এক্সপ্লোর

Sheikh Shahjahan: অবশেষে গ্রেফতার শেখ শাহজাহান, ৫৫ দিন পর পুলিশের জালে 'সন্দেশখালির ত্রাস'

Seikh Shahjahan Arrested: এতদিন লুকিয়ে ছিলেন সন্দেশখালির ত্রাস শেখ শাহজাহান? অবশেষে ৫৫দিন পরে গ্রেফতার

কলকাতা: অবশেষে গ্রেফতার শেখ শাহজাহান (Sheikh Shahjahan)। ৫৫ দিন পরে গ্রেফতার শেখ শাহজাহান। গ্রেফতারিতে বাধা নেই, হাইকোর্টে (Calcutta High Court) বলার পরে গ্রেফতার। ৫ জানুয়ারি, শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়ে আক্রান্ত ইডি (ED)। এতদিন লুকিয়ে ছিলেন সন্দেশখালির ত্রাস শেখ শাহজাহান? অবশেষে ৫৫দিন পরে গ্রেফতার সন্দেশখালিকাণ্ডের (Sandeshkhali Case) 'মাস্টারমাইন্ড'।  ১২টার পর আদালতে পেশের প্রক্রিয়া শুরু হবে। ঠিক কখন, কোথা থেকে গ্রেফতার করা হয়েছে তাকে তা পুলিশের তরফে এখনও জানা যায়নি । 

জানা গিয়েছে, দুপুরের পর থেকে শেখ শাহজাহানের টাওয়ার লোকেশন ট্র্যাক করেই শুরু হয় তল্লাশি। আজ ভোরেই বিশাল পুলিশ বাহিনী নিয়ে গ্রেফতার করা হয় শেখ শাহজাহানকে। বসিরহাট আদালতে পেশ করা হবে। 

ক্ষোভের আগুনে জ্বলছিল সন্দেশখালি। মুখে মুখে কেবলই একটাই নাম শেখ শাহজাহান। তাঁকে গ্রেফতারির দাবি তুলেই অশান্ত হয়েছিল সন্দেশখালি। এই প্রেক্ষাপটে CBI, ED এবং রাজ্য পুলিশ যে কেউ গ্রেফতার করতে পারবে শেখ শাহজাহানকে। বুধবার ফের জানিয়ে দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। অ্যাডভোকেট জেনারেল এদিন বলেন, আমরা যদি শেখ শাহজাহানকে গ্রেফতার করতে পারি, তাহলে আমাদের দেখাতে হবে কোন মামলায় তাঁকে গ্রেফতার করা হল। তখন প্রধান বিচারপতি বলেন, তার মানে আপনারা জানেন যে তিনি কোথায় আছেন। 

প্রসঙ্গত, রবিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, শেখ শাহজাহানকে আড়াল করছে বিচারব্যবস্থা। তৃণমূল নেতা বলেছিলেন, হাইকোর্ট যদি, বিচারব্যবস্থা যদি রাজ্য পুলিশ প্রশাসনের হাত পা বেঁধে দেয়, এফআইআর স্থগিত করে দেয়, তাহলে পুলিশ অ্যারেস্ট করবে কোথা থেকে। 

আরও পড়ুন, ফের নিশানায় সংবাদমাধ্যম, এবিপি আনন্দর সাংবাদিক প্রকাশ সিন্হার বাড়িতে পুলিশ

এর পরেরদিনই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম বলেছিলেন, শেখ শাহজাহানকে গ্রেফতার করার ক্ষেত্রে আদালতের কোনও স্থগিতাদেশ নেই। বুধবার ফের একবার আদালতের অবস্থান স্পষ্ট করে দিলেন প্রধান বিচারপতি। বলেন, কিছু ব্যক্তি এই ধারণা তৈরি করেছিলেন যে আদালত শেখ শাহাজাহানকে রক্ষা করছে। তাই আমরা এটা পরিষ্কার করে বলছি যে তাঁর গ্রেফতারির ওপর কোনও স্থগিতাদেশ নেই। রাজ্য পুলিশ তাঁকে গ্রেফতার না করে তার দায় এড়াতে পারে না।  

অবশেষে বৃহস্পতিবার ভোরে সন্দেশখালির 'বেতাজ বাদশা'কে গ্রেফতার করল পুলিশ। 

 

 

 

 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
News Live Update : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

CJP Protest Delhi: নয়ডা বর্ডারেও নিরাপত্তার চাদর, মোতায়েন প্রচুর মহিলা পুলিশ | Noida | ABP Ananda
CM Suvendu Adhikari:
CJP Protest Delhi:
Mamata Banerjee News: মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল Delhi Police | CJP Protest
Weather News : পুজোর সময় কি ফের বিগড়ে যেতে পারে বরুণ দেবের মেজাজ? কী বলছে হাওয়া অফিস? | Durga Puja

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget