এক্সপ্লোর

Anurag Thakur On Sandeshkhali: 'বাংলায় শুধু মহিলারা নয়, সংবাদমাধ্যমও সুরক্ষিত নয়' মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর

Sandeshkhali Chaos:সন্দেশখালিতে সাংবাদিক সন্তু পানকে গ্রেফতার করা হয়েছিল।

কলকাতা: সন্দেশখালিতে (Sandeshkhali Chaos) সংবাদমাধ্যমের উপর আক্রমণের ঘটনায় এবার সরব হলেন কেন্দ্রীয় তথ্যসম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur)। নিন্দনীয় ঘটনা বলে মন্তব্য করলেন তিনি। পাশাপাশি এরাজ্যে সংবাদমাধ্যমের সুরক্ষা মমতা বন্দ্যোপাধ্যায়কে (CM Mamata Banerjee) নিশ্চিত করতে হবে বলেও মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী।

কী বললেন কেন্দ্রীয় মন্ত্রী?

সন্দেশখালি নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। মহিলাদের উপর অত্যাচার, ধর্ষণ থেকে একেক পর এক অভিযোগ সামনে এসেছে। যা নিয়ে সরব হয়েছেন বিরোধীরা। সন্দেশখালির আঁচ পৌঁছে গিয়েছে দিল্লিতেও। সরব হয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব থেকে কেন্দ্রীয় মন্ত্রীও। এই আবহে সন্দেশখালি থেকেই সাংবাদিক গ্রেফতারের মতো ঘটনাও ঘটেছে। যা নিয়ে এবার কড়া ভাষায় রাজ্যকে আক্রমণ করলেন কেন্দ্রীয় তথ্যসম্প্রচার মন্ত্রী। এদিন অনুরাগ ঠাকুর বলেন, 'সন্দেশখালির সন্দেশ দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। বাংলায় শুধু মহিলারা নয়, সংবাদমাধ্যমও সুরক্ষিত নয়। সন্দেশখালিতে যেভাবে সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করা হয়েছে, তা নিন্দনীয়। সংবাদমাধ্যমের স্বাধীনতা বজায় রাখা সরকারের দায়িত্ব। সংবাদমাধ্যমের উপর আক্রমণ যেন ভবিষ্য়তে না হয়, সেটা নিশ্চিত করুন মমতা বন্দ্যোপাধ্যায়।'

চলতি সপ্তাহেই রিপোর্টিং করার সময়ই রিপাবলিক বাংলার সাংবাদিক সন্তু পানকে বেনজিরভাবে গ্রেফতার করে পুলিশ। বসিরহাটের এসপি-র দাবি করেছিলেন, এক মহিলার অভিযোগের প্রেক্ষিতে গ্রেফতার করা হয়েছে সাংবাদিক সন্তু পানকে। তদন্ত প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে গ্রেফতারি মামলায় সাংবাদিক সন্তু পানের জামিন মঞ্জুর করে হাইকোর্ট। এবার সন্দেশখালিতে সাংবাদিকের উপর আক্রমণের প্রসঙ্গে উঠে এল কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্যেও।                           

এর আগে সন্দেশখালি ইস্যু নিয়ে সরব হয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করেছেন রবিশঙ্কর প্রসাদ। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বলেন, 'সন্দেশখালি ইস্যুতে মারাত্মক আকারম নিচ্ছে। শেখ শাহজাহানকে কেন গ্রেফতার করা হচ্ছে না তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি। রবিশঙ্কর প্রসাদ বলেন, 'মমতাজি এখনও তাঁকে আড়াল করছেন? কেন, কী লুকোতে চান এবং কেন লুকোতে চান? একজন মহিলা মুখ্যমন্ত্রী নিজের রাজনৈতিক স্বার্থরক্ষার জন্য মহিলাদের সম্মান নিয়ে খেলছেন! কেন?'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।                

আরও পড়ুন: South Bengal Weather: পারদ চড়তেই স্বস্তির খবর, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

সেরা শিরোনাম

JP Nadda Convoy Attack : নাড্ডার কনভয়ে বিপজ্জনক হামলা, পুরনো মামলায় গ্রেফতার ডায়মন্ড হারবারের আরেক তৃণমূল নেতা
নাড্ডার কনভয়ে বিপজ্জনক হামলা, পুরনো মামলায় গ্রেফতার ডায়মন্ড হারবারের আরেক তৃণমূল নেতা
Weather Update : সাইক্লোন গেলেও চলবে বৃষ্টি ? কালীপুজোর আগে কী জানাল আবহাওয়া অফিস ?
সাইক্লোন গেলেও চলবে বৃষ্টি ? কালীপুজোর আগে কী জানাল আবহাওয়া অফিস ?
Kharagpur Station: প্ল্যাটফর্মে ৫০০ টাকার পাহাড়, কোটি টাকা গুনতে গুনতে ক্লান্ত মেশিন, কোথায় যাচ্ছিল এই টাকা?
প্ল্যাটফর্মে ৫০০ টাকার পাহাড়, কোটি টাকা গুনতে গুনতে ক্লান্ত মেশিন, কোথায় যাচ্ছিল এই টাকা?
Dhrubajyoti Basu arrested : ইন্দ্রনীল সেনের পরে এবার গ্রেফতার প্রাক্তন টালা প্রত্যয় কর্তা
ইন্দ্রনীল সেনের পরে এবার গ্রেফতার প্রাক্তন টালা প্রত্যয় কর্তা

ভিডিও

BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা
Assam Encounter News : বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত | ABP Ananda
CM Suvendu Adhikari : 'পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে', পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget