এক্সপ্লোর

Sandeshkhali Case : সন্দেশখালি মামলায় নিঃশর্ত জামিন পেলেন সিপিএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার

Sandeshkhali Update : ১৭ দিন হেফাজতে রয়েছেন নিরাপদ সর্দার।  কীভাবে একজন নাগরিককে এভাবে হেফাজতে নিতে পারে পুলিশ ? প্রশ্ন করেন বিচারপতি

সৌভিক মজুমদার, কলকাতা : আদালতে ফের ধাক্কা রাজ্যের। সন্দেশখালি মামলায় নিঃশর্ত জামিন পেলেন সিপিএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার ( Nirapada Sardar ) । মঙ্গলবারই জেল থেকে মুক্ত করতে হবে নিরাপদ সর্দারকে, জানিয়ে দিল হাইকোর্ট। আদালত গোটা ঘটনায় জেলার পুলিশ সুপারের রিপোর্ট তলব করেছে। মঙ্গলবার জেল থেকে প্রাক্তন সিপিএম বিধায়ক মুক্ত না হলে আদালত অবমাননার নোটিস দেওয়া হবে , মন্তব্য করেন বিচারপতি। 

১৭ দিন হেফাজতে রয়েছেন নিরাপদ সর্দার।  কীভাবে একজন নাগরিককে এভাবে হেফাজতে নিতে পারে পুলিশ ? প্রশ্ন করেন বিচারপতি দেবাংশু বসাক। কেন এই পুলিশ আধিকারিকদের এখনই গ্রেফতার করা হবে না ? প্রশ্ন ছুড়ে দেন বিচারপতি। এতদিন হেফাজতে আছেন, কে এই ক্ষতিপূরণ দেবে ? বলেন বিচারপতি দেবাংশু বসাক।     

সন্দেশখালিতে যাবতীয় বিক্ষোভ-প্রতিবাদের সূত্রপাত হয় ৭ ফেব্রুয়ারি সন্ধেয়। ভাঙচুর থেকে অগ্নিসংযোগ, বাদ যায়নি কিছুই! এরপর, ১১ ফেব্রুয়ারি  গ্রেফতার করা হয়, প্রাক্তন সিপিএম বিধায়ককে। পুলিশ সূত্রে দাবি করা হয়, শিবু হাজরার বাড়িতে বিক্ষোভ, পোলট্রি ফার্মে অগ্নিসংযোগের ঘটনাতেই গ্রেফতার করা হয় নিরাপদ সর্দারকে। ১৫ ফেব্রুয়ারি  সন্দেশখালিকাণ্ডে একটি মামলায় নিরাপদ সর্দার জামিন পেলেও অন্য মামলায় জেল হেফাজত হয় প্রাক্তন সিপিএম বিধায়কের। ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয় বসিরহাটের মহকুমা আদালত।

মেয়াদ শেষে মঙ্গলবার, কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক বলেন, ১৭ দিন হেফাজতে রয়েছেন নিরাপদ সর্দার।  নিরাপদ সর্দারের বিরুদ্ধে FIR দায়ের হয়েছে ৯ ফেব্রুয়ারি, আর পুলিশের কাছে অভিযোগ এসেছে ১০ ফেব্রুয়ারি। এরপর তাচ্ছিল্যের সুরে বিচারপতি বলেন,  পুলিশ তো দারুণ দক্ষতার সঙ্গে কাজ করেছে! বিচারপতি প্রশ্ন তোলেন, কীভাবে একজন নাগরিককে এভাবে হেফাজতে নিতে পারে পুলিশ? কেন এই পুলিশ আধিকারিকদের এক্ষুনি গ্রেফতার করা হবে না ? বিচারপতি প্রশ্ন তোলেন, এতদিন হেফাজতে আছেন। কে এই ক্ষতিপূরণ দেবে ? এরপরই বিচাপতি দেবাংশু বসাকের মন্তব্য, এটা অত্যন্ত বিস্ময়কর যে এই ধরনের একটা অভিযোগের ভিত্তিতে কীভাবে একজন নাগরিককে গ্রেফতার করা হল?মামলার পরবর্তী শুনানি বৃহস্পতিবার। 

 

আরও পড়ুন :                                                       

 সন্দেশখালি যাওয়ার পথে 'পুলিশি বাধা', গ্রেফতার নৌশাদ সিদ্দিকি

 

সেরা শিরোনাম

West Bengal News Update: অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের অনুষ্ঠান ঘিরে SRFTI-এ সংঘর্ষ, বোলপুরে ভরসন্ধেয় শ্যুটআউট, খুন বিজেপি নেতা
অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের অনুষ্ঠান ঘিরে SRFTI-এ সংঘর্ষ, বোলপুরে ভরসন্ধেয় শ্যুটআউট, খুন বিজেপি নেতা
CM Suvendu Adhikari:নন্দীগ্রামে মমতা তৃণমূলের প্রার্থিপদ প্রত্যাহার করা নিয়ে খোঁচা শুভেন্দুর, পাল্টা সৌগত,
নন্দীগ্রামে মমতা তৃণমূলের প্রার্থিপদ প্রত্যাহার করা নিয়ে খোঁচা শুভেন্দুর, পাল্টা সৌগত, "দেখা যাক কত ভোট পায়..”
Weather Update: ফের নতুন করে নিম্নচাপের আশঙ্কা ? আজ রাজ্যে ফের বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাস, বড় আপডেট IMD-র
ফের নতুন করে নিম্নচাপের আশঙ্কা ? আজ রাজ্যে ফের বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাস, বড় আপডেট IMD-র
Durga Puja 2026: পুজোর থিম 'বাম-বধ', ফেস্টুন-ব্যানারে হুঁশিয়ারি পুজো কমিটির, শতরূপ বলছেন, 'আমাদের যা করার আমরা করে নেব'
পুজোর থিম 'বাম-বধ', ফেস্টুন-ব্যানারে হুঁশিয়ারি পুজো কমিটির, শতরূপ বলছেন, 'আমাদের যা করার আমরা করে নেব'

ভিডিও

Aj Banglay: আজাদি স্লোগান মমতার, পাল্টা মুখ্যমন্ত্রী| উত্তপ্ত SRFTI | ফের কুণালের গাড়িতে হামলা
Nitin Nabin | বিজেপির যেন তৃণমূলীকরণ না হয়, শহরে এসে বার্তা নিতিন নবীনের
Humayun Kabir | উপনির্বাচনের আগে হুমায়ুনের মুখে মুখ্যমন্ত্রীর মৃত্যু-কামনা! দায়ের হল অভিযোগ
Thalapathy Vijay TVK | থলপতি বিজয়ের TVK প্রথম কার্যালয় খুলল পশ্চিমবঙ্গে
Chaos in SRFTI | ছাত্রছাত্রীদের একাংশের সঙ্গে আয়োজকদের সংঘাত। SRFTI-এ সংঘর্ষ |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget