এক্সপ্লোর

Sandeshkhali: সন্দেশখালিকাণ্ডে চাপের মুখে তৎপর প্রশাসন, জনসংযোগ কর্মসূচিতে শোনা হবে গ্রামবাসীদের অভাব-অভিযোগ

Sandeshkhali Violence: বিভিন্ন জায়গায় ক্যাম্প করে শোনা হবে গ্রামবাসীদের অভাব-অভিযোগ

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: সন্দেশখালিকাণ্ডে (Sandeshkhali) চাপের মুখে তৎপর প্রশাসন। আজ থেকে শুরু হচ্ছে জনসংযোগ কর্মসূচি। সন্দেশখালির বিভিন্ন জায়গায় ক্যাম্প করে শোনা হবে গ্রামবাসীদের অভাব-অভিযোগ। ক্যাম্পে থাকবেন ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিকরা।                                                         

শেখ শাহজাহান ও তাঁর দুই শাগরেদ শিবু হাজরা ও উত্তম সর্দারের বিরুদ্ধে বসতভিটে বা চাষের জমি কেড়ে, মাঠ দখল করে, একের পর এক ভেড়ি বানানোর ভুরি ভুরি অভিযোগ রয়েছে। গ্রামবাসীদের ক্ষোভ প্রশমনে এবার জনসংযোগ কর্মসূচি শুরু করল প্রশাসন। 

সন্দেশখালিকাণ্ডে অবশেষে গ্রেফতার হয়েছেন তৃণমূল ব্লক সভাপতি শিবু হাজরা। যদিও ৪৫ দিন পরেও অধরা মাস্টারমাইন্ড শেখ শাহজাহান। সুবিচারের দাবিতে সরব গ্রামবাসীরা। এই পরিস্থিতিতে আগামী ৩ মার্চ সন্দেশখালিতে সভা করবে তৃণমূল। তার আগে গ্রামবাসীদের মন বুঝতে আজ সেখানে যাচ্ছেন রাজ্যের দুই মন্ত্রী সুজিত বসু, পার্থ ভৌমিক এবং তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি ও বিধায়ক হাজি নুরুল ইসলাম। সন্দেশখালি ১ নম্বর ব্লকের ন্যাজাট থানা এলাকায় সেহেরা-রাধানগর গ্রাম পঞ্চায়েতের সেয়ারা বাজারে গ্রামবাসীদের সঙ্গে কথা বলবেন মন্ত্রীরা। সন্দেশখালিতে ১৪৪ ধারা জারি থাকার কারণ দেখিয়ে বিরোধীদের আটকেছে পুলিশ। সেখানে তৃণমূলের প্রতিনিধিদল কী করে অনুমতি পাচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

আরও পড়ুন, শীত কি তবে শেষ? নাকি বৃষ্টির হাত ধরে ফিরবে ঠান্ডার আমেজ? বড় বার্তা আবহাওয়া দফতরের

এদিকে, সন্দেশখালিকাণ্ডে ধৃত তৃণমূলের ব্লক সভাপতি ও জেলা পরিষদ সদস্য শিবু হাজরাকে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। গতকালই শিবু ও শেখ শাহজাহানের আরেক শাগরেদ তৃণমূলের সাসপেন্ডেড নেতা উত্তম সর্দারের বিরুদ্ধে খুনের চেষ্টা ও গণধর্ষণের মামলা রুজু করে পুলিশ।

এরপরই ন্য়াজাট থেকে গ্রেফতার হন শিবু হাজরা। শিবু ও উত্তমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন সন্দেশখালির মহিলাদের একাংশ। শিবুর বাগানবাড়ি, ভেড়ির অফিস, মুরগির খামার জ্বালিয়ে দেওয়া হয়। উত্তম গ্রেফতার হওয়ার আগে তাঁকে সাসপেন্ড করে তৃণমূল। প্রশ্ন উঠেছে, এবার শিবুর বিরুদ্ধে কী কোনও ব্যবস্থা নেবে তৃণমূল নেতৃত্ব?                                    

সেরা শিরোনাম

West Bengal News Live : ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
CPM Durga Puja :
"দুর্গাপুজোয় না হলে কালীপুজোয় বুকস্টল করুন" সিপিএমকে পরামর্শ হাইকোর্টের
Weather Update: চতুর্থী থেকেই বদলাচ্ছে আবহাওয়া, তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা? কী জানাচ্ছে হাওয়া অফিস?
চতুর্থী থেকেই বদলাচ্ছে আবহাওয়া, তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা? কী জানাচ্ছে হাওয়া অফিস?
Petrol-Diesel Price Hike: পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে

ভিডিও

Abhishek Banerjee: শেক্সপিয়র সরণি থানায় আজ তলব অভিষেককে
Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget