এক্সপ্লোর

Sandeshkhali Chaos: সন্দেশখালিকাণ্ডের জের, কেন্দ্রীয় বাহিনী চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি ED-র

ED: এতদিন CBI-এর জন্য বরাদ্দ কেন্দ্রীয় বাহিনীকেই নিজাম প্যালেস থেকে ED-র অভিযানে পাঠানো হত।

প্রকাশ সিনহা, কলকাতা: সন্দেশখালিতে (SandeshKhali Chaos) দফায় দফায় বেপরোয়া হামলার ঘটনার পর আরও সতর্ক। নিরাপত্তা জোরদার করার আবেদন। এবার এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রকে চিঠি পাঠাল ED। 

কেন্দ্রীয় বাহিনী চেয়ে চিঠি: সন্দেশখালি ও বনগাঁয় ED-র ওপর হামলার ঘটনায় আগেই CGO কমপ্লেক্সে ED-র দফতরের নিরাপত্তা বাড়ানো হয়েছে। CRPF জওয়ানের সংখ্যা ১৫ থেকে বাড়িয়ে করা হয়েছে ৩০। এতদিন CBI-এর জন্য বরাদ্দ কেন্দ্রীয় বাহিনীকেই নিজাম প্যালেস থেকে ED-র অভিযানে পাঠানো হত। এবার নিজেদের জন্য এক কোম্পানি CRPF চেয়েছে ED। সন্দেশখালিকাণ্ডের পর ED-র ডেপুটি ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরদের নিরাপত্তায় একজন করে CRPF জওয়ান মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যেই নিরাপত্তা নিয়ে CRPF-এর আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন ED-র উচ্চপদস্থ আধিকারিকরা।          

রেশন দুর্নীতিকাণ্ডে গত ৫ জানুয়ারি তৃণমূল নেতা শেখ শাহজাহনের বাড়িতে ইডির অভিযান ঘিরে রণক্ষেত্রে চেহারা নেয় উত্তর ২৪ পরগনার সন্দেশখালি। আক্রান্ত হন ইডি আধিকারিকরা। ওই রাতেই রেশন দুর্নীতিকাণ্ডে বনগাঁয় গিয়ে আরও একবার হামলার মুখে পড়ে ED। তারপর ৬ জানুয়ারি থেকে বাড়ানো হয় সল্টলেকের CGO কমপ্লেক্সের নিরাপত্তা। ধাপে ধাপে আনা হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। আর এবার নিজেদের জন্য এক কোম্পানি CRPF চায় ED। 

এই দুই ঘটনার প্রেক্ষিতে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছিল ইডি। প্রেস বিবৃতিতে কেন্দ্রীয় এজেন্সি দাবি করেছিল, সকাল ৮.৪৬-এ বনগাঁ পুলিশকে ইমেল করে অভিযানের কথা জানানো হয়েছিল। এরপর বিকেল চারটে নাগাদ SP-র সঙ্গে ফোনে যোগাযোগ করে, পর্যাপ্ত বাহিনী চাওয়া হয়। তারপরও ভিড় জমতে দেওয়া হয় এবং রাত সাড়ে এগারোটার সময় ED-র ওপর হামলা চালানো হয়। পাশাপাশি সন্দেশখালির ঘটনা নিয়েও ED-র প্রেস বিবৃতিতে দাবি করা হয়েছিল, তাদের তরফে খুনের চেষ্টার অভিযোগ জানানো সত্ত্বেও পুলিশ FIR-এ সেই ধারা রাখেইনি। আক্রান্ত ED-র বিরুদ্ধে জামিন অযোগ্য় ধারায় মামলা হলেও, ED-র অভিযোগের ভিত্তিতে রুজু হওয়া মামলায় দেওয়া হয়েছে বেশিরভাগই জামিনযোগ্য় ধারা।                   

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Dilip Ghosh: মেদিনীপুরে রামমন্দিরে কর্মসূচিতে বাধা, তৃণমূলের বিরুদ্ধে সরব দিলীপ ঘোষ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচি প্রত্যাহার CJP-র
যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচি প্রত্যাহার CJP-র
Kunal Ghosh Arrested : গ্রেফতার কুণাল ঘোষ, লালবাজারের পথে মমতা...
গ্রেফতার কুণাল ঘোষ, লালবাজারের পথে মমতা...
Pankaj Dutta : প্রয়াত IPS পঙ্কজ দত্তকে থানায় ডেকে যারপরনাই হেনস্থা, পুলিশ আধিকারিকদের সাসপেন্ড করলেন মুখ্যমন্ত্রী
প্রয়াত IPS পঙ্কজ দত্তকে থানায় ডেকে যারপরনাই হেনস্থা, পুলিশ আধিকারিকদের সাসপেন্ড করলেন মুখ্যমন্ত্রী
Professor Arrested: ছাত্রীদের বারবার কুপ্রস্তাব, অশালীন আচরণের অভিযোগ, গ্রেফতার কলেজের ভূগোল অধ্যাপক
ছাত্রীদের বারবার কুপ্রস্তাব, অশালীন আচরণের অভিযোগ, গ্রেফতার কলেজের ভূগোল অধ্যাপক

ভিডিও

Abhishek Banerjee: ২৫ লক্ষ টাকা তোলার দাবি, না দিলে রিসর্ট ভাঙচুরের হুমকি, অভিযোগের পাহাড়ে সেবাশ্রয়
Suvendu Adhikari | 'মামলাগুলিতে গুন্ডাদমন আইন প্রয়োগ করা হয়েছে', ধর্মতলাকাণ্ডে হুঙ্কার মুখ্যমন্ত্রীর
Birbhum News: বীরভূমে NIA অভিযান, প্রচুর বিস্ফোরকের হদিশ | NIA Raid | ABP Ananda
Burdwan Medical College | 'কলেজ ক্যাম্পাস, হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা'। নয়া অ্যাডভাইজ়ারি
CJP Protest in Delhi | ইস্তফা দেবেন ধর্মেন্দ্র প্রধান? যন্তর মন্তর জুড়ে আজ কী ছবি? ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget