখোমুখি রুজিরা, কী কী প্রশ্ন করা হতে পারে

Wife Of Abhishek Banerjee Reaches ED Office : এই নিয়ে দু’বার ইডি-র ( ED ) মুখোমুখি হচ্ছেন রুজিরা।

প্রকাশ সিনহা, কলকাতা :  কয়লা পাচার মামলায় ( Coal Smuggling Case ) বৃহস্পতিবার রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করে ইডি। বেলা ১২.৩০ এ তিনি  সিজিও কমপ্লেক্সে এসে পৌঁছন । তারপর পৌঁছে যান এ ব্লকের ৬ তলায়। সেখানেই তাঁকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু হয়। ইডি সূত্রে খবর, রুজিরাকে ( Rujira Banerjee ) জিজ্ঞাসাবাদের জন্য দিল্লির অফিস থেকে এসেছেন আধিকারিকরা। অভিষেক-পত্নীর জন্য ৩ পাতার প্রশ্নমালা তৈরি করা হয় বলে খবর। 

গত সোমবার দুবাই যাওয়ার পথে, কলকাতা বিমানবন্দরে আটকানো হয় রুজিরাকে। সূত্রের খবর, অভিবাসন দফতরের আধিকারিকরা তাঁকে জানান, ইডি-র মামলায় লুক আউট সার্কুলার জারি থাকায় বিদেশ যেতে পারবেন না রুজিরা। এরপর বিমানবন্দরেই অভিষেক-পত্নীকে হাজিরার নোটিস ধরায় ইডি।  এই নিয়ে দু’বার ইডি-র ( ED ) মুখোমুখি হচ্ছেন রুজিরা।

দিলীপ বনাম শান্তনু 
অভিষেক-পত্নীকে তলব প্রসঙ্গে ফের একবার ঝাঁঝালো মন্তব্য করেন দিলীপ ঘোষ ( Dilip Ghosh ) । বলেন, ' ডাকাডাকির খবর অনেক হল, এবার গ্রেফতারির খবর করতে হবে।' পাল্টা মন্তব্য করলেন তৃণমূল সাংসদ শান্তনু সেন ( Dr. Santanu Sen )। তিনি বলেন, ' চূড়ান্ত রাজনৈতিক প্রতিহিংসা। সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে বিমানবন্দরে আটকানো হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনজোয়ার জনপ্লাবনে পরিণত হয়ে বিজেপিকে ভাসিয়ে নিয়ে চলে যাওয়ায় হিংস্রভাবে আক্রমণ করা হচ্ছে। রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগাচ্ছে বিজেপি। ' 

আগেও কবে এজেন্সি তলব

এর আগে, কয়লা পাচার মামলা এর আগে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে দু’বার জিজ্ঞাসাবাদ করেছে ইডি। ২০২১-এর ৬ সেপ্টেম্বর, দিল্লিতে ইডি-র দফতরে প্রথমবার কেন্দ্রীয় এজেন্সির মুখোমুখি হন অভিষেক। সেদিন তাঁকে প্রায় ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। এর ৬ মাস পর ২০২২-এর ২১ মার্চ, কয়লাকাণ্ডের তদন্তে ফের অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে ইডি। 
পাশাপাশি,  অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করেছে এজেন্সি। ২০২১-এর ২৩ ফেব্রুয়ারি, কয়লাকাণ্ডের তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে, CBI তাঁর স্ত্রী রুজিরাকে জিজ্ঞাসাবাদ করে। ২০২২-এর ১৪ জুন, ফের শান্তিনিকেতনে গিয়ে রুজিরাকে ৭ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। এর ৮ দিন পর ২৩ জুন, কয়লা পাচার মামলায় প্রথমবার ইডি-র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন অভিষেকের স্ত্রী। শিশু সন্তানকে নিয়ে সিজিও কমপ্লেক্সে যান তিনি। কয়লা পাচার মামলায় গত বছরের ১২ সেপ্টেম্বর, ইডি-র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন অভিষেকের শ্য়ালিকা মেনকা গম্ভীর।                         

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Halisahar TMC Worker Death Mystery: 'হাত-পা বেঁধে পেরেক মারা হয়েছে, গরম জলে রাখা হয়েছিল', মুখ্যমন্ত্রীর কাছে চাঞ্চল্যকর অভিযোগ নিহত TMC কর্মীর স্ত্রীর
Halisahar TMC Worker Death Mystery: 'হাত-পা বেঁধে পেরেক মারা হয়েছে, গরম জলে রাখা হয়েছিল', মুখ্যমন্ত্রীর কাছে চাঞ্চল্যকর অভিযোগ নিহত TMC কর্মীর স্ত্রীর
News Live : প্রশ্নফাঁস কাণ্ডে উত্তাল রাঁচি, পড়ুয়াদের ঝাড়খণ্ড বিধানসভা ঘেরাও অভিযান
প্রশ্নফাঁস কাণ্ডে উত্তাল রাঁচি, পড়ুয়াদের ঝাড়খণ্ড বিধানসভা ঘেরাও অভিযান
Suvendu Adhikari: 'আপনি কোনও দিন বিরোধীদের বাড়িতে যাননি, আমি কিন্তু এসেছি তৃণকর্মীর বাড়ি', মমতাকে 'দায়িত্ব শেখালেন' শুভেন্দু
Suvendu Adhikari: 'আপনি কোনও দিন বিরোধীদের বাড়িতে যাননি, আমি কিন্তু এসেছি তৃণকর্মীর বাড়ি', মমতাকে 'দায়িত্ব শেখালেন' শুভেন্দু
CM Suvendu Adhikari : 'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget