এক্সপ্লোর

Sand Theft : বালি-পাথর লুঠ-পাচারের অভিযোগ, নদীতে নেমে বেলচা দিয়ে বালি ঝুড়িভর্তি করে বিক্ষোভ বিজেপি বিধায়কদের

BJP : শনিবার একযোগে আন্দোলনে নামেন উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ির  ১৪ জন বিজেপি বিধায়ক।

অরিন্দম সেন, আলিপুরদুয়ার : একদিকে অবাধে চলছে পাচার। অন্যদিকে বালি-পাথর তোলার জন্য রাজ্য সরকার রাজস্বের পরিমাণ বাড়ানোয় স্থানীয় ব্যবসায়ীদের লোকসানের মুখে পড়তে হচ্ছে। এমনই অভিযোগে একযোগে আন্দোলনে নামলেন উত্তরবঙ্গের তিন জেলার বিজেপি বিধায়করা (BJP MLA)। বিজেপির কর্মসূচিকে কটাক্ষ করেছে তৃণমূল (TMC)।

পাচারের অভিযোগে তোলপাড়া রাজ্য-রাজনীতি

গরুপাচার, কয়লা পাচার থেকে বালি পাচারের অভিযোগে যখন তোলপাড় রাজ্য-রাজনীতি। তখন সেই বালি-পাথর পাচারের অভিযোগকে সামনে রেখে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Mazumdar) নির্দেশে পথে নামল বিজেপি (BJP)। শনিবার একযোগে আন্দোলনে নামেন উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ির  ১৪ জন বিজেপি বিধায়ক।

ঠিক কী অভিযোগ

বিজেপির অভিযোগ, তৃণমূলের মদতে একদিকে অবৈধভাবে নদীর বুক থেকে নির্বিচারে বালি-পাথর লুঠ করা হচ্ছে। পাশাপাশি, বালি-পাথর তোলার জন্য রাজ্য সরকার রাজস্বের পরিমাণ বাড়ানোয় লোকসানের মুখে পড়ছেন বৈধ ব্যবসায়ীদের। বিধানসভার চিফ হুইপ ও মাদারিহাটের বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা বলেছেন, 'একদিকে রয়্যালটির রাজস্ব বাড়িয়ে এক শ্রেণির ব্যবসায়ীর হাতে ব্যবসাকে তুলে দেওয়া হচ্ছে। ফলে আগে স্থানীয়রা বঞ্চিত হচ্ছে। পাশাপাশি অবৈধ-ভাবে নদীতে বালি-পাথর তোলা হচ্ছে জেসিবি দিয়ে, সবই হচ্ছে সরকার-প্রশাসনের মদতে।'

নদীতে নেমে বেলচা দিয়ে বালি তুলে বিক্ষোভ

শনিবার সকালে আলিপুরদুয়ারের শিলবাড়ি হাট এলাকা থেকে শুরু হয় মিছিল। মিছিল শেষে শিল তোর্সা নদীর চরে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। নদীতে নেমে বেলচা দিয়ে তোলা হয় বালি! ঝুড়িভর্তি সেই বালি নিয়ে দেখানো হয় বিক্ষোভ। যদিও, বিজেপির এই অভিযোগ-কর্মসূচিতে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল।

নিয়োগ দুর্নীতিতে জেলে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। গরুপাচার মামলায় কারাগারে বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। রাজ্য প্রশাসন সূত্রে আগামী বছর ফেব্রুয়ারি অথবা এপ্রিলে হতে পারে পঞ্চায়েত ভোট। তার আগে এবার বালি পাচারের অভিযোগ নিয়ে তৃণমূলকে বিঁধতে পথে নামল গেরুয়া শিবির। 

আরও পড়ুন- ‘যে ওসি বদমাইশি করছে, তাঁকে টাইট দিয়ে দেব’, শুভেন্দুর পর এবার পুলিশকে হুঁশিয়ারি সুকান্তর

কিছুদিন আগে মাঝ গঙ্গা থেকে দিনে-দুপুরে বালি চুরির অভিযোগ উঠেছিল। একদিকে পানিহাটি, উল্টোদিকে উত্তরপাড়া। মাঝ-গঙ্গায় নৌকা দাঁড় করিয়ে তোলা হচ্ছিল বালি। সেই বালি নিয়ে যাওয়া হয় কামারহাটিতে। কামারহাটি পুরসভার ৯ নম্বর ওয়ার্ডে বালি নামানোর কাজ চলে নিয়মিত। সেই ছবি ধরা পড়ে এবিপি আনন্দর ক্যামেরায়। উত্তরপাড়া-কোতরং পুরসভার তরফে শ্রীরামপুরের মহকুমা শাসকের কাছে বালি চুরির অভিযোগ জমা পড়ে। পোর্ট ট্রাস্ট, সেচ দফতর, ভূমি ও ভূমি রাজস্ব দফতর, ব্যারাকপুর ও চন্দননগর কমিশনারেটে বিষয়টি জানানো হয়েছে। বালি-চুরির তদন্ত শুরু হয়েছে বলে জানান শ্রীরামপুরের মহকুমা শাসক। উত্তরপাড়ার বাসিন্দাদের অভিযোগ, এভাবে নির্বিচারে বালি তোলায় দেখা দিয়েছে গঙ্গা ভাঙন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
Awas Yojana: নাম ছিল আবাসের তালিকায়, পঞ্চায়েত থেকে খবর এল সেই টাকা দিয়ে বাড়ি বানিয়ে বসবাস করছে 'ভূতেরা'!
নাম ছিল আবাসের তালিকায়, পঞ্চায়েত থেকে খবর এল সেই টাকা দিয়ে বাড়ি বানিয়ে বসবাস করছে 'ভূতেরা'!
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?
অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget