এক্সপ্লোর

Mamata Banerjee Update: প্রকাশ্যে কাদা ছোড়াছুড়ি নয়, অন্যথায় কড়া ব্যবস্থা, অপরূপা-কল্যাণদের বললেন মমতা

Mamata Banerjee Update: অপরূপা-সহ দলের বাকি নেতাদের উদ্দেশেও মমতা জানিয়ে দেন, প্রকাশ্যে দলের বিরুদ্ধে কোনও রকম বিবৃতি দেওয়া চলবে না।

কলকাতা:  অভ্যন্তরীণ দ্বন্দ্ব শুধু প্রকাশ্যেই আসেনি, তা নিয়ে বিস্তর কাদা ছোড়াছুডি়ও হয়েছে। সেই নিয়ে এ বার আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দারকে (Aparupa Poddar) সতর্ক করে দিলেন তৃণমূল (TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সাফ জানিয়ে দেন, সকলকে দলের শৃঙ্খলা মেনে চলতে হবে। অন্যথায় কড়া ব্যবস্থা নিতে পিছপা হবে না দল।

বৃহস্পতিবার তৃণমূলের সংসদীয় দলের বৈঠক ছিল। সেখানেই প্রকাশ্যে কাদা ছোড়াছুড়ি নিয়ে মুখ খোলেন মমতা। জানিয়ে দেন, প্রকাশ্যে কোনও রকম বিবৃতি দেওয়া চলবে না। অপরূপা-সহ দলের বাকি নেতাদের উদ্দেশেও মমতা জানিয়ে দেন, প্রকাশ্যে দলের বিরুদ্ধে কোনও রকম বিবৃতি দেওয়া চলবে না। মমতা বলেন, ‘‘দিল্লিতে সংসদের সেন্ট্রাল হলে বসে দলের বিরুদ্ধে মুখ খুলছেন অনেকে। প্রকাশ্যে দলের সমালোচনা করছেন। এই ধরনের আচরণ বরদাস্ত করা হবে না। যা বলার দলের ভিতরেই বলতে হবে। এ ভাবে চলতে থাকলে শৃঙ্খলাভঙ্গের জন্য কড়া ব্যবস্থা নেবে দল।’’

করোনায় রাজনৈতিক কর্মসূচি বন্ধ রাখার পক্ষে সওয়াল করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পুরভোট নিয়ে যখন হাই কোর্টে মামলা চলছে, সেই সময় তাঁর এই মন্তব্যের তীব্র সমালোচনা করেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। মমতা ছাড়া কাউকে নেতা বলে মানেন না বলেও সাফ জানিয়ে দেন তিনি।

আরও পড়ুন: Mamata Banerjee on TMC : 'ব্যথা-বেদনা থাকলে জানাতে পারেন, অনেক চাপ, তবে সংগঠন নিজেই দেখব', বার্তা তৃণমূল সুপ্রিমোর

সেই নিয়ে তৃণমূলের অন্দরে দ্বন্দ্ব চরমে ওঠে। দলের মুখপাত্র কুণাল ঘোষ, অপরূপারা একযোগে কল্যাণকে আক্রমণ করতে নেমে পড়েন। তাতেই প্রকাশ্যে মুখ্য সচেতকের পদ থেকে কল্যাণের পদত্যাগ দাবি করেন তিনি। এমনকি কল্যাণকে ‘ঘরশত্রু বিভীষণ’ বলে আক্রমণ করেন।

সেই সময়ই কুণাল, অপরূপাদের সংযত হওয়ার বার্তা দিয়েছিলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। যত অসন্তোষ রয়েছে, যা বক্তব্য রয়েছে, সব দলের অন্দরেই জানাতে হবে বলে নির্দেশ দিয়েছিলেন। অন্যথায় কড়া পদক্ষেপ করা হবে বলেও হুঁশিয়ারি দেন পার্থ। তার পরেও বাক্যবাণ যদিও থামেনি। কল্যাণও লাগাতার আক্রমণ শানিয়ে গিয়েছেন। এত দিন এই বিতর্ক নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য না করলেও, এ দিন সকলকেই সংযত হওয়ার নির্দেশ দিলেন মমতা।

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’

ভিডিও

SFI Jadavpur University | যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুমুল উত্তেজনা, প্রতিবাদে মানববন্ধন তৈরি করল SFI
Champahati Blast News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২। ABP ANANDA LIVE
Jadavpur University Chaos: যে ঘটনা ঘটেছে, আমি তার তীব্র নিন্দা করছি : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের VC
Jadavpur University News | সুর চড়িয়ে আজ পথে নামল দু’পক্ষই, পরপর ভাঙল পুলিশের ব্যারিকেড | ABVP-SFI
Chokh Bhanga 6Ta | ফের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। রাতে কলেজ ক্যাম্পাসে ঢুকে তাণ্ডব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget