এক্সপ্লোর

BJP Khalistani Comment : 'মোদি বা শাহ ক্ষমা চান', IPS অফিসারকে 'খালিস্তানি' বলায় তোলপাড়, বিজেপি-অফিসের সামনেই শিখদের মিছিল

Sikh Community Protest: বিজেপির বিরুদ্ধে পথে নামলেন পাঞ্জাবি সমাজের সদস্যরা। মুরলীধর সেন লেনে বিক্ষোভ ।

সঞ্চয়ন মিত্র, কলকাতা : সন্দেশখালিতে আইপিএস অফিসারকে খালিস্তানি বলে মন্তব্য করার অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। মন্তব্য় শুনে ক্ষোভে ফেটে পড়লেন IPS অফিসার যশপ্রীত সিং। নিজের কর্তব্যে অবিচল থেকে তিনি  প্রশ্ন তোলেন, 'একজন পুলিশ অফিসার, যিনি পাগড়ি পরে আছেন, তাঁকে আপনি খালিস্তানি বলছেন?' এই ঘটনাকে হাতিয়ার করে বিজেপির উদ্দেশে আক্রমণ শানান অন্যান্য রাজনৈতিক দলের নেতারা। আর এবার বিজেপির বিরুদ্ধে পথে নামলেন পাঞ্জাবি সমাজের সদস্যরা।

 এর পর, মঙ্গলবারই মুরলীধর সেন লেনে বিজেপি পার্টি অফিসের সামনে, বিক্ষোভ দেখান শিখ ধর্মাবলম্বীদের একাংশ। বিক্ষোভকারী গুরমিত সিংহ বলেন, ' আমরা চাই এই নিয়ে একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ক্ষমা চান।' বুধবারও  মহাত্মা গাঁধী রোডের গুরুদ্বার থেকে মিছিল করেন তাঁরা। মুরলিধর সেন লেনে বিজেপি অফিসের সামনে বিক্ষোভ দেখান পাঞ্জাবি মানুষরা। 

'খালিস্তানী' মন্তব্যের  প্রতিবাদ করে মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনার একটি ভিডিও পোস্ট করেন। সেই সঙ্গে লেখেন, 'সোশাল মিডিয়ায় এই ভিডিও পোস্ট করে মমতা বন্দ্য়োপাধ্যায় লেখেন, ' আজ বিজেপির নির্লজ্জ বিভাজনের রাজনীতি সাংবিধানিক সীমা পেরিয়ে গেছে। বিজেপির মতে, যারা পাগড়ি পরেন তাঁরা সবাই খালিস্তানি।' যদিও, এই অভিযোগ অস্বীকার করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, পাকিস্তানি, খালিস্তানি এইসব জিনিস তো আমাদের বলার দরকার হয় না।  পাশাপাশি, তিনি এও অভিযোগ করেন, কর্তব্যরত আইপিএস মুখ্যমন্ত্রীর কাছে নম্বর বাড়ানোর জন্য এসব করছে। 

তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন,'পুলিশ সংযত ভূমিকা পালন করেছে। বিজেপি এইগুলো করে বলেই তো, ওই অফিসারের উচিত ছিল ওইখান থেকে সবকটাকে ধরে তুলে বের করে দেওয়া।  ' 

মঙ্গলবার সন্দেশখালি যাওয়ার পথে, ধামাখালিতে শুভেন্দু অধিকারীকে আটকায় পুলিশ। সেখানেই বচসার সময় আইপিএস অফিসারকে খালিস্তানি বলে মন্তব্য করার অভিযোগ ওঠে। তারপরই এই নিয়ে কর্তব্যরত আইপিএস ও বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের মধ্যে তরজা শুরু হয়।  

আরও পড়ুন, শাঁখ, উলুতে সন্দেশখালিতে পা, 'কাঁদনি মা কাঁদনি' বৃদ্ধাকে বুকে টানলেন শুভেন্দু                                 

এই ইস্য়ুতে সরব হয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও। সোশাল মিডিয়ায় তিনি লিখেছেন,' রাজনীতির বাজার সাজাতে গিয়ে, বিজেপি যে ঘৃণার চাষ করছে, তার বিষ সমাজে ছড়িয়ে পড়েছে। এই বিষে অন্ধ হয়ে যাওয়া লোকজন না কৃষক দেখছে, না জওয়ান, না খাকির সম্মান। দেশ IPS অফিসার যশপ্রীত সিংহের সঙ্গে আছে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
PM Modi NCPI Meet: দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ- সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ?
দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ-সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ? "কারও জন্য় দরজা খোলা হয়নি.."
PM Modi: যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget