এক্সপ্লোর

TET: দুপুর থেকে রাত গড়িয়ে সকাল, করুণাময়ীতে এখনও পথ আটকে বিক্ষোভ TET চাকরিপ্রার্থীদের

আইন হাতে তুলে না নেওয়ার জন্য বিক্ষোভকারীদের উদ্দেশে মাইকে আবেদন জানায় পুলিশ। যদিও এরপরও অবস্থান-বিক্ষোভে অনড় প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। 

সৌমিত্র রায়, ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: চাকরির দাবিতে ঘুমহীন রাত কাটল রাস্তায় শুয়ে। ২০ ঘণ্টা পার। এখনও সল্টলেকের করুণাময়ীতে প্রাথমিক শিক্ষা পর্ষদের সামনে অবস্থান চলছে প্রাথমিক টেট (TET) উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের। গতকাল বেলা ১২টা থেকে ২০১৪-র প্রাথমিক টেট উত্তীর্ণ নন-ইনক্লুডেড চাকরিপ্রার্থীরা অবস্থান বিক্ষোভে বসেন। উল্টোদিকেই বেসরকারি হাসপাতাল।

রাতেই আন্দোলনকারীদের পুলিশ জানায়, অবস্থানস্থলে ১৪৪ ধারা জারি রয়েছে।  হাসপাতালে অ্যাম্বুল্যান্স যেতে-আসতে সমস্যা হচ্ছে। আইন হাতে তুলে না নেওয়ার জন্য বিক্ষোভকারীদের উদ্দেশে মাইকে আবেদন জানায় পুলিশ। যদিও এরপরও অবস্থান-বিক্ষোভে অনড় প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। 

প্রেক্ষাপট: TET উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের বিক্ষোভ ঘিরে সপ্তাহের প্রথম দিন উত্তাল হয়ে উঠে সল্টলেক করুণাময়ী। প্রাথমিক শিক্ষা পর্ষদের দফতরের সামনে দুপুর থেকে টানা অবস্থান-বিক্ষোভে বসেন আন্দোলনকারীরা। দুপুরে প্রায় সাড়ে ৪ ঘণ্টা অবরুদ্ধ হয়ে পড়ে করুণাময়ী মোড়। 

একদল ফুটপাতে শুয়ে কাঁদছেন। একদল ঠাঁটা পোড়া রোদ্দুরে বসে রয়েছেন রাস্তায়। একদল, দৌড়চ্ছেন পর্ষদের দিকে। একদল, আন্দোলনস্থলেই অসুস্থ হয়ে পড়লেনন।  তবুও অবস্থান থেকে এতটুকুও পিছু হঠতে নারাজ । 

দাবি একটাই, আর কোনও পরীক্ষা নয়। অবিলম্বে দিতে হবে নিয়োগপত্র।  TET-এর চাকরিপ্রার্থীদের বিক্ষোভ ঘিরে, সোমবার দফায় দফায় উত্তাল হয়ে উঠল সল্টলেক করুণাময়ী।  বেলা গড়িয়ে....সন্ধে....হকের দাবিতে চলতে থাকে আন্দোলন।

অবিলম্বে নিয়োগের দাবিতে, সোমবার প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিস অভিযানের ডাক দেয় চাকরিপ্রার্থীরা। গতকাল দুপুর ১ টা নাগাদ, কয়েকজন আন্দোলনকারী পর্ষদের দিকে এগোতে গেলে, বাধা দেয় পুলিশ। তাদের আটক করে বিধাননগর কমিশনারেটের পুলিশ। 

এরপর, হঠাত্‍ই, করুণাময়ী মেট্রো স্টেশনের সামনে কয়েক হাজার বিক্ষোভকারী জড়ো হয়ে, ৩০০ মিটার দূরে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসের দিকে ছুটতে শুরু করে। তাঁদের ধরতে গিয়ে দিশেহারা হয়ে পড়ে পুলিশ। হাজার হাজার চাকরিপ্রার্থীর মধ্যে, কাকে ছেড়ে কাকে ধরবে!

এরইমধ্যে, পর্ষদের সামনে ফুটপাতে বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন কয়েকশো চাকরিপ্রার্থী। মোবাইল ফোনের টর্চ জ্বেলে শুরু হয় আন্দোলন। ন্দোলনকারীদের অপরদল, করুণাময়ী মোড়ে রাস্তা অবরোধ করে, বিক্ষোভ দেখাতে থাকে। 

আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের দাবি, তাঁরা প্রত্যেকেই ২০১৪-র TET পাস। ইন্টারভিউতেও ডাক পেয়েছেন। কিন্তু হয়নি চাকরি। এরইমধ্যে, চলতি বছরে, নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছে। যেখানে, বলা হয়েছে, ২০১৪ ও ২০১৭ সালের টেট উত্তীর্ণরা অংশ নিতে পারবেন। কিন্তু একবার TET পাস করার পর, আর কতবার ইন্টারভিউ দিতে হবে? আর কতদিন অপেক্ষা করতে হবে? চলতি বছর, যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তা বয়কটের ডাক দিয়েছেন চাকরিপ্রার্থীরা। প্রায় সাড়ে ৪ ঘণ্টা পর, অবরোধ তোলেন চাকরিপ্রার্থীরা। কিন্তু, আজ সকালেও এপিসি ভবনের সামনে চলতে থাকে বিক্ষোভ।

 

সেরা শিরোনাম

Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Embed widget