এক্সপ্লোর

Sandeshkhali Incident:সন্দেশখালিতে 'ভোলানাথের গাড়িতে ধাক্কা মারার পরে পালিয়েছিল সে..', অবশেষে পুলিশের জালে মূল অভিযুক্ত আলিম মোল্লা

Sandeshkhali Incident: সন্দেশখালিতে ভোলানাথ ঘোষের গাড়িতে ধাক্কার ঘটনায় অবশেষে পুলিশের জালে মূল অভিযুক্ত আলিম মোল্লা।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: সন্দেশখালিতে ভোলানাথ ঘোষের গাড়িতে ধাক্কার ঘটনায় অবশেষে পুলিশের জালে মূল অভিযুক্ত আলিম মোল্লা। গতকাল রাতে মিনাখাঁ থানা এলাকা থেকে আলিম মোল্লাকে গ্রেফতার করা হল। ১০ তারিখ শাহজাহান মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষের গাড়িতে ধাক্কা মারে একটি ট্রাক। মৃত্যু হয় তাঁর ছোট ছেলে ও গাড়ির চালকের। ১১ দিনে পরে মূল অভিযুক্তকে গ্রেফতার পুলিশের।

আরও পড়ুন, 'বাংলায় মতুয়া থেকে শুরু করে যারা আছেন..', SIR আবহে মোদির এবার কী বার্তা মুখ্যমন্ত্রীর ?

 আদালতে যাওয়ার মতো সাক্ষীর গাড়িতে ট্রাকের ধাক্কা, সাক্ষী প্রাণে বাঁচলেও, মৃত্য়ু হয়েছে তাঁর ছোট ছেলে ও গাড়ির চালকের।বাসন্তী হাইওয়েতে ভোলানাথ ঘোষের গাড়িতে ধাক্কা মারার পর থেকেই, বেপত্তা ছিল ঘাতক ট্রাকের চালক। কিন্তু, সেই সময় ট্রাকটি চালাচ্ছিলেন কে? যে ট্রাকের ধাক্কায় দু-দু'জনের প্রাণ চলে গেল,সেই ঘাতক ট্রাকের স্টিয়ারিংয়ে হাত ছিল কার? এই প্রেক্ষাপটেই যার নাম নিচ্ছেন পুত্রহারা ভোলানাথ ঘোষ,তিনিই হল আলিম মোল্লা।

এদিকে অভিযুক্ত আলিম মোল্লার স্ত্রী ও তৃণমূল সদস্য, আগারহাটি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের রোশনারা বিবির দাবি ছিল,   পরিকল্পনা করে বিজেপি পার্টি ফাঁসানোর চেষ্টা করছে। ভোলা ঘোষ তো প্রথমে বলছে যে, আমি দেখিনি কাউকে। তারপর (বুধবার দুপুর) ৩টের  সময় থেকে বলল কেন, ওকে পুরো পরিকল্পনা করে...।' যদিও শেষ রক্ষা হয়নি।

 গাড়িতে ধাক্কা পরেই ভোলানাথ ঘোষ অভিযোগ করেছেন, গাড়ি চালাচ্ছিলেন শাহজাহান ঘনিষ্ঠ আলিম মোল্লা। ন্যাজাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। পরিকল্পনা করে খুনের চেষ্টার অভিযোগও করেন তিনি। পুলিশ সূত্রে খবর, এর আগে FIR-এ নাম থাকা ধৃত নজরুল মোল্লা জেরায় জানিয়েছিল, ঘটনার আগের দিন রাতে আলিম, তার থেকে গাড়ির চাবি নিয়ে গোলাম হোসেন মোল্লাকে দেয়। এবার আলিমকে জেরা করে বিষয়টি স্পষ্ট করতে চায় পুলিশ।

সন্দেশখালিতে ED-র উপর হামলার ঘটনায় আলিম মোল্লার নাম CBI-এর চার্জশিটে রয়েছে। তাঁর নামে অ্যারেস্ট ওয়ারেন্টও জারি হয়েছে। ধৃত আলিম মোল্লার স্ত্রী রোশনারা বিবি আগারহাটি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য। আজ আলিম মোল্লাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে। ন্যাজাটকাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে হল পাঁচজন। তাদের মধ্যে ৩ জনের নাম নেই FIR-এ।

আগেই ধৃত গোলাম হোসেন মোল্লা জানিয়েছিল, সে চালকের আসনে ছিল। ভোলানাথ ঘোষের গাড়িতে ধাক্কা মারার জন্য লক্ষাধিক টাকা দেওয়া হয়েছিল বলেও দাবি করে সে। গাড়িতে ধাক্কা মারার পরে ধৃত কুদ্দুসের মোটর বাইকে করে পালায় সে। পুলিশ সূত্রে খবর, গোলাম হোসেন মোল্লার সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে আলিম মোল্লাকে। 

সেরা শিরোনাম

Chorbagan Stampede: চোরবাগানে মহাবিপর্যয়, ভবানীভবনে ডিজিপি, মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবের সঙ্গে জরুরি বৈঠকে মুখ্যমন্ত্রী
চোরবাগানে মহাবিপর্যয়, ভবানীভবনে ডিজিপি, মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবের সঙ্গে জরুরি বৈঠকে মুখ্যমন্ত্রী
Chorbagan Stampede : 'এতজনের অকালপ্রয়াণ...', চোরবাগান ঘটনা নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ, কী জানালেন ?
'এতজনের অকালপ্রয়াণ...', চোরবাগান ঘটনা নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ, কী জানালেন ?
Chorbagan Stampede: বিহার থেকে কলকাতায় সপরিবারে এসেছিলেন পুজো দেখতে, চোরবাগানে গিয়ে চোখের সামনে দেখলেন স্বামী ও শিশু সন্তানের মৃত্যু
বিহার থেকে কলকাতায় সপরিবারে এসেছিলেন পুজো দেখতে, চোরবাগানে গিয়ে চোখের সামনে দেখলেন স্বামী ও শিশু সন্তানের মৃত্যু
ChorBagan Stampede : চোরবাগান কাণ্ডের পর জারি ১৬৩ ধারা, কোন কোন এলাকায় ? রইল তালিকা
চোরবাগান কাণ্ডের পর জারি ১৬৩ ধারা, কোন কোন এলাকায় ? রইল তালিকা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget