এক্সপ্লোর

RG Kar Case : ঘিরে ফেলল কেন্দ্রীয় বাহিনী, গাড়িতে তুলল ED, সেমিনার হলে ভাইরাল ভিডিয়োর সন্দীপ-ঘনিষ্ঠ প্রসূন আটক

Pasun Chatterjee Arrested : চিকিৎসককে ধর্ষণ-খুনের পর, সেমিনার হলের ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছিল প্রসূন চট্টোপাধ্যায়কে

পুরুষোত্তম নারায়ণ পণ্ডিত, কলকাতা : আর জি কর হাসপাতালে  আর্থিক দুর্নীতির মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তাঁর আবেদন খারিজ করে দিল প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ। আর ঠিক এদিনই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি আটক করল সন্দীপ ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়কে। কে এই প্রসূন? ৯ অগাস্ট আরজি করে দেহ উদ্ধারের পরই সেমিনার রুমে গিজগিজে ভিড়ের যে ভিডিও সামনে আসে, তাতেই দেখা গিয়েছিল প্রসূনকে। তিনি আর জি কর মেডিক্যালের কেউ না হয়েও কী করছিলেন সেইসময় সেমিনার হলে, ওঠে প্রশ্ন। এই প্রসূন সন্দীপ-ঘনিষ্ঠ বলেই পরিচিত কলেজের পড়ুয়াদের কাছে । 

প্রসূনের বাড়িতে শুক্রবার সকালেই হানা দেয় ইডি। সুভাষগ্রামে তাঁর বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশির পরে নাকি বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি পাওয়া গিয়েছে বলে ইডি সূত্রে খবর। এরপরই প্রসূনকে আটক করে ইডি। তাকে কেন্দ্রীয় বাহিনী কার্যত ঘিরে গাড়িতে তোলে। আর প্রতিবেশী মহলে রব ওঠে, উই ওয়ান্ট জাস্টিস। প্রসূনের প্রতিবেশীদের দাবি, যদি কোনওরকম অন্যায় করে থাকে শাস্তি হোক। 'আমরা পাশাপাশি থাকি, আমাদেরও মেয়ে আছে' , মন্তব্য প্রতিবেশীর। 

সিবিআইয়ের হাতে গ্রেফতারির পর আরও চাপে এখন সন্দীপ ঘোষ। এখন ইডি-র স্ক্যানারে সন্দীপ ও তাঁর শাগরেদরা। আর জি কর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় শুক্রবারই সকাল থেকে কলকাতা, হাওড়া, হুগলি, সল্টলেক-সহ মোট ১০টি জায়গায় অভিযান চালায় ইডি। তারমধ্যে ছিল প্রসূনের বাড়িও। 

আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আরেক ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালিয়েছে ইডি। সকাল পৌনে ৭টা নাগাদ প্রসূনের বাড়িতে পৌঁছন তদন্তকারীরা। এর আগে চিকিৎসককে ধর্ষণ-খুনের পর, সেমিনার হলের ভাইরাল ভিডিয়োতেও দেখা গিয়েছিল প্রসূন চট্টোপাধ্যায়কে। প্রসূন আদতে ন্যাশনাল মেডিক্যাল হাসপাতালের ডেটা এন্ট্রি অপারেটর। সন্দীপ ঘোষ সেখানে সুপার থাকাকালীন প্রসূন চাকরি পান। আর জি কর মেডিক্যালের অধ্যক্ষ হওয়ার পর, সন্দীপের সঙ্গেই দেখা যেত প্রসূনকে। নিজেকে সন্দীপ ঘোষের PA বলে পরিচয় দিতেন প্রসূন চট্টোপাধ্যায়। ভাইরাল ভিডিয়োয় তাঁকে দেখা যাওয়ার পর থেকেই তদন্তকারী অফিসারদের নজরে আসেন তিনি।            

আরও পড়ুন : 'সব মিথ্যে, কিচ্ছু করেনি', ইডির জন্য বাড়ির তালা খুলে, কোন বিস্ফোরক দাবি সন্দীপের স্ত্রীর?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Assembly Election 2026: ভোটের পরই রূপা গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ, থানায় গেলেন লাভলি মৈত্র
ভোটের পরই রূপা গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ, থানায় গেলেন লাভলি মৈত্র
Sujit Bose: পুর নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়! CGO কমপ্লেক্সে হাজির সুজিত বসু
পুর নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়! CGO কমপ্লেক্সে হাজির সুজিত বসু
Election News Live Updates: ৪ ঘণ্টা পরে ভবানীপুরের স্ট্রং রুম থেকে বেরলেন মমতা বন্দ্যোপাধ্যায়! কেন দীর্ঘক্ষণ রইলেন সেখানে? কী হল?
৪ ঘণ্টা পরে ভবানীপুরের স্ট্রং রুম থেকে বেরলেন মমতা বন্দ্যোপাধ্যায়! কেন দীর্ঘক্ষণ রইলেন সেখানে? কী হল?
ISC Topper: ১ নম্বরও কাটতে পারেনি পরীক্ষক,
১ নম্বরও কাটতে পারেনি পরীক্ষক, "আমার আশা ছিলই আমি ফার্স্ট হব", বলছে ISC-তে প্রথম হওয়া অনুষ্কা!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৩০.৪.২৬) পর্ব ২:শেষ হাসি হাসবে কে?ফলপ্রকাশের আগে কী বলছেন সব দলের প্রার্থীরা?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৩০.৪.২৬) পর্ব ১: 'পরিবর্তন' না 'প্রত্যাবর্তন'? কী বলছে যাবতীয় EXIT POLL?
West Bengal Eection 2026: ডায়মন্ড হারবারে বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত, স্ক্রুটিনিতে কোন কোন বিষয়ে রাখা হচ্ছে নজর?
West Bengal Election 2026: ''আমি সাংবাদিক বৈঠক না করা পর্যন্ত গণনা কেন্দ্র ছাড়বেন না'', বললেন Mamata Banerjee
West Bengal Election 2026: 'দেখছেন না কাল থেকে আবহাওয়াই পাল্টে গেছে কীরকম', গণনার আগে বললেন দিলীপ ঘোষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Prices : গ্যাসের দাম বাড়ল, বাড়বে কি পেট্রোল - ডিজেলের দামও ? আজ কত দাম কলকাতায়
গ্যাসের দাম বাড়ল, বাড়বে কি পেট্রোল - ডিজেলের দামও ? আজ কত দাম কলকাতায়
West Bengal Election 2026: শুরু ভোটপরবর্তী হিংসা, মালদহে বিজেপির মণ্ডল সভাপতির ওপর হামলা, মুর্শিদাবাদে আক্রান্ত সিপিএম
শুরু ভোটপরবর্তী হিংসা, মালদহে বিজেপির মণ্ডল সভাপতির ওপর হামলা, মুর্শিদাবাদে আক্রান্ত সিপিএম
Howrah : ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ায়! ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ায়! ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
IPL 2026: গিলকে আউট করে কোহলির উচ্ছ্বসিত সেলিব্রেশন, বিরাটই অনুপ্রেরণা জোগান ম্যাচ জিতে দাবি GT অধিনায়কের
গিলকে আউট করে কোহলির উচ্ছ্বসিত সেলিব্রেশন, বিরাটই অনুপ্রেরণা জোগান ম্যাচ জিতে দাবি GT অধিনায়কের
Indian Cricket Team: টি-২০ দল থেকে বাতিল, এবার ওয়ান ডে দল থেকেও ছেঁটে ফেলা হচ্ছে পন্থকে! পরবির্তে কে?
টি-২০ দল থেকে বাতিল, এবার ওয়ান ডে দল থেকেও ছেঁটে ফেলা হচ্ছে পন্থকে! পরবির্তে কে?
Election Commission Of India: অবাধ ও নিশ্চিন্ত নির্বাচন করতে এবার ৮ দফা 'দাওয়াই' নির্বাচন কমিশনের!
অবাধ ও নিশ্চিন্ত নির্বাচন করতে এবার ৮ দফা 'দাওয়াই' নির্বাচন কমিশনের!
IPL 2026: কোথায় দাঁড়িয়ে কেকেআর? আরসিবি-দিল্লি ম্য়াচের পর এক নজরে আইপিএলের পয়েন্টস টেবিল
কোথায় দাঁড়িয়ে কেকেআর? আরসিবি-দিল্লি ম্য়াচের পর এক নজরে আইপিএলের পয়েন্টস টেবিল
News Live: ৩০০০ তৃণমূল কর্মীর আটক মামলায় কী নির্দেশ হাইকোর্টের ?
৩০০০ তৃণমূল কর্মীর আটক মামলায় কী নির্দেশ হাইকোর্টের ?
Embed widget