এক্সপ্লোর

Saline Controversy: ডাক্তারদের উপর দায় চাপানোর চেষ্টা কেন? প্রতিহিংসার রাজনীতি কেন করা হচ্ছে? প্রশ্ন জুনিয়র চিকিৎসকদের

Fake Saline: আগামীকাল মেদিনীপুর মেডিক্যাল কলেজে যাচ্ছেন জুনিয়র ডক্টরস ফ্রন্টের একটি প্রতিনিধি দল। এর পাশাপাশি আগামীকাল বিকেলে বিধাননগর কমিশনারেটের সামনে বিক্ষোভ কর্মসূচি রয়েছে জুনিয়র ডাক্তারদের।

Pregnant Death: মেদিনীপুর মেডিক্যাল কলেজে প্রসূতি মৃত্যুর ঘটনায় ১২ জন চিকিৎসককে সাসপেন্ড করেছে নবান্ন। তাঁদের মধ্যে ৬ জন জুনিয়র চিকিৎসক। এই ১২ জনের বিরুদ্ধে সিআইডি তদন্তেরও নির্দেশ হয়েছে। পরে পশ্চিম মেদিনীপুর জেলার ডেপুটি সিএমওএইচের অভিযোগে এফআইআর- ও দায়ের হয়েছে এই ১২ জন চিকিৎসকের বিরুদ্ধে। অন্যদিকে জুনিয়র ডাক্তার আসফাকুল্লা নাইয়ার গ্রামের বাড়িতে অভিযান চালিয়েছে বিধাননগর পুলিশ। অভিযোগ, তল্লাশির নামে তছনছ করা হয়েছে সারা বাড়ি। এই দুই ঘটনার প্রতিবাদে আজ আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে স্যামবাজার পর্যন্ত মিছিল করেছেন জুনিয়র ডাক্তাররা। সামিল হয়েছিলেন সাধারণ মানুষ এবং সিনিয়র চিকিৎসকদেরও একাংশ। এরপর ছিল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের বৈঠক। সেখানেই আগামী কয়েকদিনের কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছেন জুনিয়র ডাক্তাররা। 

আগামীকাল মেদিনীপুর মেডিক্যাল কলেজে যাচ্ছেন জুনিয়র ডক্টরস ফ্রন্টের একটি প্রতিনিধি দল। এর পাশাপাশি আগামীকাল বিকেলে বিধাননগর কমিশনারেটের সামনে বিক্ষোভ কর্মসূচি রয়েছে জুনিয়র ডাক্তারদের। আসফাকুল্লা নাইয়ার বাড়িতে প্রায় ৩০ জনের পুলিশ দল নিয়ে অভিযান চালানোর প্রতিবাদে করা হবে এই বিক্ষোভ সমাবেশ। এর পাশাপাশি আগামী ১৮ জানুয়ারি, যেদিন আর জি কর কাণ্ডে ধৃত সঞ্জয় রায় সম্পর্কে রায়দান করবে শিয়ালদা আদালত, সেইদিন দুপুর দেড়টার সময় শিয়ালদা আদালত চত্বরে মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে। ধৃতের উপযুক্ত শাস্তির দাবি করেছেন চিকিৎসকরা। কিন্তু আর জি কর কাণ্ডে সামনে এসেছে আরও একাধিক প্রশ্ন। সেইসব প্রশ্নের উত্তর খুঁজতেই ১৮ জানুয়ারি শিয়ালদা আদালত চত্বরে মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তাঁরা। এছাড়াও জানা গিয়েছে, আগামীকাল সকাল ৮টা থেকে কর্মবিরতি শুরু হতে চলেছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ইন্টার্ন, পিজিটি ও হাউসস্টাফেরা কর্মবিরতি পালন করবেন বলে জানা গিয়েছে। 

আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জুনিয়র চিকিৎসকরা বারবার একটাই প্রশ্ন তুলেছেন, প্রসূতি মৃত্যুর ঘটনায় ডাক্তাদের উপর দায় চাপিয়ে দেওয়ার এত মরিয়া চেষ্টা কেন রাজ্য সরকারের? কেন এমন প্রতিহিংসার রাজনীতি করা হচ্ছে? ডাক্তারদের গণশত্রু বানানোর চেষ্টা করা হচ্ছে? এর পাশাপাশি জুনিয়র ডাক্তাররা এও বলছেন, যদি চিকিৎসকদের গাফিলতিতেই প্রসূতির মৃত্যু হয়, তাহলে রিঙ্গার ল্যাকটেন্ট স্যালাইন কেন নিষিদ্ধ করা হয়েছে? কেন বেশ কিছু ওষুধও নিষিদ্ধ করা হয়েছে? এর পাশাপাশি জুনিয়র চিকিৎসকদের অভিযোগ, রাজ্য সরকার চায় চিকিৎকদের ক্ষতি হোক। 

এতদিন ধরে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের নিষিদ্ধ স্যালাইন ব্যবহার। অথচ এই আরএল স্যালাইন গত বছরই কালো তালিকাভুক্ত করেছে কর্নাটক। গত ডিসেম্বরে পশ্চিমবঙ্গেও এই স্যালাইন নির্মাণে নিষেধাজ্ঞা জারি হয়েছে। কিন্তু তারপরেও কীভাবে এই স্যালাইনের ব্যবহার চলছিল? এখন কেন পড়ুয়া-ট্রেনি চিকিৎসকদের ঘাড়ে দোষ চাপানো হচ্ছে? পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস, যে সংস্থা এই স্যালাইন তৈরি করল তার ব্যাপারে সরকার কী পদক্ষেপ নিচ্ছে? এই সংস্থার মালিক কে? নেপথ্যে কি রয়েছেন কোনও প্রভাবশালী? কাদের আড়াল করতে চাইছেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী? একের পর এক প্রশ্ন উঠছে। 

আরও পড়ুন- মেদিনীপুর মেডিক্যালে প্রসূতি মৃত্যুর ঘটনায় সাসপেন্ড হওয়া ১২ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের 

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget