এক্সপ্লোর

RG Kar Ransack: RG করে পুলিশের আউটপোস্টেও ভাঙচুর, তাৎক্ষণিক প্রতিক্রিয়া, না কি পরিকল্পিত হামলা?

RG Kar Medical Student Death: আহত হয়েছেন মানিকতলার ওসি, ডিসি নর্থও। সবমিলিয়ে ১৫ জন পুলিশকর্মী আহত।

কলকাতা: মাঝরাতে RG কর মেডিক্যাল কলেজে প্রায় ৪০ মিনিট ধরে চলল কয়েকশো লাঠিধারীর তাণ্ডব। ভাঙচুর চলেছে হাসপাতালে পুলিশের আউটপোস্টেও। ভাঙচুর চালানো হয়েছে পুলিশ ফাঁড়ি, বারাক, OC-র ঘর, সিসিটিভি ক্যামেরার সার্ভার রুমেও। এই ঘটনায় এখনও পর্যন্ত ন'জনকে গ্রেফতার করা হয়েছে। আহত হয়েছেন মানিকতলা থানার OC দেবাশিস দত্ত, মাথা ফেটেছে তাঁর। হাসপাতালে ভর্তি DC নর্থ অভিষেক গুপ্ত। সবমিলিয়ে ১৫ জন পুলিশকর্মী আহত। (RG Kar Ransack)

আর জি করে পুলিশের ওই আউটপোস্টে রাতে থাকতেন পুলিশকর্মীরা। তরুণী চিকিৎসকের হত্যার পর থেকে ওই আউটপোস্টও তদন্তের আওতায় ছিল। পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হয়েছে পুলিশের ওই আউটপোস্ট। গ্রাউন্ড ফ্লোরের কিছুই প্রায় আস্ত নেই। এমনকি যে সিসিটিভি ছিল সেখানে, উপড়ে নেওয়া হয়েছে। তাই তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয়, পরিকল্পিত ভাবেই হামলা চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে। (RG Kar Medical Student Death)

আর জি করে গতকাল হামলার সময় বেছে বেছে সিসিটিভি ক্যামেরাগুলি ভেঙে দেওয়ায় প্রশ্ন উঠছে। মনে করা হচ্ছে, হামলাকারীদের যাতে চেনা না যায়, তার জন্যই এমন আচরণ, কোথায় কোথায় সিসিটিভি ছিল, জানত হামলাকারীরা। বৃহস্পতিবার সকালে সেখানে পৌঁছন অতিরিক্ত সিপি মুরলিধর শর্মা। পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলছেন তিনি। আজই সম্ভবত বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে, হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা হবে। নিরাপত্তার বিষয়টি নিয়েও পর্যালোচনা চলছে।

আরও পড়ুন: RG Kar Medical Student Death: 'এক মেয়েকে হারিয়েছি, পাশে পেয়েছি কোটি কোটি মেয়েকে', 'মেয়েদের রাত দখল' নিয়ে নির্যাতিতার বাবা

হাসপাতালে কোনও কিছু নিয়ে অভিযোগ থাকলে, আউটপোস্টেই জানানো হয়। সেখানকার চেয়ার ভেঙে দেওয়া হয়েছে। কাচের চুকরো পড়ে রয়েছে সর্বত্র। পুলিশ বারাকের টেবিলে সব ভেঙেচুরে পড়ে রয়েছে। ফোন ভেঙে দেওয়া হয়েছে, ছিড়ে দেওয়া হয়েছে নথি, একদিকে জড়ো করা অবস্থায় পড়ে রয়েছে পুলিশের ইউনিফর্ম। হামলার সময় CCU-তে আশ্রয় নেন কয়েক জন। সেখানেও হামলা চালানো হয়। পুলিশের দাবি, পুলিশ, চিকিৎসকদের মেরে, জ্বালিয়ে দেওয়ার পরিকল্পনা ছিল হামলাকারীদের।

জরুরি ভিত্তিতে চিকিৎসার দেওয়ার মতো পরিস্থিতি আপাতত নেই আর জি করে। মোডিক্যাল গ্যাস কন্ট্রোল ভালভ, সেগুলিকেও ভাঙচুর করা হয়েছে। আউটপোস্ট ছাড়িয়ে ভিতরে নার্সদের যে চেঞ্জিং রুম, সেখানেও হামলা চালানো হয়। আশেপাশের সিসিটিভি ক্যামেরা গায়েব হয়ে গিয়েছে। এমার্জেন্সি ল্যাবরেটরিতেও ভাঙচুর করা হয়। ধরে ধরে সিসিটিভি খুলে নেওয়া হয়েছে। জরুরি বিভাগের ভেন্টিলেটরেও হামলা চলেছে।

সেরা শিরোনাম

News Live Updates: মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
Chorbagan Stampede Incident: কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
Chorbagan Stampede: দুর্ঘটনার আশঙ্কা! এবার কলকাতার ৩ নামী পুজোকে নোটিস পাঠাল দমকল
দুর্ঘটনার আশঙ্কা! এবার কলকাতার ৩ নামী পুজোকে নোটিস পাঠাল দমকল

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget