এক্সপ্লোর

Santunu Sen: তৃণমূলের মুখপাত্র পদ থেকে অপসারিত শান্তনু, RG কর কাণ্ডে সরব হওয়াতেই কি?

RG Kar Medical Student Death Case: গতকালই বেহালায় প্রাক স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে ইঙ্গিত দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা: তৃণমূলের মুখপাত্র পদ থেকে অপসারিত প্রাক্তন সাংসদ শান্তনু সেন। আর জি কর কাণ্ড নিয়ে সরব হওয়ার কারণেই কি কোপের মুখে শান্তনু? শান্তনুকে আগেই অপসারণ করা হয়েছে বলে দাবি জয়প্রকাশ মজুমদারের। 'আর জি কর কাণ্ডে চক্রান্তে যাঁরা ছিল, তাঁদের রেয়াত করিনি' বলে গতকালই বেহালায় প্রাক স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে ইঙ্গিত দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পরই তাঁকে পদ থেকে সরানো হল। (Santunu Sen)

যদিও তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ বলেন, "তৃণমূলের যে মুখপাত্রদের তালিকা রয়েছে, সেই তালিকা থেকে প্রাক্তন সাংসদ শান্তনু সেনকে সরিয়ে দেওয়া হয়েছে। আর জি করের যে ঘটনা দেখেছেন, তা শুরু হওয়ার পর পরই অব্যাহতি দেওয়া হয় তাঁকে। এই বিষয়টি আপনাদের কাছে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় অনেকটাই জানান। গত কয়েক দিনে তাঁর যে মন্তব্য মিডিয়ায় এসেছে, তা একান্ত ভাবেই তাঁর ব্যক্তিগত। দলের দায় নেই।" (RG Kar Medical Student Death Case)

আর জি কর নিয়ে এ যাবৎ যা বলেছেন, তার বাইরে আর কিছু বলবেন না বলে গতকালই এবিপি আনন্দকে জানিয়েছিলেন শান্তনু। তাঁর বক্তব্য ছিল, "আর জি কর নিয়ে গতকাল পর্যন্ত যা বলার বলেছি। আজ থেকে আর কিছু না বলার সিদ্ধান্ত নিয়েছি। আমি দলের মুখপাত্র, তাই দলের হয়ে কাজ করতাম। প্রথম দিন থেকে তৃণমূল করি। ভাল, খারাপ সময় দেখেছি, মার খেয়েছি। আগামী দিনে তৃণমূলের সঙ্গেই থাকব, এ নিয়ে কোনও দ্বিমত নেই। মুখপাত্র হিসেবে এতদিন দলকে ডিফেন্ড করে এসেছি। কিন্তু এক্ষেত্রে আমার বিবেকের তাড়না রয়েছে। আবার দলকে ডিফেন্ড করতে গেলে চিকিৎসকরা ভাবছেন, দলের হয়ে কথা বলছি। আবার দলের কেউ কেউ বলছেন, আমি চিকিৎসকদের হয়ে কাজ করছি, দলের হয়ে নয়।"

আর জি কর নিয়ে পর পরে বেশ কিছু মন্তব্য করেন শান্তনু। তাঁর মন্তব্য ছিল, "আর জি করে শিক্ষার দফারফা হয়ে গিয়েছে। হয় সে খবর যায় না মুখ্যমন্ত্রীর কাছে, অথবা তাঁকে জানতে দেওয়া হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় অনেক সদর্থক কাজ করেছেন মহিলাদের জন্য়। কিন্তু আর জি করের সমস্ত খবর ওঁর কাছে পৌঁছয় না।" সন্দীপ ঘোষের বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ উঠেছে বলেও দাবি করেন তিনি। এমনকি আর জি করের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংবাদমাধ্যমে মুখ খোলেন শান্তনুর স্ত্রীও। তাঁদের মেয়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

এর পরই, বুধবার বিতকেলে বেহালার সভা থেকে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন মমতা। যাঁরা মুখপাত্রের পদ ছেড়ে দিয়েছেন বলছেন, তিনি তাঁদের সরিয়ে দিয়েছেন বলে মন্তব্য করেন। বলেন, "কয়েক জন বলছেন, তাঁরা মুখপাত্রের পদ ছেড়ে দিয়েছেন। জেনে রাখুন, আমরা তাঁদের আগেই সরিয়ে দিয়েছি। এই চক্রান্তের মধ্যে তাঁদের কেউ কেউ ছিলেন।"

আরও পড়ুন: RG Kar Ransack: RG করে পুলিশের আউটপোস্টেও ভাঙচুর, তাৎক্ষণিক প্রতিক্রিয়া, না কি পরিকল্পিত হামলা?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Awas Yojana: এখনও পাননি সরকারের দেওয়া ৬০ হাজার টাকা? ১০ লক্ষের পর এবার কারা পাবেন দ্বিতীয় কিস্তি, জানুন পুরো আপডেট
এখনও পাননি সরকারের দেওয়া ৬০ হাজার টাকা? ১০ লক্ষের পর এবার কারা পাবেন দ্বিতীয় কিস্তি, জানুন পুরো আপডেট
West Bengal News Live: স্কুলে যাওয়ার পথে মর্মান্তিক পরিণতি শিক্ষকের, ভবানীভবনে অভিষেকের PA, সঙ্গে আরও খবর
স্কুলে যাওয়ার পথে মর্মান্তিক পরিণতি শিক্ষকের, ভবানীভবনে অভিষেকের PA, সঙ্গে আরও খবর
Bankura News: টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত
টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত
Debraj Chakraborty: দেবরাজের বিরুদ্ধে খুলছে 'প্যান্ডোরার বাক্স'! কোন নয়া বিপদে জড়ালেন অদিতি মুন্সির স্বামী ? কী ঘটেছে ?
Debraj Chakraborty: দেবরাজের বিরুদ্ধে খুলছে 'প্যান্ডোরার বাক্স'! কোন নয়া বিপদে জড়ালেন অদিতি মুন্সির স্বামী ? কী ঘটেছে ?

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget