এক্সপ্লোর

Sandeshkhali Chaos: ICDS সেন্টারের পরিষেবা ফিরিয়ে দেওয়ার দাবি, বেড়মজুরে বিক্ষোভ স্থানীয়দের

Sandeshkhali Update: মঙ্গলবারের সকালেও বদলাল ছবি না। ফের উত্তপ্ত সন্দেশখালির বেড়মজুর। সকাল থেকে দম্বলপাড়ায় মহিলাদের বিক্ষোভ।

অনির্বাণ বিশ্বাস, সন্দেশখালি: সন্দেশখালির বেড়মজুরে নতুন করে বিক্ষোভ (Sandeshkhali Protest)। এবার ICDS সেন্টারের পরিষেবা ফিরিয়ে দেওয়ার দাবিতে সরব স্থানীয় মহিলারা। অভিযোগ, ICDS সেন্টারে ছেলে-মেয়েরা পড়াশোনা করতে পারে না বলে। 

ফের বিক্ষোভ সন্দেশখালিতে: মঙ্গলবারের সকালেও বদলাল ছবি না। ফের উত্তপ্ত সন্দেশখালির বেড়মজুর। সকাল থেকে দম্বলপাড়ায় মহিলাদের বিক্ষোভ। ICDS কেন্দ্রের মধ্যে গোয়াল ঘর, পশুপালন করা হচ্ছে, শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে গ্রামের শিশুরা। এই অভিযোগ নিয়ে সরব হয়েছেন দম্বলপাড়ার মহিলারা। তাঁদের অভিযোগ, ICDS কেন্দ্রের জবরদখল করা নিয়ে নালিশ জানাতে গেলে শেখ শাহজাহান, শেখ সিরাজউদ্দিনের কথা বলে হুমকি দিতেন বেড়মজুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন প্রধান তপন সর্দার।        

কী অভিযোগ স্থানীয়দের?

গত কয়েকদিন ধরে দফায় দফায় উত্তপ্ত হয়েছে বেড়মজুর। শিক্ষামন্ত্রীর কাছে ICDS সেন্টারের পরিষেবা ফিরিয়ে দেওয়ার আর্জি জানাচ্ছেন ওই এলাকার বাসিন্দারা। বিক্ষোভকারী এক মহিলা বলেন, "আমরা অনুরোধ করছি গোয়াল ঘর ওখান থেকে সরিয়ে দেওয়া হোক। শিক্ষামন্ত্রীকে বলছি এটা যেন পরিষ্কার করে দেয়। ভালভাবে চলুক। আমরা শান্তিতে বাঁচতে চাই। তপন সর্দারের কাছে বলে হুমকি দেয়। বলে সিরাজকে জানিয়ে দেব। আমাদের সন্তানরা যেন ওখানে গিয়ে পড়াশোনা করতে পারে এটাই চাই।''

শুক্রবার থেকে বিক্ষোভের আঁচে তেতে রয়েছে বেড়মজুর। এলাকাবাসীকে শান্ত করতে, দফায় দফায় সেখানে যাচ্ছেন পুলিশ কর্তারা। গত রবিবার পুলিশ পৌঁছতেই ফের বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসী মহিলারা। গ্রামবাসীরা অভিযোগ করেন, অভিযোগ জানাতে গেলেও, উল্টে কেস দিয়ে দেওয়া হচ্ছে। একইভাবে সোমবারও উত্তেজনা ছড়ায় ওই এলাকায়।  তৃণমূলের নব নিযুক্ত যুগ্ম অঞ্চল আহ্বায়ক হলধর আড়ির বাড়ি লাগোয়া খড়ের গাদায় আগুন লাগিয়ে দেওয়া হয়। ধৃত তৃণমূল নেতা অজিত মাইতির বাড়ির কাছেই হলধরের বাড়ি। অজিত মাইতিকে অঞ্চল সভাপতির পদ থেকে সরানোর পর গতকালই হলধর আড়ি ও শক্তিপদ রাউতকে বেড়মজুর ১ নম্বর অঞ্চলে যুগ্ম আহ্বায়ক পদে নিযুক্ত করা হয়। যদিও স্থানীয়দের দাবি, নজর ঘোরাতে তৃণমূল নেতা নিজেই তাঁর খড়ের গাদায় আগুন লাগিয়েছেন। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: South Bengal Weather: মঙ্গলের সকালে মুখভার আকাশের, দফায় দফায় ভিজবে দক্ষিণবঙ্গ

সেরা শিরোনাম

Durga Puja Weather Update: দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
Oppositions Rally :
"যে যে রাজ্যে BJP হেরেছে, সেখানেও কারচুপি হয়েছে..", ? জ্ঞানেশ কাণ্ডের পর এবার বড় দাবি বিজেপি নেতার
News Live Update : জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে ১১ জনের নাম, কাল হতে পারে শুনানি
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে ১১ জনের নাম, কাল হতে পারে শুনানি
Voter List: ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের
ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের

ভিডিও

Congress Protest: ললিত গ্রেট ইস্টার্ন থেকে লোকভবন পর্যন্ত কংগ্রেসের প্রতিবাদ মিছিল |
Abhishek Banerjee: বুধবার সকাল ১০টায় ফের হাজিরার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পুলিশের
Durga Puja 2026: মণ্ডপে মণ্ডপে থিমের চমক, এবছর কেমনভাবে সেজে উঠেছে সুরুচি সঙ্ঘ আর বেহালা নূতন দল?
Supreme Court: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল রাহুল গান্ধীর লিগ্যাল টিমের
Congress Rally: মান্ডি হাউস থেকে সুপ্রিম কোর্টের দিকে এগোচ্ছে INDI জোটের মিছিল, মোতায়েন পুলিশ বাহিনী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget