এক্সপ্লোর

Samik Bhattacharya: 'তৃণমূল চলে গেছে, নির্মূল হয়ে গেছে, বিভিন্ন নেতারা বিভিন্ন নামে...', কী বার্তা শমীক ভট্টাচার্যর

Kolkata News: শমীক ভট্টাচার্য বলেছেন, 'তৃণমূল চলে গেছে। তৃণমূল নির্মূল হয়ে গেছে। তৃণমূলের বিভিন্ন নেতারা বিভিন্ন নামে আবার ঘুরে আসতে চাইছেন... বিভিন্ন নামে।'

কলকাতা : পুরসভার ভোটে কি একসঙ্গে লড়বে এনসিপিআই এবং বিজেপি? এই প্রশ্ন বিগত কয়েকদিন ধরেই ঘুরছে রাজনীতির ময়দানে। এই আবহে বড় বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি বলেছেন, 'তৃণমূল চলে গেছে। তৃণমূল নির্মূল হয়ে গেছে। তৃণমূলের বিভিন্ন নেতারা বিভিন্ন নামে আবার ঘুরে আসতে চাইছেন... বিভিন্ন নামে। কেউ কেউ আবার আরও ভাল বলছেন, আমরা তো এক হয়ে গেছি... কেউ কেউ প্রার্থী বলে নিজেকে ঘোষণা করে দিচ্ছেন এলাকায়। বলছে আমরাই দাঁড়াব। এ কী ধরনের গল্প।' 

বিজেপির সঙ্গে জোট করতে মরিয়া কাকলিরা, ফের 'একলা চলো'র বার্তা শমীকের। 'দিল্লিতে NDA শরিক NCPI, পশ্চিমবঙ্গে বিজেপি একা। কলকাতা ও হাওড়া পুরসভায় নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পাবে বিজেপি। দুই-তৃতীয়াংশ আসন নিয়ে কলকাতা ও হাওড়া পুরবোর্ড গঠন করবে বিজেপি', জোট জল্পনা উড়িয়ে ফের বার্তা বিজেপি রাজ্য সভাপতির। অন্যদিকে পুরভোটে কে কে হতে পারেন বিজেপি প্রার্থী, তাই নিয়েও চলছে জল্পনা। এই প্রসঙ্গে রাজ্যের শিল্পমন্ত্রী এবং মানিকতলার বিধায়ক তাপস রায় বলেছেন, 'আমি দলের প্রার্থী খোঁজার কেউ নই। দল যে গাইডলাইন দেবে সেই গাইডলাইন নিয়ে চলতে হবে।' 

ধর্ষণের অভিযোগের পর ভোট পরবর্তী অশান্তির অভিযোগ, ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ককে সিআইডি- র তলব 

বিজেপি বারবার দাবি খারিজ করে দিলেও, পুরসভার ভোটে বিজেপির সঙ্গে জোট করতে মরিয়া NCPI সাংসদরা। এনিয়ে গত বৃহস্পতিবার ফের অবস্থান স্পষ্ট করে দিলেন শমীক ভট্টাচার্য ও সুকান্ত মজুমদার। পুরসভার ভোটে বিজেপি একাই লড়তে চায়। এনিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে কালীঘাট তৃণমূল। NCPI হাত মেলাতে মরিয়া। কিন্তু রাজ্য বিজেপি কিছুতেই সেই হাত ধরবে না। তারা একলা চলার অবস্থানেই অনড়। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন, 'আমরা একাই লড়ছি। এবার পরবর্তী সময়ে যদি অন্য়রকম চিন্তাভাবনা হয়, তখন দেখা যাবে। এখন আমাদের কারও প্রয়োজন নেই। আমাদের প্রয়োজন অন্য়দের আছে।' 

তৃণমূলের প্রতীকে লোকসভা ভোটে জিতে আসা সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়, কাকলি ঘোষদস্তিদার-সহ ২০ জন সাংসদ তৃণমূলের বিরুদ্ধেই বিদ্রোহ করে, NCPI-তে মিশে গেছেন। তাঁরা এখন NDA-এর শরিক। NDA-র মঙ্গল মিলন বৈঠকে অংশ নিচ্ছেন। প্রধানমন্ত্রীর ব্রেকফাস্টে ডাক পাচ্ছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে লাঞ্চ করছেন। এই প্রেক্ষিতে এরাজ্য়ে পুরভোটেও তাঁরা বিজেপির সঙ্গে জোট করেই লড়বেন বলে ঘোষণা করে দিয়েছিলেন এই NCPI সাংসদরা। কিন্তু NCPI যতটা আত্মবিশ্বাসের সঙ্গে জোটের দাবি করেছে, রাজ্য় বিজেপি ততটাই জোরের সঙ্গে এই দাবি পুরোপুরি খারিজ করে দিয়েছে। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

News Live Update : পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ফুটেজ দেখিয়ে রাহুলকে নিশানা বিজেপির
পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ফুটেজ দেখিয়ে রাহুলকে নিশানা বিজেপির
Kolkata News: সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
News Live: হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
Durga Puja Weather Update: দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
Advertisement

ভিডিও

Durga Puja 2026 । নাট্যভাবনায় এবার সেরার সম্মান ছিনিয়ে নিল ত্রিকোণ পার্কের পুজো
Durga Puja 2026: পুজোয় কার কি প্ল্যান? প্রথম Puja Adda-তেই স্টুডিওতে উপস্থিত টিম একেন
Durga Puja 2026 | পুজোর আড্ডায় টিম এম্পরার ভার্সেস শরৎচন্দ্র । এবার পুজোয় কী প্ল্যান দিব্যানী-ঋকের ?
Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুর সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget