এক্সপ্লোর

Suvendu Adhikari : মমতার 'দুষ্টু লোক' সাবধানবাণীর পাল্টা, সন্দেশখালিতে শুভেন্দু বললেন কে 'সবচেয়ে বড় দুষ্টু লোক'

মঙ্গলবার সন্দেশখালি গিয়ে সরাসরি মুখ্যমন্ত্রীকেই চ্যালেঞ্জ করলেন বিরোধী দলনেতা। বললেন, কে দুষ্টু লোক জানেন? উত্তরটাও দিয়েদিলেন তিনিই। 

সোমবার শাহজাহান কাণ্ডের এক বছরের মাথায় সন্দেশখালিতে পা রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে সন্দেশখালি একবছর আগেই শাসকদলের বিরুদ্ধে মহিলাদের নেতৃত্বে সরব হয়েছিল, সেই মহিলাদের উদ্দেশ্যেই তিনি বলেন, 'কোনও দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না। কেউ ডাকল আর চলে গেলেন, সেটাও যাবেন না।' এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধীরা। বিরোধীরা প্রশ্ন তোলেন, 'অভিযোগ তো উঠেছিল তৃণমূল নেতাদের বিরুদ্ধে। তাহলে মুখ্য়মন্ত্রী তাঁদের নিয়ে কিছু না বলে, মহিলাদের উদ্দেশে বার্তা দিলেন কেন?' আর ঠিক তার পরদিন , মঙ্গলবার সন্দেশখালি গিয়ে সরাসরি মুখ্যমন্ত্রীকেই চ্যালেঞ্জ করলেন বিরোধী দলনেতা। বললেন, কে দুষ্টু লোক জানেন? উত্তরটাও দিয়েদিলেন তিনিই। 

সোমবারই মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দেন শুভেন্দু অধিকারী। পুলিশের অনুমতি ছাড়াই মুখ্যমন্ত্রীর পাল্টা সভা করেন তিনি মঙ্গলবার। 
লোকসভা ভোটের সন্দেশখালি আন্দোলন ঘুম কেড়ে নিয়েছিল শাসকদলের। কিন্তু সব হিসেব উল্টে দিয়ে বসিরহাট লোকসভা আসনে সন্দেশখালির প্রতিবাদী মুখ রেখা পাত্রকে প্রার্থী করেও বাজি জিততে পারেনি বিজেপি। জয়ী হয় তৃণমূল। তারপর আবার সন্দেশ খালিতে গিয়ে তৃণমূলকে হারানোর কথা বললেন শুভেন্দু অধিকারী। বললেন, 'ভুলে যেতে বলেছেন আপনি, এখানকার লোক ভুলবে না, আমিও ভুলব না। এরাজ্যে বিজেপি সরকার হলে, সন্দেশখালির ঘটনায় কমিশন বসবে। মমতা আপনাকেও জেলে পাঠাবে বিজেপি। বদলা তো নেব, সুদ-সহ নেব। আইন মেনে নেব। সংবিধানের মধ্যে থেকে নেব।' 

মুখ্যমন্ত্রী সোমবার বলেছিলেন, 'সবাই ভাল থাকবেন। আর মিলেমিশে থাকবেন। কোনও দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না।' আর পাল্টা শুভেন্দু বললেন, 'রেখা-মাম্পিরা না লড়লে ওই মাঠ শাহজাহানের নামেই থাকত। সবথেকে বড় কেউ যদি দুষ্টু লোক থাকে, তিনি আর কেউ নন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি'  

সন্দেশখালির মানুষকে তিনি বলেন, সংখ্যালঘু ভোট ছাড়াই বিজেপি ক্ষমতায় আসবে। ' আমাকে হারাতে গেছিল, আমি হারিয়ে পাঠিয়ে দিয়েছি। এবারে আপনারা করবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। আপনি এক কোটি টাকা দিলেও, কোনও হিন্দু পরিবার, জনজাতি পরিবার আপনাকে ভোট দেবে না।  আমি জিতেছি, আমার ভাইকে জিতেয়েছি, অভিজিৎ গাঙ্গুলিকে জিতিয়েছি। এত অত্যাচার, সরবেড়িয়া, এত নেকাতে জেলা ঢুকিয়েছিল। ভোটের আগের দিন। বহু বুথে হিনদু ভোট দিতে পারেনি। সন্দেশখালিতে রেখাকে আপনারা সাত হাজার ভোটে জিতিয়েছেন। সন্দেশখালি যে পথ দেখিয়েছে, আগামী দিনে পশ্চিমবঙ্গ সেই পথে হাঁটবে। কৃষ্ণ কৃষ্ণ হরে হবে...'  

সব মিলিয়ে ফের নতুন বছর শুরুর আগেই , প্রায় এক বছরের মাথায় সন্দেশখালি সরগরম । 

আরও পড়ুন :  ফের দুয়ারে সরকার, আপনার এলাকায় আছে ক্যাম্প? এভাবেই খুঁজে নিন মোবাইলে

'

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ প্রত্যাহার? ক্ষমা চাইলেন অভিযোগকারিণী
স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ প্রত্যাহার? ক্ষমা চাইলেন অভিযোগকারিণী
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা
Awas Yojana: এখনও পাননি সরকারের দেওয়া ৬০ হাজার টাকা? ১০ লক্ষের পর এবার কারা পাবেন দ্বিতীয় কিস্তি, জানুন পুরো আপডেট
এখনও পাননি সরকারের দেওয়া ৬০ হাজার টাকা? ১০ লক্ষের পর এবার কারা পাবেন দ্বিতীয় কিস্তি, জানুন পুরো আপডেট
Bankura News: টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত
টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget