এক্সপ্লোর

Sandeshkhali Agitation: কাজ করিয়েও 'লোপাট' প্রাপ্য! সন্দেশখালিতে ফের বিক্ষোভের আগুন

North 24 Parganas: সন্দেশখালির রামপুর বাজার ফের উত্তপ্ত। বেরমজুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান হাজি সিদ্দিক মোল্লার বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

সমীরণ পাল, সন্দেশখালি, উত্তর ২৪ পরগনা: ভোটের আবহে ফের উত্তপ্ত হয়ে উঠল সন্দেশখালির রামপুর বাজার। এবার ১০০ দিনের প্রকল্পের টাকা চুরির অভিযোগ ঘিরে ধুন্ধুমার। অভিযোগ উঠেছে গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে।

কী অভিযোগ?
সন্দেশখালির রামপুর বাজার ফের উত্তপ্ত। বেরমজুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান হাজি সিদ্দিক মোল্লার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ১০০ দিনের কাজ যাঁরা করেছেন, সেই ব্যক্তিদের প্রাপ্য টাকা তিনি তুলে নিয়েছেন বলে অভিযোগ। দিনমজুরদের টাকা লোপাট করে দেওয়ার অভিযোগ উঠেছে। এখানেই শেষ নয়, একাধিক সরকারি জমি দখল করে তিনি নিজের নামে করে নিয়েছেন বলে অভিযোগ করেছেন। সেখানে ওই পঞ্চায়েত প্রধান দোকানঘর বানিয়েছেন বলেও অভিযোগ। বেশ কিছুদিন ধরেই তাঁর বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিলেন স্থানীয় বাসিন্দাদের একটি অংশ। বৃহস্পতিবার তা আরও চরমে ওঠে। জব কার্ডের প্রাপ্য টাকা ফেরত দেওয়ার দাবিতে বেশ কিছু বাসিন্দা রাস্তার উপরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এই ঘটনায় গোটা এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। হাজি সিদ্দিক মোল্লাকে যত দ্রুত সম্ভব গ্রেফতার করার দাবি তুলেছেন বাসিন্দারা। অভিযুক্ত তৃণমূল প্রধানের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

আগের দিনও বিক্ষোভ:
বুধবারও বিক্ষোভের ছবি দেখা গিয়েছিল সন্দেশখালিতে (Sandeshkhali incident)। টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ। গতকাল সন্দেশখালি ২ নম্বর ব্লকের দুর্গামণ্ডপ গ্রাম পঞ্চায়েত এলাকায় সরকারি প্রকল্পের ইট চুরি করে পাচারের চেষ্টার অভিযোগ উঠেছিল তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে। সেই অভিযোগ নিয়েই বুধবার উত্তেজনা ছড়ায় সুখদোয়ানি বাজার এলাকায়। গ্রামবাসীদের দাবি ছিল,সরকারি প্রকল্পের জন্য দিনকয়েক আগে ইট আনা হলেও কাজ মাঝপথে থমকে যায়। অভিযোগ, বুধবার ঠিকাদার ও দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে সেই ইট চুরি করে পাচারের চেষ্টা করছিলেন তৃণমূলের দুর্গামণ্ডপ অঞ্চলের সভাপতি। তারপরেই তৃণমূল নেতা ও ঠিকাদারকে ঘেরাও করে রেখে শুরু হয় বিক্ষোভ। পুলিশ উদ্ধার করতে এলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ শুরু হয়। 

ইট চুরির নতুন অভিযোগ ঘিরে সন্দেশখালিতে বিক্ষোভ নিয়ে তৃণমূলকে নিশানা করেছিল বিজেপি। বসিরহাট সাংগঠনিক জেলার বিজেপি নেতা শঙ্কর চট্টোপাধ্যায় বলেন, 'তৃণমূলকে ধরছে, নেতাদের ধরছে ED-CBI, আর সন্দেশখালির ছিঁচকে চোরদের ধরছে গ্রামবাসী। গ্রামবাসীরা পাকড়াও করেছে, তাই নিয়ে সন্দেশখালির অশান্তি।' অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব।

বিক্ষোভস্থল থেকে তৃণমূল নেতা-সহ ৫ জনকে উদ্ধার করে নিয়ে যায় সন্দেশখালি থানার পুলিশ। পুলিশের দাবি, সরকারি প্রকল্পের জন্য আনা কিছু ইট বেঁচে গিয়েছিল। তাই কালভার্ট তৈরির জন্য অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছিল। গ্রামবাসীরা ভুল বোঝায় এই ঘটনা ঘটে।

আরও পড়ুন: প্রথমবার UPSC দিয়েই সারা ভারতে ব়্যাঙ্ক ৯৪, কীভাবে সফল হলেন তমালি?

সেরা শিরোনাম

Hooghly News: দীর্ঘ ১৪ বছর পর সরল বাধা, খানাকুল-তারকেশ্বর রুটে ফের চালু বাস পরিষেবা
দীর্ঘ ১৪ বছর পর সরল বাধা, খানাকুল-তারকেশ্বর রুটে ফের চালু বাস পরিষেবা
News Live Updates: পেনশনভোগীদের স্বস্তি! বকেয়া DR-এর ৫০ শতাংশ দেবে রাজ্য সরকার, কারা পাবেন ?
পেনশনভোগীদের স্বস্তি! বকেয়া DR-এর ৫০ শতাংশ দেবে রাজ্য সরকার, কারা পাবেন ?
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এর ছাত্র-যুবকে মিছিলের অনুমতি হাইকোর্টের, তাৎপর্যপূর্ণ মন্তব্য় বিচারপতি সৌগত ভট্টাচার্যর, “আমার পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে..”
'কালীঘাট তৃণমূল'-এর ছাত্র-যুবকে মিছিলের অনুমতি হাইকোর্টের, তাৎপর্যপূর্ণ মন্তব্য় বিচারপতি সৌগত ভট্টাচার্যর, “আমার পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে..”
TMC News : 'তৃণমূলের টাকায় কপ্টার-বিমান কিনে তৃণমূলকেই ভাড়া !' অ্যাকাউন্টের টাকা খরচ নিয়ে চাঞ্চল্যকর তথ্য
'তৃণমূলের টাকায় কপ্টার-বিমান কিনে তৃণমূলকেই ভাড়া !' অ্যাকাউন্টের টাকা খরচ নিয়ে চাঞ্চল্যকর তথ্য

ভিডিও

Abhishek Banerjee | ভোটে ভরাডুবির পর আরও বিপাকে পড়লেন অভিষেক, ডিজে মামলায় দ্বিতীয়বার নোটিস
Baruipur News: বারুইপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়া সায়নী ঘোষকে দেখে ‘চোর’ স্লোগান
Baruipur News | 'এক শতাংশও শিথিলতা থাকলে পুলিশের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন', জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী | Suvendu Adhikari
TMC news | শর্তসাপেক্ষে কাল 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলের অনুমতি। কী কী মানতে হবে?
Minakshi Mukherjee | মীনাক্ষীর গাড়ি লক্ষ করে ডিম! 'যত পুলিশ আছে, সব সাসপেন্ড হবে', বিস্ফোরক বামনেত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
England vs India Live: সিরিজ়ে সমতায় ফেরার লক্ষ্যে তৃতীয় টি-২০-তে টস জিতে বোলিং করবে ভারত, দলে এক বদল
সিরিজ়ে সমতায় ফেরার লক্ষ্যে তৃতীয় টি-২০-তে টস জিতে বোলিং করবে ভারত, দলে এক বদল
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Birbhum News: আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
FIFA on MS Dhoni Birthday: ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Embed widget