এক্সপ্লোর

Sandip Ghosh: সন্দীপ ঘোষ সহ চার জনের ৮ দিনের সিবিআই হেফাজত

Sandip Ghosh: আর্থিক দুর্নীতির অভিযোগে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও তাঁর তিন জন ঘনিষ্ঠকে আট দিনের জন্য সিবিআই হেফাজতে পাঠানো হল।

কলকাতা: RG কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (RG kar doctor death case) প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh) সহ ধৃত চারজনকে আট দিনের জন্য সিবিআই হেফাজতে (CBI custody) পাঠানোর নির্দেশ দিলেন বিচারক। মঙ্গলবার দুপুরে তাঁকে সহ বাকি ধৃতদের নিজাম প্যালেসে সিবিআইয়ের বিশেষ আদালতে হাজির করা হয়। 

মঙ্গলবার নিজাম প্যালেসের সামনে সন্দীপকে দেখেই চোর চোর স্লোগান ওঠে। আদালতে পেশের সময়েও সন্দীপকে দেখে বিক্ষোভ দেখান আইনজীবীরা। প্রায় ১৫০ ঘণ্টা জেরার পর গ্রেফতার হন আরজি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ। তাঁর সঙ্গে গ্রেফতার হয় দেহরক্ষী ও মেডিসিন সাপ্লায়ার সহ সন্দীপ ঘোষ তিন জন। আজ সন্দীপকে দেখেই কোর্টের বাইরে ও ভেতরে চোর চোর স্লোগান দিতে থাকেন আইনজীবীরা।

আরও পড়ুন: West Bengal Aparajita Bill 2024: RG কর কাণ্ডের জের, বিধানসভায় পাস ধর্ষণবিরোধী 'অপরাজিতা বিল', দেশের মধ্যে এই প্রথম

আজ বিশেষ আদালতে হাজির করে সন্দীপ ঘোষ-সহ ৪জনকে হেফাজতে চেয়ে সিবিআইয়ের আইনজীবী সওয়াল করেন, "যা তথ্যপ্রমাণ আছে, তা যাচাই করতে দীর্ঘ জেরার প্রয়োজন। জেরায় আরও জট খুলতে পারে, মিলতে পারে মূল অপরাধের সূত্র। যে দুর্নীতির তদন্ত শুরু হয়েছে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্দীপ ছাড়া বাকি ৩ জন বৃহত্তর ষড়যন্ত্রের অংশীদার।"

সিবিআইয়ের তরফে হেফাজতের আবেদন জানানোর পর সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ তিনজন জামিনের আবেদন করেন। কিন্তু, জামিনের আবেদন করেননি সন্দীপ ঘোষ।

আরও পড়ুন: Mamata Banerjee: 'ধর্ষণ জাতীয় লজ্জা, ব্যাধি, সমাজ সংস্কার, জাগরণের প্রয়োজন রয়েছে', বিধানসভায় বললেন মমতা

জুনিয়র চিকিৎসক ধর্ষণ ও খুনের ২৬ দিনের মাথায় গ্রেফতার হয় সন্দীপ ঘোষ। আরজি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষকে গ্রেফতার করে সিবিআই। এই মামলায় গ্রেফতার করা প্রাক্তন অধ্যক্ষের দেহরক্ষী আফসার আলি, আরজি কর মেডিক্যালের ২ জন ভেন্ডার সুমন হাজরা ও বিপ্লব সিংহ। ধৃতদের একাধিক ঠিকানায় আগেই তল্লাশি চালায় সিবিআই। এর মধ্যেই  সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল করার জন্য দিল্লিতে আবেদন জানিয়েছে আইএমএ রাজ্য শাখা।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Suvendu Adhikari :বিধানসভায় পেশ ধর্ষণ বিরোধী 'অপরাজিতা' বিল, ভোটাভুটি চাই না, পূর্ণ সমর্থন শুভেন্দুর

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget