এক্সপ্লোর

Rupnarayan Boat Sank: ছেলের পোশাক দেখে চিনলেন বাবা! রূপনারায়ণে নৌকাডুবিতে উদ্ধার আরও ২ জনের দেহ

Howrah News: নৌকডুবির ঘটনায় পাঁচজন নিখোঁজ ছিলেন। তাঁদের মধ্যে এখনও পর্যন্ত তিন জনের মৃতদেহ উদ্ধার হয়েছে, আরও দুই জন নিখোঁজ আছেন।

সুনীত হালদার, হাওড়া: রূপনারায়ণ নদে নৌকাডুবির (Rupnarayan Boat Sank) ঘটনায় উদ্ধার হল আরও দুই জনের  মৃতদেহ।

তাঁদের মধ্যে একজনের নাম ঋষভ পাল (৭)। দুর্ঘটনাস্থল থেকে এক কিলোমিটারের বেশি দূরে জয়পুর থানার ভাটোরা তদন্ত কেন্দ্র এলাকার বেড়াল কালিতলা এলাকা থেকে উদ্ধার হয় দেহ। ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ তল্লাশির সময় রূপনারায়ণ নদের ধারে মৃতদেহ পড়ে থাকতে দেখেন। ঋষভের বাড়ি লিলুয়া থানার চামরাইল এলাকায়। মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে ‌। প্রাথমিকভাবে ঋষভের পোশাক দেখে তার বাবা বিশ্বজিৎ পাল দেহ শনাক্ত করেন।

আরও একজনের দেহ উদ্ধার হয়েছে। তাঁর নাম অচ্যুৎ সাহা। তাঁর বাড়ি হাওড়ার বেলগাছিয়ায়। রূপনারায়ণের ৫ কিলোমিটারের বেশি উত্তরে হুগলির খানাকুলের মাড়োখানা পানশিউলি এলাকা থেকে উদ্ধার হয় তাঁর দেহ। 

গত বৃহস্পতিবার সন্ধ্যায় দাসপুর থেকে পিকনিক করে ফেরার পথে রূপনারায়ণ নদে নৌকা উল্টে ১৮ জন যাত্রী নিখোঁজ হন। তাদের মধ্যে ১৩ জনকে উদ্ধার করা সম্ভব হলেও পাঁচজন নিখোঁজ ছিলেন। তাঁদের মধ্যে এখনও পর্যন্ত তিন জনের মৃতদেহ উদ্ধার হয়েছে, আরও দুই জন নিখোঁজ আছে। তাঁদের খোঁজে এনডিআরএফ এর পক্ষ থেকে নদী বুকে তল্লাশি চালানো হচ্ছে। ‌

কী ঘটেছিল?
সেদিন ১৮ জনের একটি দল মানকুর থেকে নৌকায় চেপে পশ্চিম মেদিনীপুরের দুধকুমরার ত্রিবেনী পার্কে চড়ুইভাতি করতে এসেছিল। পিকনিকের পরে ফের নৌকায় চাপেন তাঁরা। নৌকায় মানকুরের দিকে ফিরছিলেন। সেই সময়ই কোনও কারণে নৌকা কাত হয়ে যায়, নদীর জল ঢুকতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই নৌকা ডুবে যায়। সকলেই নদীতে পড়ে যান। ওই ঘটনায় যাত্রীদের কারও কারও অভিযোগ, নৌকা ছিল নড়বড়ে এবং তাতে জল ঢুকছিল। তারা নৌকার মাঝিকে জল বের করে নৌকা ছাড়ার কথা বললেও তিনি তা শোনেননি। অতিরিক্ত বোঝার কারণে নৌকো ডুবে যাওয়ার ঘটনা নতুন কিছু নয়। কিছুদিন আগেই স্কুলের পিকনিকে গিয়ে গুজরাতের ভডোদরায় নৌকাডুবির ভয়াবহ ঘটনা ঘটে। সলিল সমাধি হয় শিক্ষক ও পড়ুয়া মিলিয়ে ১৬জনের। মৃতদের মধ্যে ছিলেন  ১৪ জন শিক্ষক ও ২ জন ছাত্র। গুজরাতের বিখ্যাত হার্নি লেকে বোটিংয়ের সময় তলিয়ে যায় এতজন পড়ুয়া। সেখানেও নৌকার ভারবহন ক্ষমতার থেকে অনেক বেশি জন ওঠাতেই তা উল্টে যায় বলে দাবি ছিল।    

আরও পড়ুন: সন্দেশখালিতে নতুন ট্যুইস্ট! আটক প্রাক্তন সিপিএম বিধায়ক

সেরা শিরোনাম

Adhir On Mamata: মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসে যোগ দেওয়ার প্রস্তাব দিলেন অধীর চৌধুরী
মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসে যোগ দেওয়ার প্রস্তাব দিলেন অধীর চৌধুরী
West Bengal News Live: ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি ED-র, দুর্গাপুজোর নামে কোটি টাকা দুর্নীতির অভিযোগ
ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি ED-র, দুর্গাপুজোর নামে কোটি টাকা দুর্নীতির অভিযোগ
Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেন ইন্দ্রনীল সেন? চাঞ্চল্যকর দাবি ED-র
মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেন ইন্দ্রনীল সেন? চাঞ্চল্যকর দাবি ED-র
RG Kar Case: আর জি কর কাণ্ডের তদন্ত নিয়ে নতুন নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট, কী বললেন বিচারপতি?
আর জি কর কাণ্ডের তদন্ত নিয়ে নতুন নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট, কী বললেন বিচারপতি?

ভিডিও

Akhruzzaman |
Weather Update Today | শেষ বর্ষার বৃষ্টি, আজ ও কাল কলকাতা-সহ বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস
Kalyan Banerjee | CM Suvendu Adhikari-কে 'কুরুচিকর আক্রমণ', Kalyan Banerjee-এর বাড়ির সামনে বিক্ষোভ দেখাল BJP কর্মী-সমর্থকরা
Anubrata Mondal |
West Bengal New Syllabus Row | ভারতের 'দর্শন-গৌরব'কে তুলে ধরতে পাঠ্যক্রমে একাধিক বদল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget