এক্সপ্লোর

Sagar Dutta Hospital: দালালচক্রের ঘটনায় নতুন মোড়, মদন মিত্রের অভিযোগে নাম থাকা এক অভিযুক্তের তৃণমূল-যোগ!

Madan Mitra: সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে দালালরাজ নিয়ে সরব হয়ে তোলপাড় ফেলে দিয়েছেন মদন মিত্র! মঙ্গলবার এ নিয়ে খোদ অধ্যক্ষকে পর্যন্ত হুমকি দিতে শোনা গেছে কামারহাটির তৃণমূল বিধায়ককে!

সমীরণ পাল, সন্দীপ সরকার, উত্তর ২৪ পরগনা: সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে (Sagar Dutta Medical College Hospital) দালালচক্রের অভিযোগের ঘটনায় নতুন মোড়! মদন মিত্রের (Madan Mitra) অভিযোগে নাম থাকা এক অভিযুক্তের তৃণমূল (TMC)-যোগ সামনে এল! অভিযুক্ত জাভেদ আলির সঙ্গে একাধিক ছবি রয়েছে তৃণমূল সাংসদ সৌগত রায় ও কামারহাটির বিধায়ক মদন মিত্রের। আর এই ছবিগুলি সামনে আসতেই সুর চড়িয়েছে বিরোধীরা। গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। 

খোদ অধ্যক্ষকে পর্যন্ত হুমকি: সম্প্রতি কামারহাটির সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে দালালরাজ নিয়ে সরব হয়ে রাজ্যজুড়ে তোলপাড় ফেলে দিয়েছেন মদন মিত্র! মঙ্গলবার এ নিয়ে খোদ অধ্যক্ষকে পর্যন্ত হুমকি দিতে শোনা গেছে কামারহাটির তৃণমূল বিধায়ককে!

কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র বলছেন, 'আমি কি হরিদাস পাল নাকি... হ্য়ালো হ্য়ালো করছেন কেন? ন্য়াকামি করছেন?  আপনি বিকেল ৪টের সময়ে হাসপাতাল ছেড়ে গেছেন কেন? আমি তো অবাক হয়ে যাচ্ছি, মদন মিত্র আসছে জেনেও, আপনি বেরিয়ে গেলেন কী করে? একটা কলেজের প্রিন্সিপাল, ৩ লাখ টাকা মাইনে, আপনি সকালবেলা আধঘণ্টা আসবেন, আর চলে যাবেন? এত বড় দালালি হয়েছে, FIR করেননি কেন? দরকার হলে মুখ্য়মন্ত্রীকে জানাব'।

মূল পাণ্ডার তৃণমূল যোগ ? এবার সেই দালাল চক্রের মূল পাণ্ডার তৃণমূল যোগ সামনে এল! রোগী মৃত্যুর ঘটনায়, শনিবারই সাগর দত্ত হাসপাতালে গিয়ে, দালাল-চক্রের অভিযোগ তুলে ২ জনের নাম নেন মদন মিত্র। মোকিম খান এবং জাভেদ আলি। এদের মধ্য়ে মোকিম খান ইতিমধ্য়েই গ্রেফতার হয়েছেন। কিন্তু জাভেদ এখনও অধরা!

এবার সেই জাভেদ আলির সঙ্গেই তৃণমূলের নেতা-বিধায়ক-সাংসদদের একাধিক ছবি সামনে এল। একটি ছবিতে একেবারে তৃণমূলের পতাকা হাতে দেখা যাচ্ছে তাঁকে। দালাল চক্রের অভিযোগ তুলে, মদন মিত্র যে দুটি নাম বলেছেন, তাতেও ছিল জাভেদের নাম! জাভেদেরই একটি ছবি এদিন সামনে এল, যেখানে মদন মিত্রর পাশে দাঁড়িয়ে।

 আবার অন্য ছবিতে মদন মিত্রর বুকে ব্যাজ পরিয়ে দিচ্ছেন অভিযুক্ত যুবক! আরেকটি ছবিতে, দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়ের হাতে পুষ্পস্তবক তুলে দিতে দেখা যাচ্ছে অভিযুক্ত জাভেদ আলিকে। একটি দোকানের বাইরে সৌগত রায়ের পাশে বসে রয়েছেন জাভেদ! এই ছবিগুলি সামনে আসার পরই আক্রমণে নেমেছে বিরোধীরা। সাগরদত্তে দালালরাজে তৃণমূল যোগ? অভিযুক্ত যুবকের সঙ্গে মদন-সৌগতর ছবি!

বিরোধীদের অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। এদিকে, এবার কামারহাটির সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে দালাল-চক্রের অভিযোগ নিয়ে স্বাস্থ্য ভবনে জমা পড়ল তদন্ত রিপোর্ট। আগেই অ্য়ানাস্থেশিয়া বিভাগের প্রধান সুব্রত মণ্ডলের নেতৃত্বে ৫ সদস্যের তদন্ত কমিটি গড়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ! সূত্রের খবর, সেই তদন্ত কমিটি এবার মৃত রমেশ হালদারের পরিবারের সঙ্গেও দেখা করবে। 

আরও পড়ুন: Dengue Update: ডেঙ্গি মোকাবিলায় হাসপাতালে ৩০০ বেডের ব্যবস্থা কলকাতা পুরসভার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'রাজ্যে সরকার বদল হয়েছে, CBI তদন্তের নির্দেশ দিতেই পারে', আইপ্যাক মামলায় আদালতে বললেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী
'রাজ্যে সরকার বদল হয়েছে, CBI তদন্তের নির্দেশ দিতেই পারে', আইপ্যাক মামলায় আদালতে বললেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী
Calcutta High Court: ‘শিক্ষকরা কেন জনগণনার কাজ করবেন? ডাবল ইঞ্জিন সরকারে সমস্যা থাকার কথা নয় তো!’ কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য
‘শিক্ষকরা কেন জনগণনার কাজ করবেন? ডাবল ইঞ্জিন সরকারে সমস্যা থাকার কথা নয় তো!’ কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য
CM Suevndu Adhikari : অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”
অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”
Annapurna Yojona : যাদের এই অর্থ প্রয়োজন নেই .... অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার এই আবেদন রাখলেন মুখ্যমন্ত্রী
যাদের এই অর্থ প্রয়োজন নেই .... অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার এই আবেদন রাখলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget