এক্সপ্লোর

Sandeshkhali Row : ৭ দিনের মধ্যে গ্রেফতার হবে শাহজাহান, হাইকোর্টকে ধন্যবাদ জানিয়ে দাবি কুণালের

Shajahan Sheikh Case : পুলিশ চাইলে শেখ শাহজাহানকে গ্রেফতার করতে পারে, জানালেন প্রধান বিচারপতি। আর কুণাল বললেন, ৭ দিনের মধ্যে শাহজাহান গ্রেফতার হবে

সৌভিক মজুমদার,  কলকাতা : ২৪ ঘণ্টাও কাটল না, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ( Abhishek Banerjee )  দাবি কার্যত খারিজ করে দিলেন কলকাতা হাইকোর্টের ( Calcutta High Court ) প্রধান বিচারপতি। শেখ শাহজাহানকে গ্রেফতার করার ওপর আদালতের কোনও স্থগিতাদেশ নেই বলে জানালেন প্রধান বিচারপতি। পাশাপাশি, তৃণমূল নেতা শাহজাহানকে মামলায় যুক্ত করার নির্দেশও দিয়েছে হাইকোর্ট। আদালতের তরফে দুটি সংবাদপত্রে এনিয়ে নোটিস দিয়ে জানানো হবে।

এদিতে সোশাল মিডিয়ায় তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ( Kunal Ghosh ) পোস্ট করলেন, 'শেখ শাহজাহান গ্রেফতার নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সঠিক বলেছিলেন। আদালতের আইনি জটেই বিষয়টি আটকে ছিল। তার সুযোগে রাজনীতি করছিল বিরোধীরা। আজ হাইকোর্টে সেই জট খুলে পুলিশকে পদক্ষেপে অনুমোদন দেওয়ায় ধন্যবাদ। ৭ দিনের মধ্যে শাহজাহান গ্রেফতার হবে', পোস্ট কুণাল ঘোষের 

এখনও সন্দেশখালির দোর্দণ্ডপ্রতাপ নেতা শেখ শাহজাহানের কোনও খোঁজ নেই। না ED, না পুলিশ, তাঁর নাগাল পেয়েছে। এই অবস্থায়, রবিবার 'বিস্ফোরক' দাবি করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি রবিবারই বলেন, ' গার্ড করছে। শেখ শাহজাহানকে যদি কেউ গার্ড করে, জুডিশিয়ারি গার্ড করছে। জুডিশিয়ারি স্টে তুলে দিক, তারপর যদি না করতে পারে, তখন আমাকে এসে বলবেন।' 

এই পরিস্থিতিতেই এল কোর্টের গুরুত্বপূর্ণ রায়। শেখ শাহজাহানকে গ্রেফতারে কোনও বাধা নেই, স্পষ্ট জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। তাঁর গ্রেফতারের ওপর কোনও স্থগিতাদেশ আদালত দেয়নি। পুলিশ চাইলে শেখ শাহজাহানকে গ্রেফতার করতে পারে, জানালেন প্রধান বিচারপতি। সন্দেশখালি মামলায় শেখ শাহজাহানকে যুক্ত করারও নির্দেশ দিয়েছে হাইকোর্ট। শেখ শাহজাহানকে মামলায় যুক্ত করার বিষয়টি দুটি সংবাদপত্রে নোটিস দিয়ে জানাবে আদালত।

রাজ্য পুলিশ, CBI, ED-কেও মামলায় যুক্ত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। কিন্তু শেখ শাহজাহান তো পালিয়ে বেড়াচ্ছেন। পুলিশ তো তাঁকে ধরতে পারছে না, মন্তব্য করেন প্রধান বিচারপতি। যে আইনজীবীরা তাঁর হয়ে মামলা লড়ছেন তাঁরা হয়তো বলতে পারবেন, জানান অ্যাডভোকেট জেনারেল। আদালত-বান্ধব জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায়ের সওয়াল, একজন সাংসদ বলেছেন যে আদালতের নির্দেশের কারণে শেখ শাহজাহানকে গ্রেফতার করা যাচ্ছে না। শেখ শাহজাহানকে গ্রেফতার করার ক্ষেত্রে আদালতের কোন স্থগিতাদেশ নেই, তখন জানিয়ে দেয় হাইকোর্ট।  

৪ মার্চ, এই মামলার পরবর্তী শুনানি হবে কলকাতা হাইকোর্টে।  

আরও পড়ুন :  

জ্ঞানবাপীর 'ব্যাস কি তহখানা'য় পুজো চলবে, মুসলিম পক্ষের আর্জি খারিজ করল ইলাহাবাদ হাইকোর্ট

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madan Mitra on Abhishek Banerjee: 'সেটিং'-এর অভিযোগ সত্যি? অভিষেকের সঙ্গে কথা নিয়ে বিস্ফোরক মদন মিত্র, অস্বীকার করলেন না কুণাল ঘোষও!
'সেটিং'-এর অভিযোগ সত্যি? অভিষেকের সঙ্গে কথা নিয়ে বিস্ফোরক মদন মিত্র, অস্বীকার করলেন না কুণাল ঘোষও!
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
West Bengal Live News Update: বিদেশ যাত্রা নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
বিদেশ যাত্রা নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget