এক্সপ্লোর

Saltlake Blast: সল্টলেকের গেস্ট হাউসে ‘বিস্ফোরণ’, দরজা ভেঙে উদ্ধার ১ দগ্ধ মহিলা

স্থানীয় সূত্রে খবর, চারতলার ঘরের মধ্যে বিকট আওয়াজ পেতেই ছুটে যান স্থানীয়রা। এরপর দরজা ভেঙে উদ্ধার করা হয় ওই মহিলাকে।

কলকাতা: তীব্র শব্দে কেঁপে উঠল সল্টলেকের বিএ ব্লক। একটি গেস্ট হাউসের চার তলার ঘরের দরজা ভেঙে উদ্ধার করার হল এক দগ্ধ মহিলাকে। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হয়েছে পেট্রোলের বোতল ও দেশলাই। ঘটনাটি ঘটেছে আজ রাত সাড়ে ৮টা নাগাদ। তীব্র শব্দে শুনে বাড়ির বাইরে বেরিয়ে আসেন বাসিন্দারা।

শব্দের তীব্রতায় ভেঙে পড়ে আশেপাশের বাড়ির জানালার কাচ। বিস্ফোরণের আতঙ্ক দেখা দেয় এলাকায়। খবর পেয়ে আসে পুলিশ ও দমকল। দরজা ভেঙে চারতলার শৌচাগার থেকে উদ্ধার করা হয় দগ্ধ মহিলাকে। ঘোলার বাসিন্দা ওই মহিলাকে ভর্তি করা হয়েছে এনআরএস হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, ৩৫ শতাংশ পুড়ে গিয়েছেন তিনি। পুলিশের দাবি, মহিলা জানিয়েছেন, তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন। কিন্তু তীব্র শব্দ কীভাবে হল? খতিয়ে দেখছে পুলিশ।

এদিনই হালিশহরের (Halisahar) জগন্নাথ ঘাটে বিস্ফোরণ (Halisahar Blast) ঘটে। বোমা ফেটে মৃত্যু হয় প্রথম বর্ষের এক কলেজ পড়ুয়ার। বিস্ফোরণের অভিঘাতে ঘটনাস্থলে প্রায় আড়াই ফুট গর্ত হয়ে গিয়েছে বলে খবর। গঙ্গার পাড়ে মজুত বোমা থেকেই বিস্ফোরণ বলে অনুমান পুলিশের। ঘটনাস্থলে যাচ্ছে ফরেন্সিক টিম। স্থানী সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেলে নৈহাটি থানার অন্তর্গত হালিশহর কোনা মোড় গঙ্গার ঘাটে হঠাৎই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনা আরও বেশ কয়েকজন আহত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন: Mamata Banerjee Update: প্রকাশ্যে কাদা ছোড়াছুড়ি নয়, অন্যথায় কড়া ব্যবস্থা, অপরূপা-কল্যাণদের বললেন মমতা 

গঙ্গাপাড়ে হঠাৎই বিস্ফোরণ। যার অভিঘাতে আড়াই ফুট গভীর গর্ত হয়ে গেল রাস্তায় ঘটনাস্থলেই প্রাণ গেল এক কলেজ পড়ুয়ার। প্রজাতন্ত্র দিবসের পরদিন এই ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার হালিশহরের জগন্নাথ ঘাট এলাকায়‍। যাকে কেন্দ্রে করে ফের সরগরম উত্তর ২৪ পরগনার রাজনীতি। 

প্রত্যক্ষদর্শীদের দাবি, দুপুর সাড়ে ৩টের পর। আচমকা বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে নৈহাটি থানার পুলিশ। মৃতের নাম সুমিত সিংহ। বয়স ১৯ বছর। তিনি ব্যারাকপুর সুরেন্দ্রনাথ কলেজের বাণিজ্য বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। 

এই ঘটনায় বিজেপির দিকে আঙুল তুলেছে রাজ্যের শাসক দল। অভিযোগ উড়িয়ে পাল্টা জবাব দিয়েছে পদ্ম শিবির। 

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget