এক্সপ্লোর

Sandeshkhali Chaos: 'মমতার অত্যাচার CPM জমানাকেও ছাপিয়ে যাচ্ছে' আক্রমণ রবিশঙ্কর প্রসাদের

Sandeshkhali Update: সন্দেশখালি নিয়ে তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর। এবার এনিয়ে হুঁশিয়ারি দিলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।

কলকাতা: সন্দেশখালি (Sandeshkhali Chaos) নিয়ে তৃণমূলকে আক্রমণের সুর আরও চড়াল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের (Ravishankar Prasad)। সন্দেশখালির মূল্য চোকাতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) মন্তব্য করেন তিনি। 

আক্রমণের সুর চড়াল বিজেপি: সন্দেশখালি নিয়ে চড়ছে রাজনৈতিক পারদ। মহিলাদের উপর অত্যাচার থেকে ধর্ষণের মতো অভিযোগ সামনে এসেছে। এবার এই ইস্যুতে সরব হলেন বিজেপির আরও এক কেন্দ্রীয় নেতা। রাজ্যের মুখ্যমন্ত্রীকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন তিনি। এদিন রবিশঙ্কর প্রসাদ বলেন, 'সন্দেশখালির বিষয়টি ক্রমেই আরও মারাত্মক হচ্ছে। ওকে কেন এখনও গ্রেফতার করা হচ্ছে না? মমতাজি এখনও তাঁকে আড়াল করছেন? কেন, কী লুকোতে চান এবং কেন লুকোতে চান? একজন মহিলা মুখ্যমন্ত্রী নিজের রাজনৈতিক স্বার্থরক্ষার জন্য মহিলাদের সম্মান নিয়ে খেলছেন! কেন। ওনার বিবেক কোথায় গেল? কলকাতা থেকে মাত্র ৭৫-৮০ কিলোমিটার দূরে এটা হতে পারে কি, জমির দখল নেওয়া, বেদখল করা, মহিলাদের শ্লীলতাহানি।'

এদিকে আগামীকাল সন্দেশখালি যাচ্ছে জাতীয় ST কমিশন। তার আগে, বুধবার সন্দেশখালিকাণ্ড নিয়ে মুখ্যসচিব ভগবতীপ্রসাদ গোপালিকা ও রাজ্য় পুলিশের DG রাজীব কুমারকে নোটিস পাঠাল জাতীয় তফসিলি উপজাতি কমিশন। নোটিসে বলা হয়েছে, সন্দেশখালিতে ঠিক কী ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখতে চায় কমিশন। এ সংক্রান্ত তথ্য়, এবং অভিযোগের ভিত্তিতে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা ৩ দিনের মধ্য়ে জানাতে হবে কমিশনকে। সন্দেশখালিকাণ্ডে স্বতঃপ্রণোদিত ভাবে তৎপর হয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। সন্দেশখালিতে যে সব অভিযোগ উঠেছে তাতে উদ্বেগ প্রকাশ করে মুখ্যসচিব ভগবতীপ্রসাদ গোপালিকা এবং ডিজি রাজীব কুমারকে নোটিসও দেওয়া হয়েছে বলে জাতীয় মানবাধিকার কমিশনের তরফে জানানো হয়েছে। রাজ্য প্রশাসনের দুই শীর্ষ কর্তার থেকে চার সপ্তাহের মধ্যে জবাব তলব করেছে কমিশন। এছাড়াও জাতীয় মানবাধিকার কমিশনের এক সদস্য়ের নেতৃত্বাধীন টিম। সন্দেশখালিও যাবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। অন্যদিকে, সন্দেশখালিতে ED-র ওপর হামলার ৪৮ দিন পর, এবং সন্দেশখালি থানায় মহিলাদের বিক্ষোভের ১৪ দিনের মাথায়, সন্দেশখালি গিয়েছেন রাজ্য পুলিশের DG রাজীব কুমার। জেলিয়াখালি, তুষখালি-সহ সন্দেশখালির একাধিক দ্বীপ লাগোয়া অঞ্চল প্রায় দেড়ঘণ্টা ধরে নদীপথে ঘুরে ঘুরে দেখেন তিনি।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Higher Secondary Examination 2024 : হার না মানা জেদ, প্রসবযন্ত্রণা নিয়েই হাসপাতালে বসে উচ্চমাধ্যমিক দিলেন মাম্পি !

সেরা শিরোনাম

Beleghata Fire: কালীপুজোর দিনেই বেলেঘাটার একটি বাড়িতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন
কালীপুজোর দিনেই বেলেঘাটার একটি বাড়িতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন
West Bengal News Live: দুর্গাপুজোর পর কালীপুজো! হাবড়ায় এসএফআইয়ের বুকস্টলে দুষ্কৃতী তাণ্ডব, লাইভ আপডেট
দুর্গাপুজোর পর কালীপুজো! হাবড়ায় এসএফআইয়ের বুকস্টলে দুষ্কৃতী তাণ্ডব, লাইভ আপডেট
CPM-BJP Clash: ফের সিপিএম-এর বুকস্টলে হামলা, কালীপুজোতেও ভাঙচুর, সংঘর্ষ, কাঠগড়ায় বিজেপি
ফের সিপিএম-এর বুকস্টলে হামলা, কালীপুজোতেও ভাঙচুর, সংঘর্ষ, কাঠগড়ায় বিজেপি
Tarapith Kali Puja: রাশিয়া-ইউক্রেন থেকে তারাপীঠে পুজো দিতে এল ১৫ জনের দল, মা তারার কাছে প্রার্থনা এবার থামুক যুদ্ধ
রাশিয়া-ইউক্রেন থেকে তারাপীঠে পুজো দিতে এল ১৫ জনের দল, মা তারার কাছে প্রার্থনা এবার থামুক যুদ্ধ

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget