এক্সপ্লোর

Sukanta Majumder at Sandeshkhali: সন্দেশখালিতে অবস্থান ঘিরে ধুন্ধুমার, আটক সুকান্ত মজুমদার

এদিন সন্দেশখালি থানায় ঢোকার চেষ্টা করেন বিজেপি রাজ্য সভাপতি। কিন্তু তাঁকে বাধা দেওয়া হয়। এরপর থানার বাইরেঅ অবস্থানে বসেন সুকান্ত মজুমদার।

সন্দেশখালি: সন্দেশখালি থানার (Sandeshkhali Police Station) সামনে থেকে সুকান্ত মজুমদারকে (Sukanta Majumder Detained) তুলে দিল পুলিশ। আটক করা হল বিজেপি রাজ্য সভাপতিকে। 

তুলে দেওয়া হল সুকান্ত মজুমদারকে: একদিকে ৪৯ দিন ধরে অধরা শেখ শাহজাহান। আরেক দিকে ফেরার তৃণমূল নেতার বাহিনীর বিরুদ্ধে জমেছে নালিশের পাহাড়।  ৯ দিন পর শেষ পর্যন্ত সন্দেশখালি পৌঁছন সুকান্ত মজুমদার। প্রথমে বাধার মুখে পড়লেও শেষ পর্যন্ত জেলবন্দি বিজেপি নেতার বাড়িতে যান তিনি। সেখান থেকে সন্দেশখালি থানায় যেতেই তুলকালাম বাধে। তাঁকে আটকে দেয় পুলিশ। থানায় ঢুকতে না পেরে বাইরেই বসে পড়েন সুকান্ত মজুমদার সহ বিজেপি নেতৃত্ব। সুকান্ত মজুমদার হুঁশিয়ারি দেন, শেখ শাহজাহানকে গ্রেফতার করা পর্যন্ত থানার বাইরেই অবস্থান চালিয়ে যাবেন। কিন্তু এক ঘণ্টা পেরোতে না পেরোতেই বদলে যায় ছবিটা। পুলিশ এসে তুলে দেয় বিজেপি রাজ্য সভাপতি সহ বিজেপি নেতৃত্বকে। ১৪৪ ধারা দেখিয়ে রীতিমতো টেনে হিঁচড়ে তুলে দেওয়া হয়। পুলিশের বোটে নিয়ে যাওয়া হয় তাঁকে। সংবাদমাধ্যমকে আটকে দেওয়া হয় জেটিতেই। এই পরিস্থিতিতে থানার বাইরে জুতো নিয়ে বিক্ষোভ দেখান স্থানীয় মহিলারা।

পুলিশের বোটে ধামাখালি পর্যন্ত নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হয় বিজেপি রাজ্য সভাপতিকে। সুকান্ত মজুমদার বলেন, "জোরকে অবস্থান তোলা হল। রাতভর অবস্থানের কর্মসূচি ছিল। বিজেপিকে পুলিশ ভয় পাচ্ছে। পুলিশ চায় না সত্যি সামনে আসুক। বিরোধীদের উপর বিশেষত বিজেপির উপরই অত্যাচার করতে পারে পুলিশ। বাকি কিছু পারে না। শেখ শাহজাহানকে ধরার সময় পুলিশের এই সক্রিয়তা দেখা যায় না। এই থানার আইসি এবং এসপি-র কল রেকর্ড চেক করা উচিত। তাহলেই শেখ শাহজাহানের খোঁজ পাওয়া যাবে। গ্রেফতার করা হয়েছে। নদীর মাঝে নিয়ে গিয়ে রাখা হল। মিডিয়াকে আসতে দেওয়া হল না। আমাকে গ্রেফতার করে পিআর বন্ডে সই করে ছাড়া হয়েছে। আমার জুতো পরতে দেওয়া হয়নি। নিরাপত্তারক্ষীর জামা ছিঁড়ে দেওয়া হয়েছে।''                        

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।        

আরও পড়ুন: Anurag Thakur On Sandeshkhali: 'বাংলায় শুধু মহিলারা নয়, সংবাদমাধ্যমও সুরক্ষিত নয়' মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর

সেরা শিরোনাম

Weather Update: সক্রিয় মৌসুমি বায়ু, হলুদ সতর্কতা জারি, দক্ষিণবঙ্গের এই ৮ জেলায় বজ্রবিদ্যুৎ-বর্ষণের পূর্বাভাস
সক্রিয় মৌসুমি বায়ু, হলুদ সতর্কতা জারি, দক্ষিণবঙ্গের এই ৮ জেলায় বজ্রবিদ্যুৎ-বর্ষণের পূর্বাভাস
News Live: রাজ্য পুলিশের STF-এর জালে দেবরাজ চক্রবর্তী
রাজ্য পুলিশের STF-এর জালে দেবরাজ চক্রবর্তী
Debraj Chakraborty Arrested: গ্রেফতার দেবরাজ চক্রবর্তী, খবর পেতেই উৎসব শুরু BJP কর্মীদের, ফাটানো হল বাজি, চলল মিষ্টিমুখও
গ্রেফতার দেবরাজ চক্রবর্তী, খবর পেতেই উৎসব শুরু BJP কর্মীদের, ফাটানো হল বাজি, চলল মিষ্টিমুখও
CM Suvendu Adhikari: মহিলাদের বিনামূল্যের সরকারি বাস পরিষেবা নিয়ে নতুন নিয়ম ঘোষণা মুখ্যমন্ত্রীর, সঙ্গে রাখতে হবে এই কার্ড ?
মহিলাদের বিনামূল্যের সরকারি বাস পরিষেবা নিয়ে নতুন নিয়ম ঘোষণা মুখ্যমন্ত্রীর, সঙ্গে রাখতে হবে এই কার্ড ?

ভিডিও

Aparupa Poddar: 'রামনবমীর মিছিলে হামলায় উস্কানি দিয়েছিল সাকিরই', দাবি NIA-র
Debraj Chakraborty : গ্রেফতার দেবরাজ চক্রবর্তী, বাগুইয়াটিতে বাজি ফাটিয়ে উচ্ছ্বাস
Ritabrata Banerjee : কার তৃণমূল 'আসল'? দাবিদাওয়া সুনিশ্চিতে 'ফুল বেঞ্চের' সঙ্গে বৈঠক ঋতব্রতদের
Debraj Chakraborty : ১৩০০ কোটি টাকার সম্পত্তি দেবরাজের? গ্রেফতারির পর বড় অভিযোগ তরুণজ্যোতির
Humayun Kabir : মুখ্যমন্ত্রীর 'আল্টিমেটাম', হুমায়ুনের বাড়িতে পুলিশ! ধরাল নোটিস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India vs England: ১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
Bangladesh News : বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
Awas Yojana: ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
Abhishek Banerjee: অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
Kylian Mbappe: ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
France vs Sweden: জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
School Teacher: এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Embed widget