এক্সপ্লোর

RG Kar Case : আজ সঞ্জয়ের কথা শুনতে পারেন বিচারক, উঠে আসতে পারে আরও ভয়ঙ্কর কিছু?

RG Kar Case Court Live: সঞ্জয় রায় ছাড়া আর কে কে? ... সাজা ঘোষণার আগে কি মুখ খুলবে সঞ্জয়?

কলকাতা : আর জি কর মেডিক্যালে খুন ও ধর্ষণের ঘটনায় আজ সাজা ঘোষণার দিন। তার আগে গতকাল বিস্ফোরক দাবি অভয়ার মা-বাবার। যারা দোষী, তাদের সবাইকে ধরলে অন্তত ৫০ জন গ্রেফতার হবেন বলে চাঞ্চল্যকর দাবি করেছেন তাঁরা। সাজা ঘোষণার আগে, সিবিআই তদন্ত নিয়েও তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন নিহত চিকিৎসকের মা-বাবা।  তাঁদের দাবি, সিবিআই এখনও বের করতেই পারল না , খুনটা কোথায় হয়েছে, সেমিনার হলেই, নাকি অন্য কোথাও ! মেয়ের পোস্টমর্টেম রিপোর্ট নিয়েও এখনও একাধিক প্রশ্ন রয়ে গেছে মনে। শেষ মুহূর্তেও তাঁরা বলছেন, ঘটনার পিছনে সঞ্জয় একা নয়, আরও অনেকে রয়েছে। 

এই আবহেই সোমবার দোষীসাব্যস্ত সঞ্জয় রায়ের সাজা ঘোষণা। শনিবার আর জি কর খুন ওধর্ষণ মামলার রায় ঘোষণার পর, দোষীসাব্যস্ত সঞ্জয় দাবি করে, তাঁঁকে ফাঁসানো হয়েছে। আইপিএস অফিসারদের কথায় যা বলার বলেছে সঞ্জয়। তার কথার সপক্ষে কিছু যুক্তিও খাড়া করার চেষ্টা করে সে। সে-সময় আদালত জানিয়ে দেয়, সোমবার তার কথা শোনা হবে। তাহলে কি সাজা ঘোষণার দিনই আরও কিছু বলার সুযোগ দেওয়া হবে সঞ্জয় রায়কে? 

শনিবার সঞ্জয় রায় বলে, 'প্লিজ আমার কথা শুনুন। আমি কিছু করিনি। আমায় যা বলেছে তাই করেছি। IPS যা বলেছেন। আমায় ফাঁসানো হয়েছে।'
বিচারক জানিয়ে দেন, তিনি সোমবার সঞ্জয়ের বক্তব্য় শুনবেন।

তবে, শনিবারের রায় ঘোষণার পরও, অনেকগুলো প্রশ্ন থেকেই গেল,  একা সঞ্জয়ই এই ধর্ষণ খুনের ঘটনা ঘটিয়েছিলেন? নাকি সঙ্গে আরও কেউ ছিল? নিহত চিকিৎসকের মায়ের বক্তব্য, 'ও কালকে বলেছে জজের সামনে যে আমি গরিব বলে কি আমাকে ফাঁসানো হচ্ছে? আর যারা অন্যায় করল, তারা কি ছাড়া পেয়ে যাবে? আর যারা অন্যায় করল তুই যদি জানিস, তো তুই বল কারা অন্যায় করল। সেটা কিছু বলছে না।' 

সঞ্জয়ের হয়ে কোনও আইনি লড়াই লড়বে না বলেও জানিয়ে দিয়েছে তাঁর পরিবার। সঞ্জয়ের দিদি এবিপি আনন্দকে  বলেন, ' আমি তো এইসবের মধ্য়ে নেই। মানে আমার তো যাওয়া আসা নেই। ওরা কী করবে জানি না। মা আছেন, কে আছেন  এখনও তো  সেটাও জানি না। '

শনিবারই বিচারক অনির্বাণ দাস জানিয়ে দেন, সঞ্জয় রায় যে অপরাধে দোষী সাব্য়স্ত হয়েছে, তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। সর্বনিম্ন শাস্তি ২৫ বছর বা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। এখন দেখার সঞ্জয় রায়ের কী সাজা হয় ।   

আরও পড়ুন :

জামিন পাবেন জেলবন্দি চিন্ময়কৃষ্ণ? আজ বাংলাদেশ হাইকোর্টে শুনানির সম্ভাবনা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
West Bengal News Live : কেন সুখেন্দু, সুস্মিতা, প্রকাশকে দলে নিল বিজেপি? কী ব্যাখ্যা শমীকের? সায় সুকান্তর?
কেন সুখেন্দু, সুস্মিতা, প্রকাশকে দলে নিল বিজেপি? কী ব্যাখ্যা শমীকের? সায় সুকান্তর?
CM Suvendu Adhikari: '১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের

ভিডিও

BJP News: তৃণমূলের নেতানেত্রীদের সঙ্গে বৈঠকেই বসতে 'না' বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার
Abhishek Banerjee: ভুল চিকিৎসায় পা বাদ রোগীর!সেবাশ্রয় নিয়ে আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়
BJP Protest News | বিজেপি কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ, পলাতক দুষ্কৃতীরা। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
Sebaashray News | সেবাশ্রয়ে ইন্টার্নদের টাকার 'টোপ',,'ছোট ক্যাম্পে দিনে ১৫০০ টাকা ও বড় ক্যাম্পে ৫ হাজার টাকা দেওয়ার টোপ' | ABP ANANDA LIVE
Siliguri News | তৃণমূল জমানায় পর্যটন দফতরেও চলত থ্রেট কালচার, শঙ্কর ঘোষের দ্বারস্থ তরুণী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
Ritabrata Banerjee:
"আমরাই আসল তৃণমূল..", এবার 'দল পরিচালনা' নিয়ে বড় বার্তা ঋতব্রতর
IND vs ENG ODI: ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
Indian Cricket Team: বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
Embed widget