এক্সপ্লোর

Student Protest: 'কেন উচ্চমাধ্যমিকে ফেল করানো হল?' পড়ুয়াদের বিক্ষোভে তুলকালাম শিক্ষা সংসদ চত্বরে

HS: এ দিকে ফেল করে পাস করানোর দাবিতে সোমবার জেলায় জেলায় বিক্ষোভ দেখান অনুত্তীর্ণরা। পড়ুয়াদের এই প্রবণতার কড়া সমালোচনা করেছেন শিক্ষাবিদরা। 

কলকাতা: উচ্চ মাধ্যমিকে (HS) কেন ফেল করানো হয়েছে? সোমবার (Monday) সকাল থেকে এই নিয়ে দফায় দফায় উত্তজনা ছড়ায় শহরের একাধিক জায়গায়। পাস করানোর দাবিতে কসবার পর শিক্ষা সংসদের সামনে পড়ুয়াদের বিক্ষোভে ধুন্ধুমার বাধে। এ প্রসঙ্গে শিক্ষা সংসদের চেয়ারম্যান জানিয়েছেন, 'গতবারে পরীক্ষা হয়নি, তাই ১০০ শতাংশ পাস। সবাই তো পাস করবে এমন নয়। প্রায় ৮০ হাজার অনুত্তীর্ণদের মার্কশিট ইমেল করে পাঠানো হয়েছে'।

কসবায় উত্তেজনা:  এ দিন সকালে উচ্চ মাধ্যমিক অনুত্তীর্ণদের পাস করানোর দাবিতে পথ অবরোধ ঘিরে উত্তেজনা ছড়ায় কসবায়।  তাঁদের দাবি, সবাইকে পাস করাতে হবে। অবরোধে আটকে পড়া যাত্রীরা অবরোধ হটাতে নিজেরাই নেমে পড়েন। এই নিয়ে দু’পক্ষে বচসা, হাতাহাতিও হয়। এ দিকে ফেল করে পাস করানোর দাবিতে সোমবার জেলায় জেলায় বিক্ষোভ দেখান অনুত্তীর্ণরা। পড়ুয়াদের এই প্রবণতার কড়া সমালোচনা করেছেন শিক্ষাবিদরা। 

সোমবার বিকেল, চূড়ান্ত দৌড়দৌড়ির ছবি প্রকাশ্যে আসে। একঝলক দেখলে মনে হবে স্কুল পড়ুয়াদের দৌড় প্রতিযোগিতা। সল্টলেকে বাইপাসের ওপর দিয়ে দৌড়চ্ছে একদল ছাত্র-ছাত্রী। নাহ, কোনও প্রতিযোগীতা নয়, এরা উচ্চমাধ্যমিকে পাস করতে পারেনি। অকৃতকার্য এই পড়ুয়াদের দাবি, তাদের অবিলম্বে পাস করাতে হবে। পাস করানোর দাবিতে সোমবার, শিক্ষা সংসদের সামনে বিক্ষোভ দেখায় উচ্চমাধ্যমিক ফেল পড়ুয়ারা। সোমবার ইন্দিরা ভবনের সামনে, ধুন্ধুমার পরিস্থিতি বাধে। বিকাশ ভবনের দিকে যেতে গেলে, বিক্ষোভকারীদের বাধা দেয় পুলিশ। শুরু হয় ধস্তাধস্তি। 

সংসদের সভাপতির বক্তব্য: উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, পাশের হার ছিল এত, আনসাকসেসফুল ১১.৫৬ শতাংশ। প্রায় ৮০ হাজারের কাছাকাছি। এবার রেজাল্ট তুলনামূলকভাবে ভাল। প্রথম দশে ২৭২ জন। পরীক্ষা দিলে কেউ না কেউ তো ফেল করবেই। এতে আমাদের কিছু করার নেই। পাস করিয়ে দেওয়ার দাবি। গতবার পরীক্ষা হয়নি। তাতে পাস করানো হয়। পরীক্ষা ব্যবস্থায় পাস-ফেল প্রথা থাকবে। কোনও অভিযোগ থাকলে, পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি, রিভিউ ওপেন করছি। খুটিয়ে দেখব। পাশ করার মতো অবস্থায় থাকলে, নিশ্চয়ই করবে।

সেরা শিরোনাম

Biman Bhattacharya: প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে এবার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে এবার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
Lawyer Attacked: কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের একাংশের উপর হামলা, গ্রেফতার বিজেপি নেতা
কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের একাংশের উপর হামলা, গ্রেফতার বিজেপি নেতা
Bengali News Live: সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ
সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ
Bikash Ranjan Bhattacharya: বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে 'হামলা', অভিযোগ ছোড়া হয় কাচের বোতল
বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে 'হামলা', অভিযোগ ছোড়া হয় কাচের বোতল

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget