এক্সপ্লোর

Gyanvapi Case Update : জ্ঞানবাপীর 'ব্যাস কি তহখানা'য় পুজো চলবে, মুসলিম পক্ষের আর্জি খারিজ করল ইলাহাবাদ হাইকোর্ট

Gyanvapi Case: গত ৩১ জানুয়ারি জ্ঞানবাপী মসজিদের সিল করা বেসমেন্ট বা ‘ব্যাস কি তহখানা’তে হিন্দুদের পুজো করার অনুমতি দেয় বারাণসী আদালত।

ইলাহাবাদ: জ্ঞানবাপী মসজিদের সিল করা বেসমেন্ট(Gyanvapi Mosque)  বা 'ব্যাস কি তহখানা'তে হিন্দুদের পুজো করার অনুমতি দিয়েছিল বারাণসী আদালত (Varanasi District Court)। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই ইলাহাবাদ হাই কোর্টে যায় জ্ঞানবাপী মসজিদ কমিটি। সোমবার ইলাহাবাদ হাইকোর্ট  জ্ঞানবাপী মসজিদ কমিটির পিটিশন খারিজ করে দেয়। 

গত ৩১ জানুয়ারি জ্ঞানবাপী মসজিদের সিল করা বেসমেন্ট বা ‘ব্যাস কি তহখানা’তে হিন্দুদের পুজো করার অনুমতি দেয় বারাণসী আদালত। সেই নির্দেশানুসারে, জ্ঞানবাপী মসজিদের ব্যাসের তহখানায়  সমস্ত উপচার শুরু হয়। তবে তা নিয়ে আপত্তি তোলেন মসজিদের দায়িত্বে থাকা অঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটি। 

'তহখানা' হল মসজিদের নীচের ভূগর্ভস্থ ঘর বা পাতালঘর। জ্ঞানবাপী মসজিদের নীচে এমন ৪টি তহখানা রয়েছে। এর মধ্যেই দক্ষিণ দিকের তহখানাটি এখনও ব্যাস পরিবারের মালিকানাধীন। তাই তহখানাটির নাম 'ব্যাস কি তহখানা'। আদালত হিন্দুপক্ষকে এই ‘ব্যাস কি তহখানা’তেই পুজো করার অনুমতি দিয়েছে। 
 

হিন্দু পক্ষের প্রতিনিধিত্বকারী আইনজীবী বিষ্ণু শঙ্কর জৈন বলেন, "আজ, ইলাহাবাদ হাইকোর্ট অঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটির প্রথম আবেদন খারিজ করে দিয়েছে"
 
আইনজীবী প্রভাস পাণ্ডে বলেন, "বিচারক জেলা আদালতের আদেশের বিরুদ্ধে মুসলিম পক্ষ যে আবেদনগুলি করেছিল তা খারিজ করে দিয়েছেন... এর অর্থ হল পুজো যেমন হচ্ছে তেমনই চলবে। .. .এটি আমাদের সনাতন ধর্মের জন্য একটি বড় জয়...মুসলিম পক্ষ সিদ্ধান্তের পুনর্বিবেচনার জন্য যেতে পারে। পুজো চলবে।" 

প্রসঙ্গত উল্লেখ্য, অযোধ্যায় রামমন্দিরে প্রাণপ্রতিষ্ঠা হয় চলতি বছরের ২২ জানুয়ারি। তার ঠিক তিনদিনের মাথায় চাঞ্চল্যকর দাবি  করা হয় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একটি রিপোর্টে। জ্ঞানবাপী মসজিদের নিচে একটি বিশাল মন্দিরের অস্তিত্বের প্রমাণ মিলেছে বলে জানান আইনজীবী বিষ্ণুশঙ্কর জৈন । তাঁর এই দাবির পর হইচই পড়ে যায়।  এরপর গত ৩১ জানুয়ারি জ্ঞানবাপী মসজিদের  'ব্যাস কি তহখানা'তে হিন্দুদের পুজো করার অনুমতি দেয় বারাণসী আদালত।  বারাণসী আদালতের রায় বেরনোর পর আইনজীবী বিষ্ণু শঙ্কর জৈন বলেছিলেন, 'এই নির্দেশ ঐতিহাসিক। আমি বলব, ১৯৮৩ সালে অযোধ্যায় রামমন্দির-বাবরি মসজিদ চত্বরের দরজার তালা খোলার যে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি কৃষ্ণমোহন পাণ্ডে, এই নির্দেশও ততটাই তাৎপর্যপূর্ণ।'   
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

বিহারে উপ নির্বাচনে বিজেপির হারের নেপথ্যে কি Gen Z-র আন্দোলন? বৃহস্পতিবার বৈঠকে মোহন ভাগবত
বিহারে উপ নির্বাচনে বিজেপির হারের নেপথ্যে কি Gen Z-র আন্দোলন? বৃহস্পতিবার বৈঠকে মোহন ভাগবত
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
Tathagato Roy On Saayoni Ghosh:“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়
“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget