এক্সপ্লোর

Sandeshkhali Incident: সন্দেশখালিতে নতুন ট্যুইস্ট! আটক প্রাক্তন সিপিএম বিধায়ক

Sandeshkhali Chaos: বেপাত্তা শিবু হাজরার অভিযোগের ভিত্তিতেই আটক সিপিএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার।

সন্দেশখালি: সন্দেশখালিকাণ্ডে আটক প্রাক্তন সিপিএম বিধায়ক। প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারকে (Nirapada Sardar) আটক করল পুলিশ। নিরাপদ সর্দার বলেন, 'সকাল ১০টা নাগাদ বাঁশদ্রোণীতে তাঁর বাড়িতে যায় পুলিশ। সেখানে তাঁকে বলা হয় থানার বড়বাবু তাঁকে ডাকছেন।'

বাঁশদ্রোণী থানা এলাকা থেকে আটক করে নিয়ে এসে থানায় রাখা হয়েছে সন্দেশখালির প্রাক্তন বাম বিধায়ক (Sandeshkhali EX Cpim MLA) নিরাপদ সর্দারকে। তারপরেই বাঁশদ্রোণী থানার বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন সিপিএম নেতা-কর্মীরা। ৭ ও ৮ তারিখ নিরাপদ সর্দার রাজ্য কমিটির মিটিংয়ে ছিলেন। কেন শিবু হাজরা, শেখ শাহজাহানকে না ধরে নিরাপদ সর্দারকে আটক করা হল সেই প্রশ্ন তুলে বিক্ষোভ দেখাচ্ছেন বাম সমর্থকরা। তৃণমূল ব্লক সভাপতি ও জেলা পরিষদ সদস্য শিবু হাজরা অভিযোগ করেন, সন্দেশখালির প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারের নেতৃত্বেই বুধবার তাঁর ভেড়ির অফিস, পোলট্রি ফার্মে ভাঙচুর ও আগুন লাগানোর ঘটনা ঘটে। ওই দিনই সিপিএম নেতার নামে সন্দেশখালি থানায় অভিযোগ দায়ের করেন শিবু হাজরা। আর রবিবার কলকাতা থেকে সিপিএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে আটক করেছে পুলিশ। প্রাক্তন বাম বিধায়ক আগেই দাবি করেছিলেন, তিনি ঘটনাস্থল থেকে অনেক দূরে ছিলেন। অন্যদিকে, অভিযোগকারী তৃণমূল ব্লক সভাপতি শিবু হাজরার বিরুদ্ধে গ্রামবাসীদের একাধিক অভিযোগ রয়েছে। থানায় শিবুর বিরুদ্ধে শ্লীলতাহানি ও অত্যাচারের অভিযোগও দায়ের করেন মহিলারা। তৃণমূল নেতা অবশ্য এখনও অধরা। অন্তরালে থাকা সেই শাসক-নেতার অভিযোগের ভিত্তিতেই আটক করা হয়েছে সিপিএমের প্রাক্তন বিধায়ককে। এর আগে নিরাপদ সর্দার বারবার দাবি করেন শেখ শাহজাহান (Sheikh Shajahan) এলাকাতেই রয়েছেন। আশ্রয় নিচ্ছেন দলীয় নেতা-কর্মীর বাড়িতে। যদিও তাঁর অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল নেতৃত্ব।

এদিনই সিপিএমের সন্দেশখালি অভিযানেও বাধা দিয়েছে পুলিশ। এদিন সন্দেশখালিতে যাচ্ছিলেন DYFI নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়-সহ সিপিএম নেতা-নেত্রীরা। প্রথমে ন্যাজাটে ব্যারিকেড করে তাঁদের আটকানোর চেষ্টা হয়। বাম নেতা-নেত্রীরা ব্যারিকেড ভেঙে ফেরিঘাটের দিকে এগিয়ে গেলে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ। পুলিশের সঙ্গে বচসায় জড়ান মীনাক্ষী মুখোপাধ্যায়। ইতিমধ্যেই সন্দেশখালি থানার ৮টি গ্রাম পঞ্চায়েত এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। গতকাল সন্দেশখালি যাওয়ার পথে, ধামাখালি থেকে ৬ কিলোমিটার দূরে রামপুরে আটকে দেওয়া হয় বিজেপি প্রতিনিধিদলকে। 

আরও পড়ুন: গহীন অরণ্যে লুকিয়ে বহু রহস্য! আমাজনের চমকে দেওয়া এই তথ্য আপনি জানেন?

সেরা শিরোনাম

Kunal Ghosh: নারকেলডাঙা থানায় কুণাল ঘোষের নামে নতুন FIR দায়ের, সোমবারই তলব বেলেঘাটার বিধায়ককে
নারকেলডাঙা থানায় কুণাল ঘোষের নামে নতুন FIR দায়ের, সোমবারই তলব বেলেঘাটার বিধায়ককে
West Bengal News Live: চোরবাগানে ভিড়ের চাপে কারও পাঁজর ভেঙে ফেটে গেছিল ফুসফুস, ময়নাতদন্তে শিউড়ে ওঠা তথ্য
চোরবাগানে ভিড়ের চাপে কারও পাঁজর ভেঙে ফেটে গেছিল ফুসফুস, ময়নাতদন্তে শিউড়ে ওঠা তথ্য
chorbagan sarbojanin : 'পুজোর ভিড় সামলাতে পাঠায়নি, পুলিশকে পাঠিয়েছে বুক স্টল ভাঙতে', CPM এর অভিযোগে কী বললেন মুখ্যমন্ত্রী?
'পুজোর ভিড় সামলাতে পাঠায়নি, পুলিশকে পাঠিয়েছে বুক স্টল ভাঙতে', CPM এর অভিযোগে কী বললেন মুখ্যমন্ত্রী?
CPM Book Stall : যাদবপুরে বুক স্টল ভাঙা নিয়ে হাইকোর্টের দ্বারস্থ সিপিএম, কী জানাল আদালত ?
যাদবপুরে বুক স্টল ভাঙা নিয়ে হাইকোর্টের দ্বারস্থ সিপিএম, কী জানাল আদালত ?

ভিডিও

Durga Puja 2026 | মণ্ডপজুড়ে জোটবদ্ধতার ইতিহাস, সংহতিবোধে সেরা দমদম পার্ক তরুণ দল | #abpananda
Durga Puja 2026 | হারানো সুরের ঠিকানায় নিউটাউন CA ব্লক, কী চমক রয়েছে দর্শনার্থীদের জন্য?
Durga Puja 2026 | বৈদ্যবাটী থেকে গঙ্গাধরপুর, একনজরে দেখে নিন জেলার সেরা পুজো | #abpananda
Durga Puja 2026 | কোচবিহার থেকে দক্ষিণ দিনাজপুর, একনজরে দেখুন জেলার সেরা পুজো
Durga Puja 2026:সল্টলেক সেক্টর V-এ The International Institute of Hotel Management-এ উমা বন্দনা চলছে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belur Math Durga Puja: মঙ্গলারতি দিয়ে বেলুড় মঠে শুরু অষ্টমী পুজো, দেবীকে মৃন্ময়ী রূপে আরাধনা
মঙ্গলারতি দিয়ে বেলুড় মঠে শুরু অষ্টমী পুজো, দেবীকে মৃন্ময়ী রূপে আরাধনা
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Embed widget