এক্সপ্লোর

Sandeshkhali Update: সন্দেশখালিতে আরও একটি গণধর্ষণের অভিযোগ, FIR দায়ের

Sandeshkhali Situation: তৃণমূল নেতা শিবু হাজরা, ভানু মণ্ডল, আমির আলি গাজির বিরুদ্ধে এফআইআর

আবির দত্ত, সন্দেশখালি: সন্দেশখালিতে (Sandeshkhali Update) আরও একটি গণধর্ষণের অভিযোগ। এই অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করল পুলিশ। গণধর্ষণ, হুমকি দেওয়ার অভিযোগে শিবু-সহ ৩জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।          

আরও একটি গণধর্ষণের অভিযোগ: সম্প্রতি তৃণমূল নেতা শিবু হাজরার বিরুদ্ধে আদালতে গোপন জবানবন্দি দিয়ে, গণধর্ষণ ও খুনের চেষ্টার অভিযোগ করেন এক মহিলা। সেই ধারা যুক্ত হওয়ার, কিছুক্ষণের মধ্য়েই সন্ধেয় গ্রেফতার হন তৃণমূলের ব্লক সভাপতি শিবপ্রসাদ। এবার, আরও এক মহিলা এই শিবু হাজরা ও তাঁর সহযোগীদের বিরুদ্ধেই গণধর্ষণের অভিযোগ দায়ের করলেন। গত ১৯ ফেব্রুয়ারি, পুলিশের কাছে লিখিত অভিযোগ করেন এক মহিলা।           

তাঁর অভিযোগ, শিবপ্রসাদ হাজরার পোলট্রি ফার্মে তাঁকে শারীরিক নির্যাতন ও ধর্ষণ করা হয়। লিখিত অভিযোগে ওই মহিলা শিবপ্রসাদ হাজরা-সহ ৩ জনের নামে অভিযোগ করেছেন। পরে পার্টি অফিসে তুলে নিয়ে গিয়েও অশ্লীল কাজ করতে একাধিকবার বাধ্য করা হয় বলে অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা। প্রশাসনের বিরুদ্ধেও চাঞ্চল্যকর অভিযোগ করেছেন তিনি। নির্যাতিতার দাবি, প্রশাসনের দ্বারস্থ হলে মিটমাট করে নিতে বলা হয়। এই লিখিত অভিযোগ পাওয়ার পরই পুলিশ গণধর্ষণ, হুমকি, বাধা দেওয়ার অভিযোগে মামলা রুজু করে। বুধবার, বসিরহাট আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে গোপন জবানবন্দি দেন নির্যাতিতা মহিলা।

শেখ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে ক্ষোভ সন্দেশখালির। একইসঙ্গে ক্ষোভ পুলিশের বিরুদ্ধেও। জমি দখল, দুর্নীতি, ধর্ষণ, নির্যাতনের মতো ভুরিভুরি অভিযোগ শেখ শাহাজাহান বাহিনীর বিরুদ্ধে। পুলিশের কাছে অভিযোগ জানাতে গিয়েও কোনও লাভ হয়নি বলে একাধিকবার অভিযোগ করেন সন্দেশখালির বাসিন্দারা। পুলিশের সামনেই মায়ের কোল থেকে শিশুকে ছিনিয়ে ছুড়ে ফেলার অভিযোগ করেন এক বিজেপি কর্মীর পরিবারের। এমনকী, অভিযোগকারিণীর বাড়িতেই পুলিশের পোশাকে হামলার অভিযোগও ওঠে। ভুরি ভুরি অভিযোগের মধ্যেই সন্দেশখালিতে পৌঁছে গিয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। সন্দেশখালি থানায় পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে সন্দেশখালিতে উপস্থিত রাজ্য পুলিশের ডিজি।           

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Sandeshkhali Chaos: 'মমতার অত্যাচার CPM জমানাকেও ছাপিয়ে যাচ্ছে' আক্রমণ রবিশঙ্কর প্রসাদের

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget